• ই-পেপার

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৫

রেলস্টেশনে বাক্প্রতিবন্ধী বৃদ্ধা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

অনলাইন ডেস্ক
রেলস্টেশনে বাক্প্রতিবন্ধী বৃদ্ধা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬
সংগৃহীত ছবি

নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।শুক্রবার (১০ জুলাই) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বিকেলে এ বিষয়ে রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

এর আগে নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার হন বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম। পরবর্তীতে তার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে র‍্যাব-১১।

মাওয়ায় ইলিশ খেয়ে ফেরা হলো না কবিরের

নিজস্ব প্রতিবেদক
মাওয়ায় ইলিশ খেয়ে ফেরা হলো না কবিরের
প্রতীকী ছবি

মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে বেশ কয়েকজন বন্ধু ঘুরতে গিয়েছিলেন মাওয়ায়। সেখানে ইলিশ খেয়ে আড্ডা-গল্প ও আনন্দ-উল্লাস শেষে ফিরছিলেন বাড়ি। পোস্তগোলা ব্রিজের  উপর উঠতেই একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন দুই বন্ধু। মুর্হূতেই আনন্দ রূপ নিল বিষাদে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন করিব (২৩) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ভাওয়াল গ্রামের মিজানুর রহমান পাটোয়ারীর ছেলে। রাজধানীর কলাবাগান এলাকায় থাকতেন কবির। তিনি মুদি দোকানের কর্মচারী ছিলেন। আহতের নাম সোহেল। 

নিহতের বন্ধু মানিক হাওলাদার জানান, একটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল নিয়ে তারা কয়েকজন বন্ধু গতকাল রাতে মাওয়ায় ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ইলিশ খেয়ে ঢাকায় ফেরার পথে আজ ভোরের দিকে পোস্তগোলা ব্রিজের উপর একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন কবির ও সোহেল। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সকাল ৬টার দিকে চিকিৎসক কবিরকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল প্রাথমিক চিকিৎসা নেন। 

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

ঢাকায় মুষলধারে বৃষ্টি, থাকবে কতক্ষণ?

অনলাইন ডেস্ক
ঢাকায় মুষলধারে বৃষ্টি, থাকবে কতক্ষণ?

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে গত কয়েকদিন ধরে বৃষ্টি ঝরছে। ঢাকায়ও গত তিন দিন থেমে থেমে বৃষ্টি ঝরেছে। তবে আজ শুক্রবার ভোর থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যা পর্যন্ত এমন বৃষ্টি ঝরতে পারে। পাশাপাশি ঢাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ারও সম্ভাবনা রয়েছে।

এদিকে বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ছুটির দিন হওয়ায় বাইরে লোকজনের তেমন আনাগোনা না থাকলেও জরুরি কাজে যারা বের হয়েছেন, বৃষ্টির কারণে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। 

সকালে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা যায়, বৃষ্টি থেকে বাঁচতে কেউ ছাতা মাথায়, কেউ পলিথিনে মুড়িয়ে রেখেছেন নিজেকে। কেউ কেউ রেইনকোট পরে গন্তব্যে ছুটেছেন।

গত মঙ্গলবার থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি ঝরছে। এতে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। কোথাও কোথাও সড়ক ডুবে গিয়ে যাতায়াতে বিঘ্ন ঘটেছে। 

আজ শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। এ ছাড়া গত ৬ ঘণ্টায় ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। 

অন্যদিকে সংস্থাটি জানিয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অনলাইন ডেস্ক
শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পায় সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক শুক্রবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব শপিং সেন্টার 
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।

যেসব দর্শনীয় স্থান বন্ধ
সামরিক জাদুঘর : এটি বিজয় সরণিতে অবস্থিত। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে।
বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও : বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকে। শনি থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য জনপ্রতি ৫ টাকা।

এ ছাড়া শনি ও রবিবার সন্ধ্যা ৬টা থেকে ১০ টাকার টিকিটের বিনিময়ে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ করা যায়।
শিশু একাডেমি জাদুঘর : শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।