• ই-পেপার

ফরিদগঞ্জে ২ ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডা, মারধরে ব্রাজিল সমর্থকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডা, মারধরে ব্রাজিল সমর্থকের মৃত্যু

কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় মো. শরিফুল ইসলাম (৩২) নামে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) তৌহিদুল আনোয়ার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মো. শরিফুল ইসলাম নীলফামারীর জলঢাকার উত্তর চেরাংগার মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা মহানগরীর ২৩নং ওয়ার্ডের মঠপুস্করনী ভাড়া থাকতেন। 

স্থানীয়রা জানায়, বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে আর্জেন্টিনা সমর্থক স্থানীয় বাবু ও মাইন উদ্দিন মালু ব্রাজিল সমর্থক শরিফুল ইসলামকে মারধর করেন। এতে শরিফ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ চেষ্টা চলছে।

মিরসরাইয়ের সব ঝরনায় পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
মিরসরাইয়ের সব ঝরনায় পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

চট্টগ্রামের মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনা আগামী তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে বারৈয়াঢালা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ জুলাই থেকে ১০ জুলাই বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন সব ঝরনায় পর্যটকদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এ সময় কোনো ধরনের টিকিট বিক্রি করা যাবে না এবং দর্শনার্থীদের ঝরনাগুলোতে প্রবেশ করতে দেওয়া হবে না।

সেখানে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় অতিবৃষ্টি হলে আকস্মিক ঢল, পাহাড়ধস এবং ঝরনায় পানির প্রবল স্রোতের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তাই জননিরাপত্তার স্বার্থে এই সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধের সময়কালে কোনো পর্যটককে ঝরনায় প্রবেশ করতে না দেওয়া এবং টিকিট বিক্রি সম্পূর্ণ বন্ধ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, ‘অতিরিক্ত বৃষ্টির কারণে ঝরনায় পানির স্রোত অনেক বেশি। এ সময় ঝরনায় যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে আগামী ১০ জুলাই পর্যন্ত ঝরনায় যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।’

পাহাড়ধসের শঙ্কায় সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক
পাহাড়ধসের শঙ্কায় সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন

ভারি বৃষ্টিতে পাহাড়ধসের আশঙ্কায় সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্ণফুলী নদীতে তীব্র স্রোতের কারণে চন্দ্রঘোনা-রাইখালী নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় রাঙ্গামাটি ও বান্দরবানের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটক ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ সময়ে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে।

জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, ‘আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে জনসাধারণের নিরাপত্তা বিবেচনায় এই নির্দেশনা দেওয়া হয়েছে।’

এদিকে কর্ণফুলী নদীতে তীব্র স্রোতের কারণে চন্দ্রঘোনা-রাইখালী ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, ‘দুর্ঘটনা এড়াতে আজ বিকেল ৩টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। স্রোতের ওপর নির্ভর করে পরবর্তীতে ফেরি চলাচল চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।’

শেষ ১৫ মিনিটের ঝড়ে আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়, কেন্দুয়ায় আনন্দ মিছিল

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
শেষ ১৫ মিনিটের ঝড়ে আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়, কেন্দুয়ায় আনন্দ মিছিল

গোল হজম, পেনাল্টি মিস, একের পর এক সুযোগ হাতছাড়া আর ম্যাচের ৬৭ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়া! সব মিলিয়ে বিশ্বকাপের শেষ ১৬ থেকেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় তখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল। কিন্তু আলবিসেলেস্তেরা যে দমে যাওয়ার পাত্র নয়! মৃত্যুকূপের কিনারা থেকে ফিরে এসে মাত্র ১৩ মিনিটের এক টর্নেডো ঝড়ে মহাকাব্যিক প্রত্যাবর্তনের গল্প লিখল আর্জেন্টিনা। মিশরকে ৩-২ গোলে স্তব্ধ করে দিয়ে নাটকীয়ভাবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রাখল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এরপরই আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আতশবাজি, পটকা, মিছিল, নাচ, ভুভুজেলা বাঁশির আওয়াজ ও পতাকা নিয়ে মধ্যরাতেই  নেত্রকোনার কেন্দুয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

খেলার শেষের ১৩ মিনিটে সব ওলট পালট করে দিইয়েছেন ফুটবলের জাদুঘর মেসি। আর্জেন্টিনা ৩-২ গোলে মিসরকে পরাজিত করে বিজয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন।

আর্জেন্টিনার উচ্ছ্বসিত সমর্থকেরা ‘মেসি, মেসি’ বলে স্লোগানও দেন। মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খেলা শেষ হওয়ার পরপরই কেন্দুয়া পৌর সদরের গুরুত্বপূর্ণ এলাকায় শুরু হয় এ জয় উদ্‌যাপন। এ সময় আর্জেন্টিনার কর্মী-সমর্থকসহ আশপাশের এলাকার সাধারণ মানুষও ছিল লোকে লোকারণ্য। এসময় আর্জেন্টিনার উচ্ছ্বসিত সমর্থকরা ‘মেসি, মেসি’ বলে স্লোগান দেন।

সন্ধ্যার পর থেকেই কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বড় পর্দায় খেলা দেখতে আসা মানুষের ভিড় জমে যায়। সাড়ে ৭টার দিকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় উপজেলা পরিষদ মিলনায়তন। তাদের কেউ এসেছিলেন সপরিবার, কেউ বন্ধু–পরিচিতজনদের সঙ্গে। আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরিয়ে শিশুদের নিয়েও কোনো কোনো মা–বাবা এসেছিলেন। আর্জেন্টিনার জার্সি গায়ে সহপাঠী ও জ্যেষ্ঠ-কনিষ্ঠ শিক্ষার্থীদের সঙ্গে প্রিয় দলকে সমর্থন জানান আর্জেন্টিনা-সমর্থক শিক্ষার্থীরাও।

বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে সব খেলা দেখাতে জেলা পরিষদ মিলনায়তনে একটি ডিজিটাল স্ক্রিন বসানো হয়েছিল। এসব স্থানে আর্জেন্টিনা কর্মী সমর্থকসহ সঙ্গে খেলা দেখেছেন কেন্দুয়া পৌরসভার বিভিন্ন এলাকা থেকে আসা নানা শ্রেণি-পেশার মানুষ। আগের ম্যাচগুলোর ধারাবাহিকতায় খেলা দেখতে উপজেলা পরিষদ মিলনায়তনে ভিড় জমে হাজারো মানুষের।

আতশবাজি, পটকা, মিছিল, নাচ ও ভুভুজেলা বাঁশির আওয়াজে পুরো এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। নানাভাবে আর্জেন্টিনার বিজয় উদ্‌যাপনে শামিল হন সমর্থকরা। 

উদ্‌যাপনে অংশ নেওয়া সমর্থক হলি খান বলেন, মেসি আমাদের অনুভূতি, মেসি আমাদের স্বপ্ন, মেসি তুমি এগিয়ে যাও, আমরা আছি তোমার সঙ্গে। এ রাত আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। 

আরেক সমর্থক কেন্দুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জোবায়ের ইমন হিলালী বলেন, খেলা শেষ হতে আর মাত্র ১৫ মিনিট বাকী। তখনও শান্ত হয়ে একের পর এক আক্রমণ করে যাচ্ছিল মেসি। তাই বলব শেষ হাসি সেই হাসে যার মধ্যে ধৈর্য থাকে, আর্জেন্টিনা সাপোর্টার হিসেবে আমি আনন্দিত।