• ই-পেপার

দেশে ফিরে বাংলাদেশের কনসার্ট নিয়ে যা বললেন আতিফ আসলাম

আমির খানের তৃতীয় বিয়ে ঘিরে ভারতে বিক্ষোভ

বিনোদন ডেস্ক
আমির খানের তৃতীয় বিয়ে ঘিরে ভারতে বিক্ষোভ
সংগৃহীত ছবি

তৃতীয় বিয়ে নিয়ে নতুন বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেতা আমির খান। ভারতের বিহারে তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের একাংশ। বিক্ষোভকারীরা অভিনেতার বিরুদ্ধে ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তুলে কুশপুত্তলিকা দাহ করেন এবং সরকারের কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

নিউজ এইটিনসহ ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বিহারের ফোরবেসগঞ্জ এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে বিক্ষোভকারীরা আমির খানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বজরং দলের নেতা মনোজ সোনি এক বিবৃতিতে দাবি করেন, ‘আমির খান বারবার হিন্দু নারীদের বিয়ে করছেন। তাদের গর্ভবতী করছেন। কেন তিনি মুসলিম কোনো নারীকে বিয়ে করেন না? এটা হিন্দুদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।’

তিনি আরো বলেন, ‘হিন্দু নারীদের তিনি মুসলিম ধর্মে কনভার্ট করছেন না ঠিকই, কিন্তু সন্তানদের নাম রাখছেন নিজের ধর্মের নাম অনুসারে। কেন শুধু বারবার হিন্দু মেয়েদের প্রেমেই পড়েন তিনি? যদি বিয়েও করেন তাহলে কেন বারবার ডিভোর্স করেন?’

মনোজ সোনির অভিযোগ, এসব ঘটনার মাধ্যমে সমাজের সম্প্রীতি ক্ষুণ্ন হচ্ছে। তিনি সরকারের কাছে আমির খানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান।

এদিকে আমিরের তৃতীয় বিয়ে নিয়ে লেখিকা তসলিমা নাসরিনও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন। তিনি অভিনেতার বারবার হিন্দু নারীকে বিয়ে করার বিষয়টি নিয়ে মন্তব্য করেন।

তবে বজরং দল বা অন্যদের উত্থাপিত অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত আমির খান কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া জানাননি।

ব্যক্তিগত জীবনে ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে সেই দাম্পত্যেরও ইতি ঘটে।সম্প্রতি দীর্ঘদিনের বন্ধু গৌরী স্প্র্যাটকে বিয়ে করে তৃতীয়বারের মতো বৈবাহিক জীবনে পা রেখেছেন বলিউডের এই অভিনেতা।

বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে টেইলর সুইফট-ট্রাভিস

বিনোদন ডেস্ক
বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে টেইলর সুইফট-ট্রাভিস
সংগৃহীত ছবি

বিয়ের আনুষ্ঠানিকতার পর প্রথমবার একসঙ্গে প্রকাশ্যে দেখা গেল পপতারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসিকে। নবদম্পতির সেই উপস্থিতির ছবি ও ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির দ্য রিটজ-কার্লটন, লাগুনা নিগুয়েলে ট্রাভিস কেলসির সাবেক সতীর্থ জুজু স্মিথ-শুস্টার ও লরা ক্রুকের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন টেইলর ও ট্রাভিস। সেখানে হাস্যোজ্জ্বল ও স্বতঃস্ফূর্ত মুহূর্তে ধরা পড়েন এই তারকা দম্পতি।

পেজ সিক্সের প্রতিবেদনে আরো বলা হয়, এই অনুষ্ঠানের আগে মন্টানায় পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন টেইলর ও ট্রাভিস। সেখানে ট্রাভিসের ভাই জেসন কেলসি ও তাঁর স্ত্রী কাইলি কেলসির সঙ্গেও সময় কাটান তারা।

Taylor Swift And Travis Kelce's First Photos As Newlyweds ...

