• ই-পেপার

৫ দিনে ডায়রিয়ায় আক্রান্ত ২৫০০

তীব্র যানজট

তীব্র যানজট
রাজধানীর অনেক সড়কে গতকাল তীব্র যানজট ছিল। ছবি : কালের কণ্ঠ

চিফ প্রসিকিউটর

নদীতে লাশ ভাসিয়ে দেওয়ায় জড়িতদের বিচার হবে

নিজস্ব প্রতিবেদক
নদীতে লাশ ভাসিয়ে দেওয়ায় জড়িতদের বিচার হবে
মো. আমিনুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ঢাকার একটি হাসপাতাল থেকে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত অনেকের লাশ পাশের একটি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। এ ঘটনায় হাসপাতালটির কর্তৃপক্ষসহ জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে। গতকাল রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানসংলগ্ন জুলাই শহীদদের গণকবর পরিদর্শনের পর তিনি এ কথা বলেন।

নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে যেসব লাশের তথ্য পাওয়া গেছে, সেসব লাশের পরিচয়ও শনাক্তের চেষ্টা চলছে জানিয়ে আমিনুল ইসলাম বলেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী জুলাই গণ-অভ্যুত্থানে প্রায় এক হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। তদন্তের অংশ হিসেবে আমরা এই গণকবর পরিদর্শন করেছি। এখন পর্যন্ত ৮৩৪ জন জুলাই শহীদের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে।

হামে আরো ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ১৭২

নিজস্ব প্রতিবেদক
হামে আরো ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ১৭২

দেশে গত ২৪ ঘণ্টায় হামে ও হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। হাম নিয়ে এক শিশুর এবং উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৯২ শিশু। হাম শনাক্ত হয়েছে ১৭২ শিশুর।

গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের হাম পরিস্থিতি নিয়ে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরের গত ১৫ মার্চে প্রথম হাম শনাক্তের তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৪ হাজার ১৬৪-তে। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৯০৭।

এই সময়ে সারা দেশে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৬৭৬ শিশু প্রাণ হারায়। মোট মৃত্যু ৭৭১ শিশুর। হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৯৫ শিশু মারা গেছে ঢাকা বিভাগে। এর পরই রয়েছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ৯৩ শিশু। এ ছাড়া রাজশাহীতে ৮৯, চট্টগ্রামে ৫৪, বরিশালে ৪৩, ময়মনসিংহে ৬৪, খুলনায় ২৯ এবং রংপুর বিভাগে ৯ শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় আরো ৯২০ শিশু হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৮৫১ শিশু। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ৯৬ হাজার ৮৭৮-এ।

মিঠামইনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ঢাকায় ছুরি মেরে নারীকে হত্যা

কালের কণ্ঠ ডেস্ক
মিঠামইনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীরকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। অন্যদিকে রাজধানীতে সাবেক স্বামীর এলোপাতাড়ি কোপে এক নারী প্রাণ হারিয়েছেন। এ ছাড়া নেত্রকোনা ও পঞ্চগড়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে তার নিজ বাড়ি মিঠামইন উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকার বাগানবাড়ির সামনে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. আব্দুল আওয়াল। জানা গেছে, মিঠামইন বাজার থেকে ফেরার পথে নিজ বাড়ির সামনে জাহাঙ্গীরের ওপর অতর্কিত হামলা চালায় অজ্ঞাতপরিচয় তিন থেকে চারজন। তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার সঙ্গে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়াকেও কুপিয়ে আহত করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক জাহেদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, রাজধানীর মধ্য বাড্ডায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে ঝুমুর আক্তার (৩৮) নামের নারী খুন হয়েছেন। অভিযুক্ত স্বামী মো. রেজাউলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মধ্য বাড্ডার ডিআইটি প্রজেক্টের ১৪ নম্বর রোডে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ঝুমুরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

কেন্দুয়া : নেত্রকোনার কেন্দুয়ায় ২৪ ঘণ্টা পর মো. জুনাইদ আহমেদ (১৩) নামে এক নিখোঁজ শিক্ষার্থীর ভাসমান মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের দাবি, শিশুটিকে হত্যা করা হয়েছে।

পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে বুধবার মানিক হোসেন (১৬) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মানিক পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের মালাদাম এলাকার রইস উদ্দিনের ছেলে।