• ই-পেপার

ঝিনাইদহ

ড্রেন নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ২
সংগৃহীত ছবি

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। রবিবার (১২ জুলাই) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার বালিটা গ্রামের মোহাম্মদ কাজীর ছেলে মো. জুয়েল কাজী (৪৯) এবং অপরজন কুমিল্লা জেলার কোতোয়ালি থানার সাংরাইশ গ্রামের মাসুক মিয়ার ছেলে মো. মামুন হোসেন (২০)।

সোমবার (১৩ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবির (দক্ষিণ) ওসি মো. রেজাউল করিম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত মধ্যরাতে জানতে পারি যে, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় একদল মাদক কারবারি মাদক বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ঢাকা জেলা  ডিবির (দক্ষিণ) একটি চৌকস টিমের মাধ্যমে শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া সাকিনস্থ ভোজন বাড়ি রেস্টুরেন্টের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশ অভিযানে উল্লেখিত দুই ব্যক্তিকে আটক করে। পরে ডিবি পুলিশ তাদের হেফাজতে থাকা দুই কেজি গাঁজা উদ্ধার করে ঢাকা জেলা ডিবির (দক্ষিণ) কার্যালয়ে নিয়ে আসে।

তিনি আরো জানান, ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, দীর্ঘদিন ধরে তারা মাদক কারবারের সঙ্গে জড়িত রয়েছেন। তারা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ঢাকাসহ তার আশপাশ এলাকায় বিক্রি করে আসছেন। ডিবি পুলিশ বাদী হয়ে আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। তাদের গ্রেপ্তার দেখিয়ে আরো জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে সোমবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন
সংগৃহীত ছবি

কুমিল্লা উত্তর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে আবুল হাশেমকে আহ্বায়ক এবং সাতজনকে যুগ্ম আহ্বায়ক করে আট সদস্যের একটি আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ মে ২০২২ তারিখে অনুমোদন পাওয়া কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার এবং সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বাধীন ৪১ সদস্যের বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে।

নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক করা হয়েছে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম ভূঁইয়াকে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গণি ভূঁইয়া এবং সুফিয়া খাতুনকে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমান আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

নতুন আহ্বায়ক কমিটির বিষয়ে জানতে চাইলে স্বাগত জানিয়ে বর্তমান আহ্বায়ক কমিটির সদস‍্য, কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম বলেন, ‘এ কমিটি সর্বগ্রহণযোগ্য হয়েছে।’

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস‍্য সচিব এ এফ এম তারেক মূন্সীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি একটি মিটিং এ আছি। এ বিষয়ে পরে কথা বলব।’

টাঙ্গাইলে ট্যাপেন্টাডলসহ দুই সহোদর গ্রেপ্তার

টাঙ্গাইলে ট্যাপেন্টাডলসহ দুই সহোদর গ্রেপ্তার
ছবি: কালের কণ্ঠ

টাঙ্গাইলের সখীপুরে ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ৩১ হাজার টাকাসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (১৩ জুলাই) সকালে সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর (ময়থাচালা) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন ওই এলাকার সালাম সিকদারের ছেলে সুমন সিকদার (২২) ও শুভ সিকদার (২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহসানুল কবির বুলবুল জানান, অভিযানে ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুর রহমান রানা বাদী হয়ে সখীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

সুনামগঞ্জ

সুরমা-কুশিয়ারায় পানি বিপৎসীমার ওপরে

সুনামগঞ্জ প্রতিনিধি
সুরমা-কুশিয়ারায় পানি বিপৎসীমার ওপরে
সুনামগঞ্জ সদর উপজেলার ইসলামপুর গ্রামে বেথার হাওর থেকে ফিরছেন একজন বাসিন্দা। সোমবার তোলা। -কালের কণ্ঠ

সুনামগঞ্জে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপরে, আর কুশিয়ারায় মার্কুলি পয়েন্টে ৭ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। 

আগামী ২৪ ঘণ্টায় উজান ভাটিতে ভারি বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পাউবোর বন্যা সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া  সুরমা ও কুশিয়ারার পানি আগামী দুই দিনে আরো বেড়ে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। 

এদিকে, আগামী ৪৮ ঘণ্টায় সুনামগঞ্জের সীমান্ত নদী যাদুকাটার পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানায় সূত্রটি।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ইমদাদুল হক জানান, গতকাল রবিবার সকাল ৯টা থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত ভারতের মাউসিনরামে ১১৫ মিলিমিটার, সুনামগঞ্জের ছাতক ১২৫ মিলিমিটার ও সুনামগঞ্জ পয়েন্টে ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং ৪৮ ঘণ্টায় পানি বেড়ে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

এদিকে, অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চলের রাস্তাঘাট প্লাবিত হয়েছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। 

তবে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে তা মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। প্রত্যেক উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন ও আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী।