• ই-পেপার

ঈদের রাতে কল্যাণপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ৩

১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন

বাসস
১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন

দেশের গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা আরো শক্তিশালী করতে বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার পাশাপাশি নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত ৮ জুলাই জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

পত্রে বলা হয়, দেশের গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার লক্ষ্যে বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীতকরণ এবং নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতি পাওয়া গেছে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করতে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প (ডিপিপি) প্রণয়ন এবং প্রয়োজনীয় জনবল সৃষ্টির (পদ সৃজন) প্রস্তাব পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা বৃদ্ধি এবং নতুন ১৩টি উপজেলায় হাসপাতাল স্থাপনের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেওয়া হয়েছে।

বর্তমানে দেশের অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ থেকে ৫০টি শয্যা রয়েছে।

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামীণ পর্যায়ে চিকিৎসাসেবার সক্ষমতা, রোগী ভর্তি সুবিধা এবং স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

জাতীয় সংসদ জাতির আশা-আকাঙ্ক্ষার বাতিঘর : কিরণ

অনলাইন ডেস্ক
জাতীয় সংসদ জাতির আশা-আকাঙ্ক্ষার বাতিঘর : কিরণ
ফাইল ছবি

‘বিগত শাসনামলে আমরা কোনো কার্যকর জাতীয় সংসদ পাইনি। অথচ জাতীয় সংসদ হচ্ছে জাতির আশা- আকাঙ্ক্ষার বাতিঘর’ বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

তিনি বলেন, ‘বর্তমান জাতীয় সংসদ একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ হিসেবে ইতিমধ্যে জনগণের কাছে প্রশংসিত হচ্ছে। এই সংসদ মানুষের অধিকার ও আশা-আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে আস্থার প্রতিফলন ঘটাতে পারবে বলে আমাদের বিশ্বাস। সরকারি ও বিরোধী দল যুক্তি-পাল্টাযুক্তির মাধ্যমে মানুষের প্রত্যাশার কথাগুলো বলছে। ভোট ও ভাতের অধিকার নিশ্চিতের কথা বলছে।’

আজ শুক্রবার ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামিম আরা লুনা।

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘মেধা ও মননের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে বিতর্ক প্রতিযোগিতা। বিতর্ক প্রতিযোগিতায় অন্য পক্ষের মতামত ও যুক্তিকে যথাযথ মূল্যায়নের মাধ্যমে পাল্টা যুক্তি প্রয়োগ করতে হয়। এতে বিরোধী মতের প্রতি শ্রদ্ধাবোধ বাড়ে।’

সংসদে সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতা আলোচনার মঞ্চে কিছু কিছু ক্ষেত্রে ভিন্নমত পোষণ করলেও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করছেন বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শাহানাজ পারভীন, ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যপক ড. আফরোজা বেগম, ক্লাবের সভাপতি ফাতেমা তুজ জোহরা সুরভী প্রমুখ।

তিন দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় কলেজের বিভিন্ন বিভাগের ২৪টি বিতর্ক দল অংশগ্রহণ করছে। আগামী রবিবার (১২ জুলাই) প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

যুগ্ম সচিব হলেন ঢাকার ডিসি ফরিদা খানম

নিজস্ব প্রতিবেদক
যুগ্ম সচিব হলেন ঢাকার ডিসি ফরিদা খানম

ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ঢাকার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নাগরিক সেবা সহজীকরণ, শিক্ষা, পরিবেশ, ভূমি ব্যবস্থাপনা, মানবিক সহায়তা ও পরিচ্ছন্ন নগর গড়ার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেন।

জনসাধারণকে সরাসরি জেলা প্রশাসনের সঙ্গে যুক্ত করতে তিনি ‘হ্যালো ডিসি’ নামে একটি নাগরিকসেবা উদ্যোগ চালু করেন। এর মাধ্যমে সাধারণ মানুষ ফোন ও অনলাইনে অভিযোগ, পরামর্শ এবং বিভিন্ন সেবাসংক্রান্ত বিষয় জানাতে পারেন।

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন নগর গড়তে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠন করা হয়। এ ছাড়া ‘পরিচ্ছন্ন ঢাকা’ গড়ার লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়।

রাজধানীর আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেন তিনি। পাশাপাশি সরকারি খাসজমি দখলমুক্ত করতে বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়।

এসএসসি ও এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন, মানবিক সহায়তা প্রদান এবং রাজধানীর যানজট নিরসনে বিভিন্ন কার্যক্রমেও যুক্ত ছিলেন তিনি।

এর আগে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে বাজার তদারকি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন ফরিদা খানম।

দুই দফায় সরকারি চাকরিজীবীদের টানা ৮ দিনের ছুটির সুযোগ

অনলাইন ডেস্ক
দুই দফায় সরকারি চাকরিজীবীদের টানা ৮ দিনের ছুটির সুযোগ

আগামী আগস্ট মাসে দুই দফায় দীর্ঘ ছুটির সুযোগ পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। নির্ধারিত সাধারণ ছুটির সঙ্গে মাত্র দুই দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলেই দুই দফায় মোট আট দিনের অবকাশ উপভোগ করা সম্ভব হবে।

প্রথম দফায় টানা চার দিনের ছুটি

আগস্টের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরের দিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকবে। তবে ওই দিন এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলেই পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।

দ্বিতীয় দফায়ও মিলবে চার দিনের ছুটি

আগস্ট মাসের শেষ সপ্তাহে চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) কর্মদিবস হলেও ওই দিন এক দিনের ছুটি নিলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আবারও টানা চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।

অর্থাৎ আগস্ট মাসে মাত্র দুই দিনের অতিরিক্ত ছুটি নিলেই সরকারি চাকরিজীবীরা দুই দফায় মোট আট দিনের দীর্ঘ অবকাশের সুযোগ পাবেন।

এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে এক দিন বাড়তি ছুটিসহ টানা সাত দিনের দীর্ঘ অবকাশ পেয়েছিলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। যাতায়াত নির্বিঘ্ন করতে সে সময় সরকার সাধারণ ছুটির পরিধিও বাড়িয়েছিল।

ঈদের রাতে কল্যাণপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ৩ | কালের কণ্ঠ