গত ৩ জুলাই নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি। প্রায় এক বছর আগে, ২০২৫ সালের আগস্টে তাঁদের বাগদান হয়েছিল। বিয়ের খবর টেইলরের প্রতিনিধিও নিশ্চিত করেন।

জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে টেইলর ও ট্রাভিস দুজনেই ডিওরের হাউট কুত্যুর পোশাক পরেছিলেন, যার নকশা করেন ডিওরের ক্রিয়েটিভ ডিরেক্টর জোনাথন অ্যান্ডারসন। টেইলরের গয়না ছিল কার্টিয়ারের, আর দুজনের জুতা তৈরি করা হয়েছিল বিশেষভাবে ক্রিশ্চিয়ান লুবুটিনের মাধ্যমে।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বিশাল পর্দায় ভেসে ওঠে ‘JUST T&T MARRIED!’ বার্তা, যা উপস্থিত অতিথি ও ভক্তদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেয়।

বিয়ের অনুষ্ঠানে প্রচলিত রীতি ভেঙে কোনো ব্রাইডসমেইড বা গ্রুমসম্যান রাখেননি এই তারকা জুটি। টেইলরের ভাই অস্টিন সুইফট ছিলেন তাঁর ‘ম্যান অব অনার’ এবং ট্রাভিসের ভাই জেসন কেলসি ছিলেন ‘বেস্ট ম্যান’। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন তাঁদের বন্ধু, অভিনেতা অ্যাডাম স্যান্ডলার।

প্রায় দুই বছর প্রেমের পর বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া টেইলর ও ট্রাভিসের বিয়েতে প্রায় এক হাজার অতিথি উপস্থিত ছিলেন। স্বাধীনতা দিবসের আগের দিন অনুষ্ঠিত এই আয়োজনকে বছরের অন্যতম আলোচিত তারকাবহুল বিয়ে হিসেবে দেখছেন বিনোদন অঙ্গনের মানুষেরা।

রাঘব জুয়েলের সঙ্গে প্রেম করছেন শেহনাজ?

বিনোদন ডেস্ক
রাঘব জুয়েলের সঙ্গে প্রেম করছেন শেহনাজ?
সংগৃহীত ছবি

ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। এবার অভিনেতা রাঘব জুয়েলের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন নতুন করে আলোচনায় এসেছে। মুম্বাইয়ে রাঘবের জন্মদিনের পার্টি শেষে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ১০ জুলাই মুম্বাইয়ে জন্মদিনের আয়োজন শেষে একসঙ্গে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন রাঘব ও শেহনাজ। সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয় নতুন আলোচনা।

জন্মদিনের আয়োজনে বলিউড ও টেলিভিশন অঙ্গনের অনেক তারকা উপস্থিত থাকলেও সবার নজর কাড়ে পার্টি শেষে রাঘব ও শেহনাজের একসঙ্গে বের হওয়ার দৃশ্য।

Raghav Juyal Shehnaaz Gill Spotted Holding Hands actress sits on dancers  lap netizens spark dating rumours भीड़ में राघव जुयाल ने नहीं छोड़ा शहनाज  गिल का हाथ, लोग बोले- डेट कर रहे

ভাইরাল ভিডিওতে দেখা যায়, পাপারাজ্জিদের ভিড়ের মধ্যে শেহনাজের হাত ধরে তাঁকে গাড়ির দিকে নিয়ে যাচ্ছেন রাঘব। অনেকের ধারণা, ভিড়ের মধ্যে নিরাপদে এগিয়ে যাওয়ার জন্যই তিনি এমনটি করেছিলেন। তবে এই দৃশ্যই দুজনের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মনে করছেন, দুজনের সম্পর্ক বন্ধুত্বের চেয়ে বেশি কিছু। আবার অনেকে বলছেন, এটি কেবল একজন ঘনিষ্ঠ বন্ধুর প্রতি স্বাভাবিক যত্নের প্রকাশ। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত রাঘব জুয়েল বা শেহনাজ গিল—কেউই কোনো মন্তব্য করেননি।

No photo description available.

