• ই-পেপার

আসামের বন্যার প্রভাবে ফুঁসে উঠেছে সিলেটের নদ-নদী

  • ফেঞ্চুগঞ্জে-কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে

মাইলস্টোন পেমেন্ট মানেই যন্ত্রপাতির একক দাম নয় : জাহেদুল হাসান

আঞ্চলিক প্রতিনিধি, পাবনা
মাইলস্টোন পেমেন্ট মানেই যন্ত্রপাতির একক দাম নয় : জাহেদুল হাসান
সংগৃহীত ছবি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ইপিসিসি চুক্তি, অর্থায়ন কাঠামো এবং অর্থছাড়ের প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন আলোচনা ও প্রকাশিত সংবাদকে বিভ্রান্তিকর দাবি করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। এর ব্যাখ্যায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেছেন, প্রকল্পটির চুক্তিগত, প্রযুক্তিগত ও আর্থিক কাঠামো সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা ছাড়া বিচ্ছিন্ন তথ্যের ভিত্তিতে মূল্যায়ন করলে প্রকল্পের প্রকৃত চিত্র প্রতিফলিত হয় না। ইপিসিসি কোনো নির্দিষ্ট যন্ত্রপাতি কেনা বা সরবরাহের চুক্তি নয়; এটি একটি সম্পূর্ণ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নকশা, নির্মাণ, পরীক্ষা, কমিশনিং এবং নিরাপদভাবে পরিচালনাযোগ্য অবস্থায় হস্তান্তরের চুক্তি।

গতকাল বৃহস্পতিবার লিখিত এক ব্যাখ্যায় ড. জাহেদুল হাসান জানান, বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বর্তমানে পরিচালনার প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। এটি দেশের বিদ্যুৎ খাতের একটি ঐতিহাসিক মাইলফলক হলেও এর পরিকল্পনা, নকশা, অর্থায়ন, নির্মাণ, পরীক্ষা ও কমিশনিংয়ের প্রতিটি ধাপ প্রচলিত অবকাঠামো প্রকল্পের তুলনায় সম্পূর্ণ ভিন্ন।  

ড. জাহেদুল হাসান বলেন, এ কারণেই ইপিসিসি চুক্তিতে কোনো যন্ত্রপাতি, ভবন, পাইপলাইন, নির্মাণকাজ, স্থাপন (Erection), কমিশনিং বা অন্য কোনো পৃথক উপাদানের জন্য আলাদা মূল্য নির্ধারণ করা হয়নি। বরং পুরো বিদ্যুৎকেন্দ্রের জন্য একটি Whole Plant Contract Price নির্ধারণ করা হয়েছে এবং সেই চুক্তির আওতায় বিভিন্ন পর্যায়ে মাইলস্টোন পেমেন্ট নির্ধারিত রয়েছে। 

তিনি বলেন, রূপপুর প্রকল্প বাংলাদেশ ও রাশিয়ান ফেডারেশনের মধ্যে স্বাক্ষরিত আন্তঃসরকারি চুক্তি (IGA) অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে। এই চুক্তির আওতায় প্রকৌশল নকশা, নিরাপত্তা বিশ্লেষণ, যন্ত্রপাতি উৎপাদন, স্থাপন, সিস্টেম সমন্বয়, কমিশনিং, প্রযুক্তিগত নথিপত্র প্রস্তুত এবং অপারেটরদের প্রশিক্ষণসহ সব কার্যক্রম অন্তর্ভুক্ত।
 

বঙ্গোপসাগরে ধরা পড়া এক ইলিশ বিক্রি ৬৮২৫ টাকায়

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বঙ্গোপসাগরে ধরা পড়া এক ইলিশ বিক্রি ৬৮২৫ টাকায়
ছবি: কালের কণ্ঠ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মো. দেলোয়ার মাঝির জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ। মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামের মাধ্যমে মাছটি প্রতি মণ ১ লাখ ৩০ হাজার টাকা দরে বিক্রি হয়েছে ৬ হাজার ৮২৫ টাকায়।

