• ই-পেপার

কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ধরল পুলিশ

মৃত্যুর আগে যা বলে গেলেন ধর্ষণের শিকার সেই প্রবাসীর স্ত্রী মোর্শেদা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মৃত্যুর আগে যা বলে গেলেন ধর্ষণের শিকার সেই প্রবাসীর স্ত্রী মোর্শেদা
অভিযুক্ত আরিফ

টাঙ্গাইলের মির্জাপুরে প্রবাসীর স্ত্রী মোর্শেদা আক্তারকে (৪০) মারধরের পর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের দরানীপাড়া গ্রামে। ধর্ষণের ঘটনাটি হাসপাতালের বেডে শুয়ে মোর্শেদা বেগম স্বজনদের বিস্তারিত তুলে ধরেন। তার দেওয়া স্বীকারোক্তি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার তরফপুর ইউনিয়নের দরানীপাড়া গ্রামের সাইদুল ইসলাম এবং একই গ্রামের তোতা মিয়ার ছেলে আরিফ মিয়া মালয়েশিয়া প্রবাসী। আরিফ সম্প্রতি ছুটিতে বাড়ি আসেন। ২২ জুলাই বুধবার রাতে আরিফ সাইদুলের বাড়িতে গিয়ে সাইদুল ইসলামের স্ত্রী মোর্শেদা বেগমকে কুপ্রস্তাব দেয়। এতে মোর্শেদা রাজি না হওয়ায় একপর্যায়ে আরিফ তাকে বেধম মারধর করে। পরে জোরপূর্বক তাকে ধর্ষণ করলে রক্তাক্ত অবস্থায় অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর নানা বাড়ি থেকে বড় ছেলে মাহিম বাড়িতে এসে তার অসুস্থ মাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে রেফার করে ঢাকায় নেওয়া হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

এদিকে ধর্ষণের ঘটনাটি হাসপাতালের বেডে শুয়ে মোর্শেদা বেগম স্বজনদের বিস্তারিত তুলে ধরেন। তার দেওয়া স্বীকারোক্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভিডিওটি ভাইরাল হয়।

এদিকে স্ত্রীকে ধর্ষণের খবর শুনে স্বামী সাইদুল ইসলাম শুক্রবার দেশে আসেন এবং আরিফকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আরিফ পলাতক রয়েছেন। 

শনিবার বিকেলে উপজেলার বাঁশতৈল ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. মিজানুর রহমান ও উপপরিদর্শক আতাউর রহমান সরজমিন তদন্তে যান।

বাঁশতৈল ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মোর্শেদার মৃত্যু হয়েছে। মরদেহ বাবার বাড়ি কালিয়াকৈরে নিয়ে গেছেন। তার স্বামী সাইদুল ইসলাম শুক্রবার ছুটিতে বাড়ি এসে আরিফকে অভিযুক্ত করে অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

ভূরুঙ্গামারীতে ধানবোঝাই নসিমন উল্টে চালক নিহত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ভূরুঙ্গামারীতে ধানবোঝাই নসিমন উল্টে চালক নিহত
ছবি : কালের কণ্ঠ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধানবোঝাই নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে আকবর আলী (৫৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের তেতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকবর আলী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, শিলখুড়ির শালজোড় ঘাটপাড় থেকে ধানের বস্তা বোঝাই একটি নসিমন ধলডাঙ্গা বাজারের উদ্দেশে যাচ্ছিল। পথে তেতুলতলা এলাকায় সড়কের খানাখন্দের কারণে চালক নিয়ন্ত্রণ হারালে নসিমনটি সড়কের নিচে পড়ে যায়। এতে নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান চালক আকবর আলী। দুর্ঘটনায় মুক্তি (৫৮) নামে আরো একজন আহত হন।

শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নসিমন সড়কের নিচে পড়ে গেলে চালক চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত অপর ব্যক্তিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী না হলে বুঝতাম না ফ্যাসিস্টরা কীভাবে সব চেটেপুটে খেয়েছে : তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি
মন্ত্রী না হলে বুঝতাম না ফ্যাসিস্টরা কীভাবে সব চেটেপুটে খেয়েছে : তথ্য প্রতিমন্ত্রী
ছবি: কালের কণ্ঠ

