• ই-পেপার

পশুর হাটে মেডিক্যাল-মনিটরিং টিমের কার্যক্রম শুরু

তেঁতুলিয়া থেকে রাষ্ট্রের শীর্ষ পদে জমির উদ্দিন সরকার

অনলাইন ডেস্ক
তেঁতুলিয়া থেকে রাষ্ট্রের শীর্ষ পদে জমির উদ্দিন সরকার

রাজনীতির শুরুটা ১৯৪৫ সালে ছাত্র ফেডারেশনের মাধ্যমে। এরপর ছাত্র ইউনিয়ন ও ন্যাপের রাজনীতিতে যুক্ত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। এ ছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দল গঠনের প্রাথমিক পর্যায়ে ‘জাগদল’ গঠন করলে তিনি এতে যোগ দেন। পরে বিএনপি প্রতিষ্ঠিত হলে তিনি এর প্রতিষ্ঠাকালীন সদস্য হন এবং শুরু থেকেই দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া জমির উদ্দিন সরকার দুই দফা জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দুইবার বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। 

পঞ্চগড়ের তেঁতুলিয়ার নয়াবাড়ি থেকে রাষ্ট্রের শীর্ষ পদে দায়িত্ব পালন করা প্রবীণ এই রাজনীতিক আজ রবিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক ও আইন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

১৯৩১ সালের ১ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার। তার বাবা মৌলভী মুহম্মদ আজিজ বক্স ও মা বেগম ফখরুন্নেছা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৬১ সালে তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান এবং লন্ডনের লিংকনস ইন থেকে ‘ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে তিনি আইন পেশায় যুক্ত হন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের একজন প্রখ্যাত বিশেষজ্ঞ হিসেবে সুনাম কুড়ান।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হিসেবে দায়িত্ব পালন
২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত অষ্টম জাতীয় সংসদে স্পিকার হিসেবে তিনি অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী তিনি ২১ জুন ২০০২ থেকে ৬ সেপ্টেম্বর ২০০২ পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন।

মন্ত্রিত্ব ও সংসদ সদস্য
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মোট পাঁচবার (১৯৭৯, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৯ সালে) জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। তিনি পঞ্চগড়-১, ঢাকা-৯, বগুড়া-৬ ও দিনাজপুর-১ আসন থেকে জনপ্রতিনিধিত্ব করেছেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আবদুস সাত্তার ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। বিভিন্ন মেয়াদে তিনি গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।

ব্যক্তিগত জীবন
ব্যক্তিগত জীবনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এক কন্যা (নিলুফার জমির) ও দুই পুত্রের (নওশাদ জমির ও নওফল জমির) বাবা। তার স্ত্রী নূর আখতার। তার ছেলে ব্যারিস্টার নওশাদ জমিও বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত।

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন

অনলাইন ডেস্ক
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন
সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ রবিবার (১২ জুলাই) ভোরে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন দেশের প্রবীণ এই রাজনীতিক।

তিনি দুই দফা বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া দুইবার বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক ও আইন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জন্ম ও শিক্ষাজীবন

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মৌলভী মুহম্মদ আজিজ বক্স ও মা বেগম ফখরুন্নেছা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি ডিগ্রি অর্জন করেন।

পরে ১৯৬১ সালে তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান এবং লন্ডনের লিংকনস ইন থেকে ‘ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে তিনি আইন পেশায় যুক্ত হন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের একজন প্রখ্যাত বিশেষজ্ঞ হিসেবে সুনাম কুড়ান।

রাজনৈতিক জীবন ও কর্ম

ছাত্রাবস্থায় ১৯৪৫ সালে ছাত্র ফেডারেশনের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। পরে তিনি ছাত্র ইউনিয়ন ও ন্যাপের রাজনীতিতেও যুক্ত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দল গঠনের প্রাথমিক পর্যায়ে ‘জাগদল’ গঠন করলে তিনি তাতে যোগ দেন। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হলে তিনি এর প্রতিষ্ঠাকালীন সদস্য হন এবং শুরু থেকেই দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হিসেবে দায়িত্ব পালন

