• ই-পেপার

মৃত মায়ের লাশ দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মেয়ের

দামুড়হুদা সীমান্তে মাদকের বড় চালান জব্দ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদা সীমান্তে মাদকের বড় চালান জব্দ
সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার সীমাস্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ মালামাল জব্দ করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। শনি ও রবিবার (৬ ও ৭ জুন) উপজেলার সীমাস্তবর্তী এলাকায় অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের অধীনস্ত দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া, সুলতানপুর ও বারাদী বিওপির টহল দল পৃথক অভিযানে ৯ কেজি ৯ গ্রাম ভারতীয় গাঁজা, ১৯ বোতল ভারতীয় মদ, ৪০৫ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট, ১ হাজার ৮০০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, একটি ব্যাটারিচালিত ইজিবাইক এবং ১৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দ মালামালের আনুমানিক সিজার মূল্য ৯ লাখ ২ হাজার ৬৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরো জোরদার করা হবে।’

তিনি আরো বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সীমান্তকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধি, গোয়েন্দা তৎপরতা জোরদার এবং নিয়মিত অভিযান পরিচালনার ফলে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে ইতিবাচক অগ্রগতি অর্জিত হচ্ছে।’

কোটালীপাড়া

ভ্যানে বস্তায় নিয়ে যাচ্ছিলেন গাঁজা, পুলিশের তল্লাশিতে আটক চালক

গোপালগঞ্জ ও কোটালীপাড়া প্রতিনিধি
ভ্যানে বস্তায় নিয়ে যাচ্ছিলেন গাঁজা, পুলিশের তল্লাশিতে আটক চালক
সংগৃহীত ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১০ কেজি গাঁজাসহ লাভলু মুন্সী (৪২) নামে এক ভ্যান চালককে আটক করেছে পুলিশ। রবিবার (৭ জুন) উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের ফুলবাড়ি গ্রাম থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়।

কোটালীপাড়া থানার এসআই সুব্রত দাস জানান, এক ভ্যানচালক ভ্যানে করে গাঁজা নিয়ে যাচ্ছে এমন সংবাদ পেয়ে ফুলবাড়ী নামক স্থানে গিয়ে তাকে আটক করি। আটকের পরে তার ভ্যানের ওপরে থাকা বস্তা তল্লাশি করে বস্তাভর্তি ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটক লাভলু মুন্সী টুঙ্গিপাড়া উপজেলার সরইডাঙ্গা গ্রামের আব্দুল মজিদ মুন্সীর ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে পপাঠানো হয়েছে। আটকের দেওয়া তথ্য অনুযায়ী এই মামলায় ইয়াদুল সিকদার (৩২) নামে অপর একজনকে আসামি করা হয়েছে।

ফেনীতে মারধরের শিকার মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ফেনী প্রতিনিধি
ফেনীতে মারধরের শিকার মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু
সংগৃহীত ছবি

ফেনীতে মারধরের শিকার মো. জসিম উদ্দিন (৩০) মারা গেছেন। রবিবার (৭ জুন) ভোর পৌনে ৪টার দিকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রনকেলী গ্রামের মৃত তমছির আলীর ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বড় মসজিদ এলাকায় তাকে মারধর করা হয় বলে জানানো হয়। শনিবার (৬ জুন) রাত ১১টার দিকে শহরের বড় মসজিদ এলাকা থেকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি জসিম উদ্দিনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। রবিবার ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. রোকন উদ দৌলা বলেন, ‘ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা লোকজনের পরিচয় পাওয়া যায়নি। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘পিবিআই ইতিমধ্যে নিহতের পরিচয় শনাক্ত করেছে। শনিবার রাতে শহরের বড় মসজিদ এলাকায় তার সঙ্গে হাতাহাতি ও বাকবিতণ্ডার ঘটনা ঘটে। সেখানে তাকে মারধর করা হয়, তবে সেটি গণপিটুনি নয়। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানতে পেরেছি।’

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

মিছিল করে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে টঙ্গীতে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আমির হোসেন লিটনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৭ জুন) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ তথ্য জানায়।

গ্রেপ্তার টঙ্গী পশ্চিম থানার খরতৈল এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের ৫১ নম্বর ওয়ার্ডের সভাপতি।

পুলিশ জানায়, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে গাজীপুর মহানগরে বড় ধরনের মিছিল ও শোডাউন দেওয়ার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এই অভিযানের অংশ হিসেবে পুলিশ মিছিল করে আইন-শৃঙ্খলা হুমকির মুখে ফেলতে আমির হোসেন একাধিক গোপন মিটিং করেছেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। এই তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) একটি দায়িত্বশীল সূত্র জানায়, নোয়াখালী ও চট্টগ্রামের মতো গাজীপুরেরও নিষিদ্ধ সংগঠন বড় ধরনের শোডাউন করার চেষ্টা করছে। ইতিমধ্যে তারা জিএমপির প্রতিটি থানায় গোপন সভা করে প্রস্তুতি গ্রহণ করেছে। সম্ভাব্য প্রস্তুতি মোকাবেলা করতে অভিযান চলছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত। ইতিমধ্যে গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে।’