মন্ত্রী না হলে কোনোদিন বুঝতাম না যে বিগত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী-এমপিরা দেশের টাকা কীভাবে সব চেটেপুটে খেয়েছে এবং বিদেশে পাচার করেছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করে ভেঙে পড়া সবকিছু আবার নতুন করে ঠিকঠাক করছে, যার কারণে আমাদের অনেক বেগ পেতে হচ্ছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী স্থানীয় বাঁশহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় নান্দাইল উপজেলার সর্বস্তরের নেতাকর্মী, নারী ও পুরুষ সমর্থকদের উপস্থিতির কারণে কর্মী সম্মেলনটি একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়।

নির্বাচনের আগের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, আমি নান্দাইল উপজেলাকে ঢেলে সাজানোর যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা ভুলে যাইনি। নান্দাইলের যেসব রাস্তাঘাট এখনো কাঁচা রয়েছে, সেগুলো পাকা করা এবং ইট বিছানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণের টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে এবং বিভিন্ন প্রয়োজনীয় এলাকায় দ্রুত সেতু নির্মাণ করা হবে।

আমি জনগণের কাছে দেওয়া সকল প্রতিশ্রুতি একে একে পূরণ করব। ‘আইন সংশোধন ও জুয়াড়ি গ্রেপ্তার আইন-শৃঙ্খলা ও আইনি সংস্কারের বিষয়ে আলোকপাত করে প্রতিমন্ত্রী জানান, সাইবার ক্রাইম সংশোধন আইনের কমিটিতে আমাকে একজন সদস্য রাখা হয়েছে। এ ছাড়া দেশে জুয়ার নতুন আইন পাস হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই নতুন আইনের আওতায় নান্দাইলেই দেশের প্রথম সাতজন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমনে কোনো ছাড় দেওয়া হবে না।

সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছানোর জন্য বর্তমানে তথ্য সংগ্রহ করা হচ্ছে জানিয়ে ইয়াসের খান চৌধুরী কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ডের বিনিময়ে কেউ যদি একটি টাকাও দাবি করে, তবে সরাসরি আমাকে জানাবেন। কাউকে কোনো টাকা দেবেন না।’ একই সঙ্গে কৃষকদের তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে এবং দ্রুতই কৃষি কার্ড বিতরণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন। সরকারি উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী দলের নেতাকর্মী ও দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, ‘টিআর, কাবিখা, কাবিটার মতো সরকারি উন্নয়ন বরাদ্দ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে হবে। কেউ যদি কাজ না করে জনগণের বরাদ্দ আত্মসাতের চেষ্টা করেন, তিনি আমার দলের লোক বা নেতা হলেও কোনো ছাড় পাবেন না। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা উত্তরের বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসক মোতাহার হোসেন তালুকদার, নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আ্হ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির ও যুগ্ম আহ্বায়ক বাবুল পল্লব রায়সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি : লুট হওয়া শটগান উদ্ধার

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি : লুট হওয়া শটগান উদ্ধার
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ১১০ কেভি বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের কাছ থেকে ডাকাতিতে লুট হওয়া শটগান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর মধ্য দিয়ে আলোচিত এ ডাকাতির ঘটনায় লুট হওয়া দুটি শটগানই উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান।

এর আগে শুক্রবার রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে রূপগঞ্জ থানার চনপাড়া ৯ নম্বর ওয়ার্ডে জলিলের জমির পাশের ধইঞ্চা ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় লুট হওয়া দ্বিতীয় শটগানটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২ জুলাই ভোরে বন্দর থানার হরিপুর ২৭ নম্বর ওয়ার্ডের ১১০ কেভি বিদ্যুৎকেন্দ্রের নদীঘাটসংলগ্ন ডিউটি পোস্টে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য সৈকত মিয়া ও মো. মনিরুজ্জামান মুন্সী। এ সময় ইঞ্জিনচালিত নৌকায় করে আসা ৫ থেকে ৬ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে দুটি শটগান লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় প্লাটুন কমান্ডার মো. মনির মিয়া বাদী হয়ে বন্দর থানায় ডাকাতি মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান বলেন, ‘১১০ কেভি বিদ্যুৎকেন্দ্রে সংঘটিত ডাকাতির ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ ধারাবাহিক অভিযান পরিচালনা করে লুট হওয়া দুটি শটগানই উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ মামলার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।’

প্রসঙ্গত, গত ১৩ জুলাই একই মামলায় একটি শটগান উদ্ধার এবং একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। সর্বশেষ উদ্ধার অভিযানের মাধ্যমে ডাকাতির ঘটনায় লুট হওয়া দুটি শটগানই উদ্ধার করা হয়েছে।