• ই-পেপার

বিশ্বকাপের আগে জার্সি বদলাতে বাধ্য হলো ব্রাজিলের প্রতিপক্ষ

প্রত্যাবর্তনে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার

ক্রীড়া ডেস্ক
প্রত্যাবর্তনে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
ছবি : রয়টার্স

গোলশূন্য প্রথমার্ধের পর ‘এ’ গ্রুপের দক্ষিণ কোরিয়া-চেক প্রজাতন্ত্রের ম্যাচ বিরতির পর যেন হয়ে উঠল রণক্ষেত্র। একের পর এক আক্রমণ, পাল্টা-আক্রমণের ম্যাচে হচ্ছিল না শুধু কাঙ্ক্ষিত সেই গোল। অবশেষে ৫৯ মিনিটে লিড পায় চেক প্রজাতন্ত্র। তবে সে সে লিডের তোয়াক্কা না করে ৮০ মিনিটের মধ্যে দুইবার বল জালে পাঠিয়ে ম্যাচ নিজেদের করে মাঠ ছেড়েছে কোরিয়া। 

বিস্তারিত আসছে…
 

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গেয়েছেন ‘নকল’ শাকিরা!

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গেয়েছেন ‘নকল’ শাকিরা!

অবশেষে মাঠে গড়াল ২০২৬ ফিফা বিশ্বকাপ। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে পর্দা উঠেছে ফুটবলের এই মহাযজ্ঞের। 

তবে উদ্বোধনী ম্যাচের চেয়েও এখন বিশ্বজুড়ে বড় আলোচনা—উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করা পপ সম্রাজ্ঞী শাকিরাকে নিয়ে! ভক্তদের একাংশের দাবি, মাঠ মাতানো সেই শাকিরা আসলে ‘আসল’ শাকিরা ছিলেনই না, বরং তার জায়গায় পারফর্ম করেছে কোনো ‘বডি ডাবল’ বা ক্লোন!

এবারের বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ (এগিয়ে চলো)। নাইজেরিয়ান তারকা বার্না বয়ের সঙ্গে এই গানেই গলা মিলিয়েছেন ৪৯ বছর বয়সী কলম্বিয়ান সেনসেশন। কিন্তু মাঠের পারফরম্যান্স ছাপিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ঝড় বইছে শাকিরার চেহারা নিয়ে।

উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরাকে দেখা যায় সম্পূর্ণ নতুন লুকে। পরনে ছিল হলুদ পোশাক, সাদা শর্টস আর প্ল্যাটফর্ম স্নিকার্স। তবে সবচেয়ে বড় চমক ছিল তার চুলে। চিরচেনা সোনালি (ব্লন্ড) চুল বদলে তিনি হাজির হন হালকা স্ট্রবেরি রেড কালারে। চোখে ছিল বিশাল বড় কালো সানগ্লাস, যা তার পুরো মুখাবয়বকে অনেকটাই আড়াল করে রেখেছিল। আর এই লুকই জন্ম দিয়েছে যত রহস্যের।

শাকিরার এই রূপবদল কিছুতেই মেনে নিতে পারছেন না তার কোটি ভক্ত। সামাজিক মাধ্যমে মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে। এক ক্ষুব্ধ ভক্ত লিখেছেন, ‘উনি কি সত্যিই শাকিরা? আমার তো কোনোভাবেই শাকিরা মনে হচ্ছে না। আমি কি ভুল দেখছি?’

স্প্যানিশ ভাষায় আরেকজন সরাসরি লিখেছেন, ‘আমাকে বলবেন না যে আমি একাই ভাবছি এটা শাকিরার বডি ডাবল!’ রসিকতা করে অন্য একজন লিখেছেন, ‘বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ওরা শাকিরার মতো দেখতে কাকে নিয়ে এলো?’ 

ভক্তদের দাবি, শাকিরার চোখের চাউনি ও শারীরিক ভাষার সঙ্গে এই পারফরমারের কোনো মিল ছিল না। এটি নিশ্চিতভাবেই তার কোনো রূপধারী বা ইমপার্সনেটর।

বিতর্ক একপাশে সরিয়ে রাখলে, এই গানটি শাকিরার জীবনের জন্য এক বড় বার্তা। সাবেক ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে তুমুল আলোচিত ও তিক্ত বিচ্ছেদের পর এটাই তার প্রথম বড় বৈশ্বিক পারফরম্যান্স। ‘দাই দাই’ গানের লিরিক্সেও রয়েছে সেই ক্ষত কাটিয়ে ওঠার গল্প। গানটির একটি লাইন হলো—‘যা তোমাকে একবার ভেঙেছে, তা-ই তোমাকে শক্তিশালী করেছে।’

