• ই-পেপার

দেশে মুক্তি পেল ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

শাড়ি নিয়ে প্রতারণার মামলায় মুখ খুললেন তানজিন তিশা

বিনোদন প্রতিবেদক
শাড়ি নিয়ে প্রতারণার মামলায় মুখ খুললেন তানজিন তিশা
সংগৃহীত ছবি

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আদালতে হাজির হওয়ার নির্দেশ পাওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বললেন অভিনেত্রী তানজিন তিশা। 

এত দিন নীরব থাকলেও এবার তিনি জানালেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই এত দিন কোনো মন্তব্য করেননি। একই সঙ্গে অভিযোগকে ইঙ্গিতপূর্ণ বলে উল্লেখ করে জানান, আইনিভাবেই পুরো বিষয়টির মোকাবিলা করবেন।

গত ১২ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে আগামী ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তানজিন তিশা। পরে তিনি আর যোগাযোগ করেননি বলে অভিযোগ করেন পেজটির প্রশাসক আমিনুল ইসলাম। 

এ ঘটনায় ২০২৫ সালের নভেম্বরে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা করা হয়।

May be an image of one or more people and people smiling

বৃহস্পতিবার একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন তিশা। তিনি বলেন, ‘আমি এই ইন্ডাস্ট্রিতে ১২-১৪ বছর কাজ করছি। ভালো-মন্দ মিলিয়ে কাজ করছি। আমার কাজের জায়গাটা কিন্তু আমি ধরে রেখেছি।’

পরে সাংবাদিকদের উদ্দেশে তিনি প্রশ্ন রেখে বলেন, তাঁর বিরুদ্ধে কবে আইনি নোটিশ জারি হয়েছিল? এরপর নিজেই বলেন, ‘আমি যেদিন আমার সিনেমার শুটিং শুরু করি, তার ঠিক দ্বিতীয় দিনেই লিগ্যাল নোটিশ পাই। তার পাঁচ দিন না ছয় দিনের মাথায় আমার নামে মামলা হয়ে যায়। আমরা একটা কথা বলি না, কেউ যখন ওপরে উঠতে চায়, পেছনে কিছু মানুষ থাকে যারা ওপরে উঠতে পারবে না, পেছন থেকে টেনে ধরে। আমারও ঠিক একই অনুভূতি হয়েছে।’

No photo description available.

অভিযোগ প্রসঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিশা বলেন, ‘আমি ১৪ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি একটা অনলাইন শপের ২৭ হাজার টাকার শাড়ি মেরে দেওয়ার জন্য? ২৭ হাজার টাকা মেরে দেওয়ার জন্য এত কষ্ট করে নিজেকে একটা জায়গায় দাঁড় করিয়েছি? এক ইন্ডাস্ট্রিতে একটা মেয়ের বা যেকোনো পুরুষতান্ত্রিক সমাজে কাজ করা কি আপনাদের কাছে খুব সহজ মনে হয়? অনেক সহজ কিছু না।’

তিনি আরো জানান, বিষয়টি নিয়ে তাঁর অনেক কিছু বলার থাকলেও আপাতত আইনি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখেই নীরব রয়েছেন। পুরো বিষয়টি তিনি আইনিভাবেই মোকাবিলা করবেন।

এদিকে, অভিনয়ের পাশাপাশি বড় পর্দায়ও অভিষেকের অপেক্ষায় রয়েছেন তানজিন তিশা। তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘সোলজার’ শিগগিরই মুক্তির অপেক্ষায় রয়েছে।

ভেঙে গেল অভিনেত্রী ঊর্মিলার ১৫ বছরের সংসার

বিনোদন ডেস্ক
ভেঙে গেল অভিনেত্রী ঊর্মিলার ১৫ বছরের সংসার
সংগৃহীত ছবি

দীর্ঘ ১৫ বছরের দাম্পত্যজীবনের ইতি টানলেন মারাঠি চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি আদীনাথ কোথারে ও ঊর্মিলা কানেটকর। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা পারস্পরিক সম্মতির ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানাতে সবার প্রতি অনুরোধ করেছেন।

যৌথ বিবৃতিতে আদীনাথ ও ঊর্মিলা বলেন, অনেক ভাবনাচিন্তার পর তারা বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনকভাবে নিজেদের পথ আলাদা করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাদের দাম্পত্যের ইতি ঘটলেও মেয়ে জিজাহই তাদের জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার হয়ে থাকবে।

