ফজরের নামাজ পড়তে মসজিদের দরজায় ইন্তেকাল করেছেন ফিলিস্তিনের একজন মুসল্লি। গত সোমবার (২৯ আগস্ট) গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ এলাকার ইবাদ রহমান মসজিদের সিসি ক্যামেরায় এ দৃশ্য ধরা পড়ে। এক ফেসবুক পোস্টে মৃতের আত্মীয় মাহমুদ জানান, ‘আমার চাচা রিদওয়ান শাকশাক আবু বিলাল আল্লাহর সান্নিধ্যে। তিনি ছিলেন খুবই বিনম্র অন্তরের অধিকারী। ফজরের নামাজের সময় আল্লাহর ঘরে রোজা থাকা অবস্থায় তিনি মারা যান। মহান আল্লাহ তাকে অফুরন্ত অনুগ্রহ করুন এবং জান্নাতের সর্বোচ্চ স্থানে আসীন করুন।’ এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিদওয়ানের মৃত্যুকে সুন্দর সমাপ্তি বলে প্রশংসা করছেন সবাই। তার পরিচিতরা বলছেন, তিনি সব সময় পবিত্র কোরআন তিলাওয়াত করতেন এবং নামাজ পড়তে নিয়মিত মসজিদে যেতেন। সূত্র : আলজাজিরা মুবাশির।