২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত অষ্টম জাতীয় সংসদে স্পিকার হিসেবে তিনি অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী তিনি ২১ জুন ২০০২ থেকে ৬ সেপ্টেম্বর ২০০২ পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন।

মন্ত্রীত্ব ও সংসদ সদস্য

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মোট পাঁচবার (১৯৭৯, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৯ সালে) জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। তিনি পঞ্চগড়-১, ঢাকা-৯, বগুড়া-৬ ও দিনাজপুর-১ আসন থেকে জনপ্রতিনিধিত্ব করেছেন।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আবদুস সাত্তার ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। বিভিন্ন মেয়াদে তিনি গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।

ব্যক্তিগত জীবন

ব্যক্তিগত জীবনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এক কন্যা (নিলুফার জমির) ও দুই পুত্রের (নওশাদ জমির ও নওফল জমির) বাবা। তার স্ত্রী নূর আখতার। তার ছেলে ব্যারিস্টার নওশাদ জমিও বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত।

দুপুর পর্যন্ত অতিভারি বৃষ্টির সতর্কতা, ১৩ জেলায় ঝড়ের আভাস

অনলাইন ডেস্ক
দুপুর পর্যন্ত অতিভারি বৃষ্টির সতর্কতা, ১৩ জেলায় ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের ১৩টি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

রবিবার (১২ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

এসব অঞ্চলেও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, গতকাল শনিবার আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার ১২ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

একনজরে আজকের কালের কণ্ঠ (১২ জুলাই)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (১২ জুলাই)
বৃষ্টি-বন্যায় কৃষকের সর্বনাশ

বৃষ্টি-বন্যায় কৃষকের সর্বনাশ

চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের আট জেলায় ১৯ হাজার ৮৬৯ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত...

 

মেসির পা যেন অমীমাংসিত রহস্য

মেসির পা যেন অমীমাংসিত রহস্য

কেউ তাঁকে তুলনা করেন জাদুকরের সঙ্গে, কেউ বলেন দুঃস্বপ্ন। কারো কাছে তিনি এক অমীমাংসিত ধাঁধা, কারো কাছে ফুটবলের...

 

দুই পরাশক্তির উদ্দাম রণসাজ

দুই পরাশক্তির উদ্দাম রণসাজ

পারফরম্যান্সের নিক্তিতে চলতি বিশ্বকাপের অন্যতম সফল দল ফ্রান্স ও স্পেন। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে দারুণ...

 

সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে সরকার বন্যার্ত মানুষের পাশে আছে

সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে সরকার বন্যার্ত মানুষের পাশে আছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা ও দায়িত্ববোধ নিয়ে দেশের প্রতিটি বন্যার্ত...

 

শ্রীলঙ্কা পারলে বাংলাদেশ পারবে না কেন

শ্রীলঙ্কা পারলে বাংলাদেশ পারবে না কেন

মাত্র তিন বছর আগে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক সতর্কবার্তার নাম ছিল শ্রীলঙ্কা। বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ...

 

বাংলাদেশি পাসপোর্টে বিদেশমুখী রোহিঙ্গারা

বাংলাদেশি পাসপোর্টে বিদেশমুখী রোহিঙ্গারা

বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের অবৈধভাবে বিদেশে পাড়ি দেওয়ার...

 

হতদরিদ্রদের ভাগ্যবদলের প্রকল্পে ৪০ কোটি টাকার অনিয়ম

হতদরিদ্রদের ভাগ্যবদলের প্রকল্পে ৪০ কোটি টাকার অনিয়ম

হতদরিদ্র ও অনগ্রসর জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন...

 

আলোচনায় পাকিস্তানের ‘সেফ সিটি’ মডেল

আলোচনায় পাকিস্তানের ‘সেফ সিটি’ মডেল

বাংলাদেশে প্রযুক্তিনির্ভর নগর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।...

 

আদালতে শুধু তারিখ পেছাচ্ছে মামলা ঝুলছে বছরের পর বছর

আদালতে শুধু তারিখ পেছাচ্ছে মামলা ঝুলছে বছরের পর বছর

দেশের বহুল আলোচিত বেশ কয়েকটি চাঞ্চল্যকর মামলা বছরের পর বছর ধরে সংশ্লিষ্ট আদালতে ঝুলে আছে। বারবার এসব মামলার...

 

নির্জনার মৃত্যু বাবার লাঠির আঘাতেই

নির্জনার মৃত্যু বাবার লাঠির আঘাতেই

কথার অবাধ্য হওয়ায় রাগের মাথায় জন্মদাতা বাবার লাঠির আঘাতেই মৃত্যু হয় খুলনার সরকারি ইকবালনগর মাধ্যমিক...

 

‘শো স্টপার’ মেরিনোর উদযাপনের গল্প

‘শো স্টপার’ মেরিনোর উদযাপনের গল্প

নিজের সেরা অস্ত্র যতটা সম্ভব বেশিই ব্যবহার করতে চাইবেন যেকোনো কোচ। তবে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের চিন্তার...

 

আজই নিজ ডেরায় ফিরছে সুন্দরবনের সেই আহত বাঘিনী

আজই নিজ ডেরায় ফিরছে সুন্দরবনের সেই আহত বাঘিনী

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার এমনিতেই মিডিয়ার শিরোনাম হয়। তবে শিকারির ফাঁদে আটকা পড়ে গুরুতর আহত এক...

 

উইম্বলডনের নতুন রানি

উইম্বলডনের নতুন রানি

উইম্বলডনের নতুন রানি লিন্ডা নোসকোভা। অল ইংল্যান্ড ক্লাবে নারী এককের অল চেক ফাইনালে তিনি ৬-২, ৫-৭, ৬-৩ ব্যবধানে...

 

ভেনেজুয়েলায় ভূমিকম্প মৃত্যু ৪০০০ ছাড়াল

ভেনেজুয়েলায় ভূমিকম্প মৃত্যু ৪০০০ ছাড়াল

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বিধ্বংসী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। গত শুক্রবার দেশটির...

 

কিমের কিশোরী কন্যার উত্থান

কিমের কিশোরী কন্যার উত্থান

উত্তর কোরিয়ার উত্তরাধিকার ব্যবস্থা পিতৃতান্ত্রিক রীতি অনুসরণ করে আসছে, কিন্তু কিম জং উনের কিশোরী কন্যার...

 

সৈকতে খালের ফাঁদে মৃত্যুঝুঁকি

সৈকতে খালের ফাঁদে মৃত্যুঝুঁকি

কক্সবাজার সাগরপারের বেলাভূমির বুক চিরে বয়ে যাচ্ছে একটি সরু খাল। এক প্রান্ত দিয়ে ঢেউয়ের পানি ঢুকছে, অন্য প্রান্ত...

 

বিপৎসীমার ওপর মনু নদীর পানি

বিপৎসীমার ওপর মনু নদীর পানি

  

 

৩ বছরের ফল ৭ বছরেও আসেনি

৩ বছরের ফল ৭ বছরেও আসেনি

বাংলাদেশে নারকেল চাষে বিপ্লব ঘটানোর স্বপ্ন নিয়ে আমদানি করা হয়েছিল ভিয়েতনামি খাটো জাতের সিয়াম গ্রিন ও সিয়াম ব্লু...

 

শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তাই শিক্ষার উন্নয়ন...

 

বারহাট্টায় সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

বারহাট্টায় সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

নেত্রকোনার বারহাট্টায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এতে ২০ জন বিধবা,...

