• ই-পেপার

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
ছবি: কালের কণ্ঠ

ছয় দফা দাবিতে বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

রোববার (৭ জুন) সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়। কর্মবিরতির পাশাপাশি বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন আন্দোলনরত চিকিৎসকেরা।

আন্দোলনকারীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে— স্বাস্থ্য মন্ত্রণালয়ের এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নসংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল, বিএমইউ ও বিসিপিএসের ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে ১ হাজার টাকার মধ্যে নির্ধারণ, নতুন পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা এবং ট্রেইনি চিকিৎসকদের বেতন নবম গ্রেডের সমপর্যায়ে উন্নীত করা ও নিয়মিত পরিশোধ, ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ দ্রুত প্রণয়ন ও বাস্তবায়ন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা সাধারণ প্রার্থীদের তুলনায় দুই বছর বাড়িয়ে ৩৪ বছর করা এবং শ্রম আইন-২০০৬ অনুযায়ী বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন।

মানববন্ধনে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (আইডিএ) সভাপতি নিয়ামুল বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি অঘোষিত নোটিশের প্রতিবাদ এবং ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা এই কর্মসূচি পালন করছি। শুধু বগুড়াতেই নয়, সারা দেশের মেডিকেল কলেজগুলোর ইন্টার্ন চিকিৎসকরা একযোগে কর্মবিরতিতে অংশ নিয়েছেন।

আরো পড়ুন
চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

 

তিনি আরও বলেন, ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ৩০ হাজার টাকা এবং মিড-লেভেল ট্রেইনি চিকিৎসকদের বেতন ৫০ হাজার টাকায় উন্নীত করতে হবে। একই সঙ্গে বিসিপিএসের পরীক্ষার ফি কমানো এবং স্বাস্থ্য সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমাদের দাবিগুলো যৌক্তিক এবং দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি।

ইন্টার্ন চিকিৎসক উপমা বলেন, আমাদের পেশা মূলত সেবামূলক। আমরা চাই না বারবার আন্দোলনে নেমে সাধারণ মানুষের ভোগান্তির কারণ হতে। হাসপাতালে রোগীরা প্রথমে আমাদের কাছ থেকেই সেবা পান। কিন্তু দুঃখজনকভাবে বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকেরা হামলার শিকার হচ্ছেন। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর আইন প্রণয়ন জরুরি।

পরবর্তী কর্মসূচি সম্পর্কে আইডিএর সাধারণ সম্পাদক রাফিউন জান্নাত বলেন, আপাতত কর্মবিরতি ও আন্দোলন চলবে। যদি দ্রুত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া না হয়, তাহলে দেশব্যাপী সমন্বিত সিদ্ধান্ত অনুযায়ী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন থেকে আন্দোলনকারীরা জানান, দাবি আদায় এবং চিকিৎসকদের সুরক্ষায় কার্যকর আলোচনা শুরু না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।

চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

অনলাইন ডেস্ক
চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
সংগৃহীত ছবি

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় একটি বালুবাহী পিকআপ দুমড়েমুচড়ে যাওয়ার ঘটনায় প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রবিবার (৭ জুন) সকাল ৯টায় মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় দরবারটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রবিবার সকালে রেলক্রসিং দিয়ে বালুবাহী পিকআপ পারাপার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মুহূর্তে দুমড়েমুচড়ে গিয়ে ট্রেনের সঙ্গে আটকে যায় ট্রাক। এর প্রায় দেড় ঘণ্টা পর হাইওয়ে এবং রেলওয়ে পুলিশের সহায়তায় দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়।

ট্রেনের যাত্রী সাজ্জাদ হোসেন বলেন, ‘আমরা ট্রেনে করে চট্টগ্রাম থেকে আসছিলাম। জোরারগঞ্জ এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে ট্রেন থেমে যায়। পরে দেখি এটি দুর্ঘটনা।’

চিনকি আস্তানা রেলস্টেশনের এসএসআইওএ গোলাম সরওয়ার বলেন, ‘রবিবার সকাল ৯টার দিকে অবৈধভাবে রেলক্রসিং পারাপার হতে গিয়ে একটি পিকআপের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ট্রেনের একটি দরজাও ক্ষতিগ্রস্ত হয়। ঘণ্টাখানেক পর দুর্ঘটনাকবলিত পিকআপটি সরিয়ে নেওয়ার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আবারও স্বাভাবিক হয়েছে।’