এই গান প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে আবেগঘন কণ্ঠে শাকিরা বলেছিলেন, ‘জীবন আমাকে যতটা শক্তিশালী প্রমাণ করেছে, আমি সবসময় নিজেকে তার চেয়েও ভঙ্গুর বা দুর্বল ভেবেছিলাম। জীবনের প্রতিটি অভিজ্ঞতার পেছনেই একটা শিক্ষা থাকে। আমাদের সেই শিক্ষার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, এমনকি যারা আপনাকে ক্ষতবিক্ষত করে চলে গেছে তাদের প্রতিও। কারণ তারা আমাদের আরো উন্নত মানুষ হিসেবে গড়ে তোলে।’
 
 

প্রথমবার নিজেদের মাঠে বিশ্বকাপ খেলে ইতিহাস গড়ছে কানাডা

ক্রীড়া ডেস্ক
প্রথমবার নিজেদের মাঠে বিশ্বকাপ খেলে ইতিহাস গড়ছে কানাডা
ছবি : রয়টার্স

২০২৬ বিশ্বকাপ কানাডার ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সঙ্গে যৌথ আয়োজক হিসেবে এবারই প্রথম নিজেদের মাটিতে বিশ্বকাপের ম্যাচ আয়োজন ও খেলার সুযোগ পেয়েছে উত্তর আমেরিকার দেশটি।

এর আগে ১৯৮৬ ও ২০২২ সালে বিশ্বকাপে অংশ নিলেও কখনোই ঘরের মাঠে খেলার অভিজ্ঞতা ছিল না কানাডার। এবার টরন্টো ও ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপের ১৩টি ম্যাচ, যা দেশটির ফুটবল ইতিহাসে এক অনন্য মাইলফলক।

বিশ্বকাপের ‘বি’ গ্রুপে খেলছে কানাডা। তাদের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা, কাতার এবং সুইজারল্যান্ড। স্বাগতিক দর্শকদের সমর্থন নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছে দলটি।

কানাডার বর্তমান দলকে দেশটির ইতিহাসের অন্যতম সেরা প্রজন্ম হিসেবে বিবেচনা করা হচ্ছে। দলে রয়েছেন তারকা ফুটবলার আলফনসো ডেভিস, জোনাথন ডেভিড ও  কাইল লেরিন। তাদের নেতৃত্বে বিশ্বকাপে প্রথম জয়ের অপেক্ষাও ঘোচাতে চায় ‘লে রুজ’রা।

বিশ্বকাপে কানাডার অতীত অবশ্য সুখকর নয়। ১৯৮৬ ও ২০২২—দুই আসর মিলিয়ে ছয়টি ম্যাচ খেলেও কোনো জয় পায়নি তারা। এমনকি ড্রও করতে পারেনি। তবে ২০২২ কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপে কানাডার প্রথম গোলের ইতিহাস গড়েছিলেন আলফনসো ডেভিস।

বিশ্বকাপে প্রথম জয়, প্রথমবার নকআউট পর্বে ওঠা এবং স্বাগতিক হিসেবে স্মরণীয় এক আসর উপহার দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামছে কানাডা। আর সেই পথচলায় তাদের ম্যাচ বসনিয়ার বিপক্ষে।

বিশ্বকাপের মাঝেই পর্তুগিজ তারকাকে দলে ভেড়াল রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের মাঝেই পর্তুগিজ তারকাকে দলে ভেড়াল রিয়াল মাদ্রিদ
সংগৃহীত ছবি

ম্যানচেস্টার সিটি ছেড়ে আগামী মৌসুমেই রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্ডো সিলভা। দলবদল বাজারের অন্যতম নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তার নিজস্ব এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এই দলবদলের বিষয়টি নিশ্চিত করেছেন।

রোমানোর দেওয়া তথ্য অনুযায়ী, স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে সিলভার চুক্তির সব শর্ত ও প্রক্রিয়া এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। মাত্র ৩৬ ঘণ্টা আগে শুরু হওয়া এই দলবদলের আলোচনা অত্যন্ত দ্রুততার সঙ্গে শেষ করেছে লস ব্লাঙ্কোসরা।

তিনি আরো জানান, জোসে মরিনহো নিজেই এই পর্তুগিজ তারকাকে রিয়াল মাদ্রিদের দলে চেয়েছিলেন। 

বর্তমানে বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকা বার্নার্ডো সিলভা বৈশ্বিক এই টুর্নামেন্ট শেষ করেই সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের শিবিরে যোগ দেবেন।