 

এক গল্প শেষে আরেক গল্পের শুরু

এক গল্প শেষে আরেক গল্পের শুরু

লিওনেল মেসি-ক্রিস্তিয়ানো রোনালদো, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দ্বৈরথ উপহার দিয়েছেন এই দুইজন। কিলিয়ান এমবাপ্পে...

 

অস্তাচলেও নতুন সূর্যোদয়

অস্তাচলেও নতুন সূর্যোদয়

ক্রীড়া প্রতিবেদক : এবারের বিশ্বকাপে ফ্রান্সের ভয়ানক আক্রমণভাগ নিয়ে আলোচনা ছিল সবখানে। তবে কিলিয়ান এমবাপ্পে,...

 

ফ্রান্সকে বদলে দেওয়ার রূপকার

ফ্রান্সকে বদলে দেওয়ার রূপকার

নক আউট পর্বের সৌন্দর্যই এমনএখানে একটি দলের স্বপ্ন মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে। বিদায়ের আবেগ কখনো আসে শেষ বাঁশির...

 

যোগ্যতা প্রমাণ করেছে আফ্রিকানরা

যোগ্যতা প্রমাণ করেছে আফ্রিকানরা

ক্রীড়া প্রতিবেদক : গত বিশ্বকাপ পর্যন্ত আফ্রিকা মহাদেশ থেকে মাত্র ছয়টি দল খেলার সুযোগ পেয়েছে। কিন্তু এবার সেই...

 

পাহাড়ধস ও প্রাণহানি রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ

পাহাড়ধস ও প্রাণহানি রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ

বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি জেলাগুলোতে পাহাড়ধস এখন আর শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং...

 

উচ্চশিক্ষায় ওবিইর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির প্রয়াস এবং বাস্তবতা

উচ্চশিক্ষায় ওবিইর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির প্রয়াস এবং বাস্তবতা

আউটকাম বেইসড এডুকেশন (ওবিই) এমন একটি শিক্ষাব্যবস্থা, যেখানে পাঠ্যবিষয়ের তুলনায় বেশি গুরুত্ব দেওয়া হয় নির্দিষ্ট...

 

ফুটবল ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা

ফুটবল ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা

বিশ্বকাপ মানেই ফুটবলপ্রেমীদের আনন্দ আর উন্মাদনা। মাঠে খেলোয়াড়দের লড়াই আর সমর্থকদের উচ্ছ্বাসে মুখরিত...

 

তোমার গানে জাগবে জুলাই

তোমার গানে জাগবে জুলাই

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ, বীরত্বগাথা এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে সুরের মূর্ছনায় ধরে...

 

৬ মাসেই বদলে গেল চট্টগ্রাম বন্দর

৬ মাসেই বদলে গেল চট্টগ্রাম বন্দর

বাংলাদেশের অর্থনৈতিক চালিকাশক্তি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কার্যক্রমে আধুনিকায়ন, ডিজিটাইজেশন এবং...

 

বিশ্বে ডুরিয়ান রপ্তানিতে ১৫ বিলিয়ন ডলারের হাতছানি

বিশ্বে ডুরিয়ান রপ্তানিতে ১৫ বিলিয়ন ডলারের হাতছানি

ডুরিয়ানের শাঁস খুবই নরম, ঘন ও ক্রিমের মতো। এক কথায় এর স্বাদ বোঝানো কঠিন। তবে বাংলাদেশি ফল কাঁঠালের সঙ্গে এর মিল...

 

বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো ইবাদত

বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো ইবাদত

প্রকৃতি মহান আল্লাহ তাআলার অসীম কুদরতের এক অনন্য নিদর্শন। কখনো নির্মল আকাশ, স্নিগ্ধ বৃষ্টি ও সবুজ শ্যামল...

 
পশুর হাটে মেডিক্যাল-মনিটরিং টিমের কার্যক্রম শুরু | কালের কণ্ঠ