রাঘব ও শেহনাজকে ঘিরে গুঞ্জন অবশ্য নতুন নয়। ২০২৩ সালে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমায় একসঙ্গে কাজ করার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে বিভিন্ন সময়ে দুজনই দাবি করেছেন, তাঁরা শুধুই ভালো বন্ধু।

ক্যারিয়ারের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন দুই তারকা। রাঘব জুয়েলকে আগামীতে দেখা যাবে ‘ভাই তেরা স্টার হ্যায়’ সিনেমায়। অন্যদিকে শেহনাজ গিলও একাধিক নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছেন।

২০১৯ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশ নেওয়ার মাধ্যমে ব্যাপক পরিচিতি পান শেহনাজ। ওই অনুষ্ঠানেই সালমান খানের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে ২০২৩ সালে সালমানের ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তাঁর।

গৌরীর সঙ্গে সংসার শুরু করা সেই বাড়িটি কিনে নিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক
গৌরীর সঙ্গে সংসার শুরু করা সেই বাড়িটি কিনে নিলেন শাহরুখ
সংগৃহীত ছবি

বিয়ের পর স্ত্রী গৌরী খানের সঙ্গে দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের একটি ভাড়া বাড়িতেই নতুন জীবনের সূচনা করেছিলেন শাহরুখ খান। তখনো বলিউডে নিজের অবস্থান গড়ে ওঠেনি তাঁর। জীবনের সেই স্মৃতিবিজড়িত ঠিকানাটিই এবার পুরোপুরি নিজের করে নিলেন বলিউডের ‘কিং খান’।

ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদন অনুযায়ী, এর আগে ভবনটির বেজমেন্ট ও প্রথম তলার মালিক ছিলেন শাহরুখ। সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে তিনি দ্বিতীয় ও তৃতীয় তলাও কিনে নিয়েছেন। এর মাধ্যমে পঞ্চশীল পার্কের পুরো ভবনের মালিকানা এখন তাঁর হাতে।

প্রায় ১ হাজার ২০০ বর্গমিটার জমির ওপর নির্মিত বাড়িটি দক্ষিণ দিল্লির অন্যতম অভিজাত আবাসিক এলাকায় অবস্থিত। প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকার জমির আনুমানিক মূল্য প্রতি বর্গফুটে প্রায় ৩৪ হাজার ২৬০ রুপি।

এই বাড়ির গুরুত্ব শুধু আর্থিক মূল্যেই সীমাবদ্ধ নয়, শাহরুখ ও গৌরীর ব্যক্তিগত জীবনের সঙ্গেও এটি গভীরভাবে জড়িয়ে আছে। ১৯৯১ সালে বিয়ের পর এই বাড়িতেই তাঁদের দাম্পত্য জীবনের শুরু। সে সময় শাহরুখ মুম্বাইয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেননি, আর বলিউডেও প্রতিষ্ঠিত তারকা হিসেবে নিজেকে গড়ে তোলার সংগ্রাম চলছিল।

পরে অভিনয়ের স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পাড়ি জমান তিনি। সেখান থেকেই শুরু হয় তাঁর সাফল্যের যাত্রা, যা তাঁকে ভারতীয় সিনেমার অন্যতম বড় সুপারস্টারে পরিণত করে। তবু দিল্লির এই বাড়ি আজও তাঁদের জীবনের শুরুর দিনগুলোর এক মূল্যবান স্মৃতিচিহ্ন হয়ে রয়েছে।

গৌরী খানও বিভিন্ন সময় এই বাড়ির প্রতি নিজের আবেগের কথা জানিয়েছেন। তাঁর ভাষ্যে, পরিবারের সদস্যদের কাছাকাছি থাকার পাশাপাশি অসংখ্য স্মৃতি ধরে রাখার কারণেই বাড়িটি তাঁর কাছে বিশেষ।

এক সাক্ষাৎকারে গৌরী জানিয়েছিলেন, বাড়ির একটি দেয়ালজুড়ে রয়েছে একটি ‘নস্টালজিয়া ওয়াল’। সেখানে সংরক্ষিত আছে ছেলে আরিয়ান খান, মেয়ে সুহানা খান ও ছোট ছেলে আব্রাম খানের শৈশবের নানা স্মারক, শাহরুখের আঁকা ছবি, পুরনো পোস্টকার্ড, সংগ্রহে থাকা বিশেষ স্মৃতিচিহ্ন এবং পরিবারের প্রিয় উপহার।

দেশে ফিরে বাংলাদেশের কনসার্ট নিয়ে যা বললেন আতিফ আসলাম | কালের কণ্ঠ