• ই-পেপার

আগুন নেভাতে নিজেই নেমে পড়লেন মেয়র আনিসুল

সকালের মধ্যে যেসব জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক
সকালের মধ্যে যেসব জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
ফাইল ছবি

দেশের ৮ জেলার ওপর দিয়ে সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ শুরু আজ
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বার্ষিক দ্বিপক্ষীয় যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’ আজ রবিবার থেকে শুরু হচ্ছে। মহড়ায় দুই দেশের ১৬০ জনের বেশি সামরিক সদস্য অংশ নেবেন। 

গতকাল শনিবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের মহড়ায় জঙ্গলাঞ্চলে অভিযান পরিচালনা, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং যুদ্ধক্ষেত্রে আহতদের কৌশলগত চিকিত্সা (ট্যাকটিক্যাল কমব্যাট ক্যাজুয়ালটি কেয়ার) বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। টাইগার লাইটনিং ২৬ ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ। এই মহড়ার লক্ষ্য দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক আরো শক্তিশালী করা, সামরিক প্রস্তুতি ও কার্যক্রম পরিচালনার দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা উন্নত করা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাইগার লাইটনিং প্রথম শুরু হয় ২০১৭ সালে। কভিড-১৯ মহামারির সময় এটি সাময়িকভাবে বন্ধ থাকলেও পরবর্তী পাঁচ বছর ধরে নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। এবারের মহড়া শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণ এবং মাঠ পর্যায়ের অনুশীলনের সমন্বয়ে পরিচালিত হবে। মহড়ার শেষ পর্বে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ (এফটিএক্স) অনুষ্ঠিত হবে।

বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্ট গার্ডের

নিজস্ব প্রতিবেদক
বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্ট গার্ডের
সংগৃহীত ছবি

বৈরী আবহাওয়ার কারণে উপকূলীয় অঞ্চলের জেলে, ট্রলার ও নৌযান মালিকদের সমুদ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

একই সঙ্গে বর্তমানে সমুদ্রে অবস্থানরত সব ট্রলার, মাছ ধরার নৌকা ও অন্যান্য নৌযানকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে বলা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে। এই পরিস্থিতিতে ট্রলার, মাছ ধরার নৌকা ও অন্যান্য নৌযানের সমুদ্রে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। 

তায়কোয়ান্দো ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি

আত্মরক্ষামূলক প্রশিক্ষণে গুরুত্ব দেওয়ার আহ্বান শায়রুলের

নিজস্ব প্রতিবেদক
আত্মরক্ষামূলক প্রশিক্ষণে গুরুত্ব দেওয়ার আহ্বান শায়রুলের

বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি নিয়োগ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

শুক্রবার (১৮ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের গঠনতন্ত্র মোতাবেক অ্যাডহক কমিটি নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে যথাযথভাবে দায়িত্ব পালন না করায় জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন, ২০২৩-সহ)-এর ২১ ধারা এবং ধারা ২(৪) ও ২(৮)-এ বর্ণিত ক্ষমতাবলে পরিষদের চেয়ারম্যান বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি ভেঙে দেন।

একই প্রক্রিয়ার অংশ হিসেবে পরিষদের চেয়ারম্যান বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি নিয়োগ করেন।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ১৪(৩) ধারা অনুযায়ী গঠিত নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে মেজর (অব.) মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীকে। সহসভাপতি করা হয়েছে আব্দুস সাত্তার চৌধুরী, ড. রনিন আহমেদ চৌধুরী, গোলাম কে. রুবেল সিদ্দিকী ও আব্দুল্লাহ মানকে। সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও মারিয়ম বেগম ইতি এবং কোষাধ্যক্ষ করা হয়েছে মেহেদী হাসানকে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. মোহাম্মদ মিয়া, সাইয়্যিদুর রহমান রুবন, রুবিনা সুলতানা, শায়রুল কবির খান, আবুল হাসান বেলাল, মো. রফিক, গোলজার হোসেন, তৌফিক আহমেদ, সুমাইয়া জাকিয়া রাহিন, দিলারা বেগম রুবি, এস. এম. শওকত, মো. পলাশ মিয়া, শেখ করিম, মোহাম্মদ ইকবাল হোসেন ও শাহানা বেগম।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নতুন অ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ অনুযায়ী দায়িত্ব পালন করবে।

এদিকে নতুন অ্যাডহক কমিটির সদস্য ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, তায়কোয়ান্দো (Taekwondo) দক্ষিণ কোরিয়ার একটি প্রাচীন মার্শাল আর্ট এবং দেশটির জাতীয় খেলা। এটি মূলত হাত ও পায়ের সাহায্যে আত্মরক্ষা ও শারীরিক কসরতের জন্য ব্যবহৃত হয়।

তিনি বলেন, ২০০০ সাল থেকে তায়কোয়ান্দো একটি পূর্ণাঙ্গ অলিম্পিক ইভেন্ট হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। তায়কোয়ান্দো শব্দের অর্থ ব্যাখ্যা করে তিনি জানান, ‘তায়’ (Tae) অর্থ পা, ‘কোয়ান’ (Kwon) অর্থ হাত বা মুষ্টি এবং ‘দো’ (Do) অর্থ পথ বা শৃঙ্খলা। অর্থাৎ, হাত ও পায়ের ব্যবহারের মাধ্যমে শারীরিক ও মানসিক শৃঙ্খলা অর্জন করাই এর মূল লক্ষ্য।

শায়রুল কবির খান বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক এবং জাতীয় ক্রীড়া পরিষদের প্রতি তিনি কৃতজ্ঞ। বিশেষ করে, প্রধানমন্ত্রী একজন যোগ্য ব্যক্তি হিসেবে আমিনুল হককে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় তিনি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, বাংলাদেশের সামাজিক পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় তায়কোয়ান্দোর মতো আত্মরক্ষামূলক ক্রীড়া গঠনমূলক ভূমিকা রাখতে পারে। স্কুল-কলেজ পর্যায়ে সচেতনতা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে তা ইতিবাচক ফল বয়ে আনতে পারে।

আগুন নেভাতে নিজেই নেমে পড়লেন মেয়র আনিসুল | কালের কণ্ঠ