তারা লিখেছেন, ‘আমাদের দাম্পত্যের পথচলা শেষ হলেও মেয়ে জিজাহর প্রতি আমাদের দায়বদ্ধতা অটুট। আমরা দুজনই যৌথভাবে তার লালন-পালন করব, যাতে সে ভালোবাসা, নিরাপত্তা ও সমর্থনের পরিবেশে বড় হতে পারে।’

বিবৃতিতে আরো জানানো হয়, একসঙ্গে কাটানো দীর্ঘ সময়ের স্মৃতি ও সম্পর্কের প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে। পাশাপাশি সংবাদমাধ্যম এবং ভক্তদের কাছ থেকে এতদিন যে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন, ভবিষ্যতেও সেটি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

বিবৃতির শেষে তারা বলেন, ‘আমাদের বন্ধু, সংবাদমাধ্যম এবং সবার কাছে অনুরোধ, এই সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। এ বিষয়টি নিয়ে এটিই আমাদের একমাত্র বক্তব্য। এরপর আর কোনো মন্তব্য করব না। আপনাদের উষ্ণতা ও বোঝাপড়ার জন্য ধন্যবাদ।’

গত কয়েক মাস ধরেই আদীনাথ ও ঊর্মিলার দাম্পত্যে দূরত্ব তৈরি হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। ২০২৫ সালের শেষ দিকে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে তাদের আলাদা থাকার খবর প্রকাশিত হলেও তখন এ বিষয়ে মুখ খোলেননি কেউই।

এর আগে এক সাক্ষাৎকারে ঊর্মিলা জানিয়েছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ‘বিষাক্ত’ আলোচনায় তিনি গুরুত্ব দেন না। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, অনলাইনে প্রচারিত সব তথ্য বিশ্বাস করা উচিত নয়।

২০০৬ সালে ‘শুভ মঙ্গল সাবধান’ সিনেমার শুটিংয়ের সময় প্রথম পরিচয় হয় আদীনাথ কোথারে ও ঊর্মিলা কানেটকরের। ছবিটি পরিচালনা করেছিলেন আদীনাথের বাবা মহেশ কোথারে। ওই সিনেমার মাধ্যমেই অভিনয়ে অভিষেক হয় ঊর্মিলার। দীর্ঘ প্রেমের পর ২০১১ সালে বিয়ে করেন এই তারকা জুটি। ২০১৮ সালে তাদের কন্যাসন্তান জিজাহর জন্ম হয়।

অভিনয়জীবনে ঊর্মিলা ‘দুনিয়াদারি’, ‘মালা আই ভ্হায়চি!’ ও ‘তি সধ্যা কায় কারতে’সহ একাধিক জনপ্রিয় মারাঠি চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। পাশাপাশি হিন্দি ও তেলেগু চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। অন্যদিকে আদীনাথ কোথারে অভিনেতা, পরিচালক ও প্রযোজক—তিন ভূমিকাতেই মারাঠি চলচ্চিত্রে নিজস্ব অবস্থান তৈরি করেছেন।

বর্তমানে আদীনাথের হাতে রয়েছে বেশ কয়েকটি আলোচিত প্রকল্প। পরিচালক নীতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ সিনেমায় তিনি ভারত চরিত্রে অভিনয় করছেন। এ ছাড়া হানসাল মেহতার ‘গান্ধী টকস’ সিনেমাতেও দেখা যাবে তাকে।

সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র

অনলাইন ডেস্ক
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
সংগৃহীত ছবি

বিচ্ছেদ নিয়ে আইনি লড়াইয়ের মধ্যেই সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট দিয়েছেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। পুরনো একটি ভিডিও শেয়ার করে নিজের কষ্ট, মানসিক আঘাত ও সুস্থ হয়ে ওঠার সংগ্রামের কথা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভিডিওতে ছেলেদের সঙ্গে সময় কাটানোর পুরনো মুহূর্ত দেখা যায়। ভিডিওটির সঙ্গে সেলিনা লেখেন, ‘ভাঙা টুকরোগুলোও যে আরো ভেঙে যেতে পারে, তা নিজের হৃদয় দেখার আগে বুঝিনি। আমার তিন ছেলেকে মিস করছি। তাদের আবার জীবনে ফিরে পাওয়ার অপেক্ষায় আছি।’

ইনস্টাগ্রামে দেওয়া দীর্ঘ পোস্টে সেলিনা বলেন, ‘মানুষ তাকে শক্ত মনে করলেও কষ্ট ও মানসিক আঘাত তাকে শক্ত করেনি। বরং বারবার ভেঙে দিয়েছে।

