• ই-পেপার

ঢাকা ত্যাগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বায়ুদূষণের শীর্ষে আজও জাকার্তা, ঢাকার বায়ুমানের খবর কী

অনলাইন ডেস্ক
বায়ুদূষণের শীর্ষে আজও জাকার্তা, ঢাকার বায়ুমানের খবর কী

বিশ্বে জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়ন কাজের জন্য দিন দিন বাড়ছে বায়ুদূষণ। তবে গতকয়েকদিনে তুলনায় আজ ঢাকার বায়ুমান খারাপ। বায়ুমানের স্কোর ১৩২। যা খুবই ‘অস্বাস্থ্যকর’।

আজ বিশ্বে বায়ুদূষণে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এ নগরীতে বায়ুরমান ২০০। অন্যদিকে ১২২ নগরীর মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ৪র্থ স্থানে।

শুক্রবার (১১ জুন) সকালে প্রকাশিত সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) এ তথ্য প্রকাশ করেছে। একিউআই মানদণ্ড অনুযায়ী, ৫০ থেকে ১০০-এর মধ্যে স্কোর থাকলে বাতাসের মান ‘মাঝারি’ হিসেবে বিবেচিত হয়। 

এদিকে, আজ তালিকার দ্বিতীয় গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিংসাসা, যার বায়ুমান স্কোর ১৬৪। এরপরের স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা। এর বায়ুমান স্কোর ১৫৩।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোরকে ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ২০১ থেকে ৩০০ স্কোর হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ এর বেশি হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যান।

বায়ুদূষণে কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।

অর্থমন্ত্রীর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন আজ

অনলাইন ডেস্ক
অর্থমন্ত্রীর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন আজ

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশের পর আজ শুক্রবার (১২ জুন) প্রথাগত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকেল ৩টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটের নানা দিক, সরকারের অগ্রাধিকার এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশলগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরবেন। একই সঙ্গে বাজেট নিয়ে অর্থনীতিবিদ ও সাধারণ মানুষের মনে তৈরি হওয়া বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন তিনি।

এর আগে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮  হাজার কোটি টাকার বিশাল বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী, যা দেশের ইতিহাসের সর্ববৃহৎ এবং ৫৫তম জাতীয় বাজেট।

প্রস্তাবিত এই বাজেটে সরকারের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭ লাখ কোটি টাকা, যার বড় অংশই সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর)। বিশাল এই বাজেটে সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস (ব্যাংক ও সঞ্চয়পত্র) থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা এবং বিদেশি ঋণ ও অনুদান খাত থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা সংস্থানের পরিকল্পনা নিয়েছে সরকার।

অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আজকের সংবাদ সম্মেলনে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায়ের বিশাল চ্যালেঞ্জ, বাজেট ঘাটতি অর্থায়ন এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোই মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।

১০ জেলায় শক্তিশালী ঝড়ের শঙ্কা, নদীবন্দরেও সতর্কবার্তা

অনলাইন ডেস্ক
১০ জেলায় শক্তিশালী ঝড়ের শঙ্কা, নদীবন্দরেও সতর্কবার্তা

দেশের ১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১২ জুন) সাপ্তাহিক ছুটির দিনে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে—ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

৫৫ লাখ পরিবারের জন্য সুখবর

বাসস
৫৫ লাখ পরিবারের জন্য সুখবর

খাদ্য নিরাপত্তায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্প আয়ের ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি করে বছরের ছয় মাস চাল দেবে সরকার। ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ কথা বলেন। 

তিনি বলেন, বাংলাদেশ পৃথিবীর অন্যতম জনবহুল দেশ। এই বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত কঠিন হলেও বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে সরকারি পর্যায়ে খাদ্য-শস্য ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

ঢাকা ত্যাগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় | কালের কণ্ঠ