কেন্দ্রীয় যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল

গোপালগঞ্জ প্রতিনিধি
কেন্দ্রীয় যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল
ছবি: কালের কণ্ঠ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন) বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন ও সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা কেন্দ্রীয় যুবদলের নবনির্বাচিত সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে অভিনন্দন জানান।

সমাবেশে জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন বলেন, কেন্দ্রীয় যুবদলের নতুন এই কমিটি তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আশা করি, এ কমিটির নেতৃত্বে যুবদল আরো শক্তিশালী ও সুসংগঠিত হবে এবং দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।

আরো পড়ুন
রামেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু, ভোগান্তিতে রোগীরা

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু, ভোগান্তিতে রোগীরা

 

জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ বলেন, তারেক রহমানের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক দর্শন বাস্তবায়নে যুবদল সবসময় রাজপথে সক্রিয় থাকবে। নতুন কমিটি দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যুবসমাজকে আরো বেশি সম্পৃক্ত করবে।

কর্মসূচিতে গোপালগঞ্জ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব বেলাল হোসেন, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়া, সাবেক দপ্তর সম্পাদক রাজু বিশ্বাস, সাবেক কোষাধ্যক্ষ নুরুল আমিনসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

অনলাইন ডেস্ক
কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
সংগৃহীত ছবি

ছয় দফা দাবি আদায়ে সারা দেশে একযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোর ইন্টার্ন চিকিৎসকরা। রবিবার (৭ জুন) সকাল থেকে চট্টগ্রাম, ময়মনসিংহ ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে এ কর্মসূচি শুরু হয়। একই দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশও করেছেন তারা।

আরো পড়ুন
নারীদের দক্ষতা উন্নয়নে রোয়াংছড়িতে বসুন্ধরা শুভসংঘের সেলাই  প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

নারীদের দক্ষতা উন্নয়নে রোয়াংছড়িতে বসুন্ধরা শুভসংঘের সেলাই  প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন রবিবার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে। একই দাবিতে বেলা ১১টার পর ক্লাস বর্জন করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরাও। এতে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা দুর্ভোগে পড়েন।

অন্যদিকে, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা বিক্ষোভ মিছিল শেষে হাসপাতাল পরিচালকের কাছে ছয় দফা দাবি পেশ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও রবিবার থেকে কর্মবিরতি শুরু করেন। রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে হাসপাতালের প্রধান ফটকে মানববন্ধন করে তারা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা।

আন্দোলনরত চিকিৎসকদের দাবির মধ্যে রয়েছে স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের গত ১৯ মে জারি করা এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার এবং নতুন নির্দেশনা জারি করা। তারা বলছেন, সাম্প্রতিক প্রস্তাবনায় ঢাকা মেডিক্যাল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের কিছু বিভাগে নতুন পদায়ন বন্ধ, উপজেলায় দুই বছর বাধ্যতামূলক সেবাদান এবং সীমিতসংখ্যক ভাতার বিধান রাখা হয়েছে, যা তারা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

এ ছাড়া ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা নির্ধারণ, ট্রেইনি চিকিৎসকদের বেতন আবাসিক ভাতাসহ নবম গ্রেডের সমপর্যায়ে নির্ধারণ, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এর বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।

আরো পড়ুন
৩৩ বছরেই চলে গেলেন জনপ্রিয় এই অভিনেতা

৩৩ বছরেই চলে গেলেন জনপ্রিয় এই অভিনেতা

 

দাবিগুলোর মধ্যে আরও রয়েছে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, বিএমডিসি আইন-২০২৫-কে অধ্যাদেশের পরিবর্তে পূর্ণাঙ্গ আইনে রূপান্তর, ভুয়া চিকিৎসক পরিচয়দানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতনকাঠামো প্রণয়ন।

পাশাপাশি বিএমডিসি ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীন ভর্তি পরীক্ষার ফি এক হাজার টাকার মধ্যে নির্ধারণের দাবিও জানানো হয়েছে।