তিনি বলেন, ‘মানুষ বলে, মানসিক আঘাত তোমাকে শক্ত করেছে। কিন্তু এটা সত্য নয়। মানসিক আঘাত আমাকে গড়ে তোলেনি, বরং ভেঙে দিয়েছে।

যখনই মনে হয় তিনি নিজেকে সামলে নিয়েছেন, তখনই পুরোনো ক্ষত আবার জেগে ওঠে। স্মৃতি ফিরে আসে এবং হৃদয়ে নতুন করে কষ্ট হয়।’

এমন পরিস্থিতিতে তিনি কিছুটা নিজেকে গুটিয়ে নেন। নিজের কষ্ট থেকে পালানোর জন্য নয়, বরং তা সামলে বেঁচে থাকার জন্যই এমন করেন বলে জানান অভিনেত্রী।

সেলিনা বলেন, ‘মানসিক আঘাত তার জীবনের কিছু অংশ ও নিজের পরিচয়ের কিছুটা কেড়ে নিয়েছে। তবে মানুষ তার মধ্যে যে শক্তি দেখে, তা কষ্ট থেকে আসেনি। বরং প্রতিবার ভেঙে পড়ার পরও সুস্থ হওয়ার সিদ্ধান্ত থেকেই সেই শক্তি এসেছে।’

এদিকে, স্বামী পিটার হাগের সঙ্গে বিচ্ছেদ নিয়ে আইনি লড়াই চলছে সেলিনার। গত বছর অস্ট্রিয়ার আদালতে বিচ্ছেদের আবেদন করেন পিটার।

সম্প্রতি সেলিনার অভিযোগের ভিত্তিতে পিটারের বিরুদ্ধে মামলা করেছে মুম্বাই পুলিশ। শারীরিক নির্যাতন, নিষ্ঠুরতা, হুমকি ও দীর্ঘদিনের হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে।

উল্লেখ্য, ২০১০ সালে পিটার হাগকে বিয়ে করেন সেলিনা জেটলি। ২০১২ সালে তাদের যমজ ছেলে হয়। ২০১৭ সালে আবার যমজ সন্তানের জন্ম দেন সেলিনা। তবে তাদের একজন জন্মের কিছুদিন পর মারা যায়।

শৈশবে যৌন হয়রানির শিকার হয়েছিলেন সোহেল খান

অনলাইন ডেস্ক
শৈশবে যৌন হয়রানির শিকার হয়েছিলেন সোহেল খান
সংগৃহীত ছবি

শৈশবে যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলিউড অভিনেতা সোহেল খান। দীর্ঘদিন বিষয়টি নিজের মধ্যে চেপে রাখার পর প্রাপ্তবয়স্ক হয়ে বাবার কাছে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন তিনি।

সম্প্রতি ‘অ্যালায়েন্স’ রিয়েলিটি শোর এক পর্বে এ কথা জানান সোহেল খান। বৃহস্পতিবার (১৬ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সন্তানদের সঙ্গে নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে সোহেল বলেন, তিনি র‍্যাগিং ও বুলিংয়ের ঘোর বিরোধী। ছেলেরা কোনো সমস্যায় পড়লে বা কেউ তাদের অস্বস্তিতে ফেললে যেন নির্দ্বিধায় তাকে জানায়—সব সময় এ কথা বলেন তিনি।

সোহেল জানান, ছোটবেলায় ঘটে যাওয়া ওই ঘটনা তিনি বহু বছর কাউকে বলেননি। বড় হওয়ার পর বাবার কাছে গিয়ে বিষয়টি জানান। তখন নিজের মধ্যে লজ্জা ও সংকোচ কাজ করত বলেও জানান এই অভিনেতা।

তিনি বলেন, ‘ভুলটা আমার ছিল না। কিন্তু তখন মনে হতো লজ্জাটা যেন আমারই।’

সোহেলের এই বক্তব্যের পর অনুষ্ঠানের অন্য প্রতিযোগীরা তার সাহসের প্রশংসা করেন।

এদিকে, অনুষ্ঠানে সাবেক স্ত্রী সীমা সাজদেহের সঙ্গেও সোহেলের সম্পর্ক নিয়ে আলোচনা হয়। ২০২২ সালে বিচ্ছেদ হলেও দুই ছেলে নির্বাণ ও ইয়োহানের দায়িত্ব একসঙ্গে পালন করছেন তারা।

শোতে সোহেল জানান, সীমার প্রতি তার ভালোবাসার চেয়েও এখন বেশি সম্মান রয়েছে। তাদের সম্পর্কের দূরত্ব কমাতে এই অনুষ্ঠানও ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন তিনি।