শুক্রবার (২৪ জুলাই) সকালে এফবি জারিফ-তারিফ নামের একটি ফিশিং ট্রলারের জেলে দেলোয়ার মাঝির জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মেসার্স মনোয়ারা মৎস্য আড়তে আনা হলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী ফারুক হোসেন নিলামের মাধ্যমে এটি কিনে নেন। তিনি জানান, মাছটি ঢাকায় পাঠানো হবে।

মেসার্স মনোয়ারা মৎস্য আড়তের ম্যানেজার সগির আকন বলেন, ‘আজকের নিলামে বড় ইলিশটির চাহিদা ছিল বেশ ভালো। প্রতি মণ ১ লাখ ৩০ হাজার টাকা দরে মাছটি বিক্রি হয়েছে, যার মূল্য দাঁড়িয়েছে ৬ হাজার ৮২৫ টাকা।’

জেলে দেলোয়ার মাঝি বলেন, ‘৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে মাছ ধরতে গিয়ে জালে এই বড় ইলিশটি ধরা পড়ে। তবে গত বছরের তুলনায় এ বছর বড় ইলিশের সংখ্যা কম। তারপরও এমন একটি মাছ পেয়ে আমরা খুবই আনন্দিত।’

একই ট্রলারের জেলে সলেমান বলেন, ‘আজ ট্রলারে বড় মাছ বলতে এই একটি ইলিশই পেয়েছি। সাগরে বড় ইলিশ এখন খুব একটা মিলছে না। তবে মাছটি বড় হওয়ায় ভালো দাম পেয়েছি। বেশি মাছ না পেলেও আল্লাহ যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য অবশ্যই সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও এখন বড় ইলিশ পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে ইলিশের উৎপাদন বাড়ছে। আশা করছি সামনের দিনগুলোতে আরো বেশি ইলিশ ধরা পড়বে।’

মহানবীকে নিয়ে কটুক্তির অভিযোগে যুবককে জুতার মালা পরালেন স্থানীয়রা

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
মহানবীকে নিয়ে কটুক্তির অভিযোগে যুবককে জুতার মালা পরালেন স্থানীয়রা
সংগৃহীত ছবি

বরিশালের বানারীপাড়ায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি করার অভিযোগে সঞ্জিব রায় অরুপ (২৭) নামের এক যুবককে মারধর করে জুতার মালা গলায় পরিয়ে ঘুরানো হয়েছে।

জানা গেছে, উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের একতারহাট নামক এলাকায় গোপাল মার্কেটে বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে অশ্লীল মন্তব্য করায় স্থানীয়রা ওই যুবককে মারধর করে জুতার মালা গলায় পরিয়ে ঘুরানোর পরে অভিযুক্তকে তার বাবা শরত রায়ের হাতে তুলে  দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবী করিম হযরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে কটুক্তিকারী সঞ্জিব রায় অরুপ (২৭) বিক্ষুদ্ধ স্থানীয়দের তোপের মুখে হাত জোড় করে ক্ষমা চেয়ে নবীকে নিয়ে আর কখনো বাজে মন্তব্য করবেন না এবং নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করেন। পরে তাকে তার বাবার হাতে ছেড়ে দেওয়া হয়।

বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, ‘বিষয়টি স্থানীয়ভাবে সমাধান হয়ে গেছে। তারপরেও প্রয়োজনে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আলমডাঙ্গায় নিখোঁজ কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আলমডাঙ্গায় নিখোঁজ কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
ছবি : কালের কণ্ঠ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজ হাসেম আলী (৫৫) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর বিশ্বাসপাড়ার কাটাখালী মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত একই গ্রামের মৃত রুস্তম মণ্ডলের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে কাটাখালীর মাঠে নিজের জমিতে সার দিতে যান হাসেম আলী। তার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তার সন্ধান মেলেনি। পরদিন সকালে মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহের কিছু অংশ শেয়াল খেয়ে থাকতে পারে।

আলমডাঙ্গা থানার ওসি বানি ইসরাইল জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।