• ই-পেপার

সীমান্তে হত্যা : বিএসএফের সঙ্গে বৈঠকে বিজিবির তীব্র নিন্দা

মেহেরপুরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রের

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রের
সংগৃহীত ছবি

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে বজ্রপাতে আলী হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। বুধবার (১০ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন পুরাতন মচমুড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইউনুস আলীর ছেলে। 

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত বাওট সোলাইমানীয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

জানা যায়, এদিন বিকেল সাড়ে ৩টায় পুরাতন মটমুড়া গ্রামে একটি মাঠে কয়েকজন বন্ধু মিলে ফুটবল খেলার সময় গুড়িগুড়ি বৃষ্টিপাতের সময় হঠাৎ বজ্রপাত ঘটলে গুরুতর আহত হয় আলী হোসেন। তাকে উদ্ধার করে বামন্দীর একটি স্থানীয় ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‘স্বর্ণের আকাশচুম্বী দামের কারণে চুরি-ডাকাতি বেড়ে গেছে’

লক্ষ্মীপুর প্রতিনিধি
‘স্বর্ণের আকাশচুম্বী দামের কারণে চুরি-ডাকাতি বেড়ে গেছে’
বাজুসের লক্ষ্মীপুর জেলা শাখার প্রাক-নির্বাচনী সভা। ছবি : কালের কণ্ঠ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার প্রাক-নির্বাচনী সভা হয়েছে। বুধবার (১০ মে) জেলা শহরের চকবাজারের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। এতে বাজুস নেতারা নির্বাচনের আগে বিভিন্ন দাবি তুলে ধরেছেন।

বাজুসের জেলা সভাপতি সমীর কর্মকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাজুসের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহনান মানিক। এ সময় বক্তব্য দেন বাজুসের নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান, লক্ষ্মীপুরের গোল্ডেন টাচ শিল্পালয় অ্যান্ড জুয়েলার্সের স্বত্বাধিকারী দীলিপ কুমার সাহা, লক্ষ্মীপুর পৌর বাজার মনিটরিং সেলের সাধারণ সম্পাদক পলাশ কুরি ও যুগ্ম সাধারণ সম্পাদক অজয় রায় প্রমুখ। 

বক্তারা জানান, বাজুস আমাদের আবেগ ও অনুভূতির প্রতিষ্ঠান। স্বর্ণ ব্যবসা বহু আদি ও ঐতিহ্যবাহী ব্যবসা। বর্তমানে স্বর্ণের আকাশচুম্বী দাম। এ ব্যবসা করতে এসে বর্তমান যুগে যারা স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। স্বর্ণের আকাশচুম্বী দামের কারণে দেশের বিভিন্নস্থানে চুরি-ডাকাতি বেড়ে গেছে। এসব ব্যাপারে প্রশাসনের জোরালো ভূমিকা প্রয়োজন।

২০২৪ সালের মার্চে দুই বছরের জন্য লক্ষ্মীপুর জেলা বাজুস কমিটির নির্বাচন হয়। ২০২৬-২০২৮ বর্ষের নির্বাচনী প্রস্তুতির লক্ষ্যে বুধবার এ সভার আয়োজন করা হয়েছে।

জামালপুর

ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি
ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

জামালপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর মো. লিমন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ জুন) দুপুরে নরুন্দি এলাকায় ব্রহ্মপুত্র নদে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে পুলিশে খবর দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় নরুন্দি এলাকায় টহলরত পুলিশকে দেখে লিমন ও তার বন্ধু বাবু মিয়া ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেন। স্থানীয়দের সহায়তায় বাবু মিয়াকে জীবিত উদ্ধার করা হলেও লিমন নিখোঁজ হন। দীর্ঘ উদ্ধার অভিযানেও তার সন্ধান মেলেনি। পরে নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর বুধবার দুপুরে নদীতে তার মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ টি এম মাহমুদুল হক বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই।’

টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪
ছবি : কালের কণ্ঠ

জিএমপির টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে সাজাপ্রাপ্ত কয়েদিসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার (১০ জুন) টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ এই তথ্য জানায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মোট ১৪ জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় ৪ জন ও টঙ্গী পশ্চিম থানায় ১০ জন গ্রেপ্তার হয়।

টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, রিমান্ড ফেরত একজন, মাদক মামলায় ২০০ পিস ইয়াবা উদ্ধার এবং ২৫ গ্রাম হেরোইনসহ একজন, ওয়ারেন্টভুক্ত একজন এবং মাদকসেবী ৭ জন আসামিসহ সর্বমোট ১০ জন আসামিকে গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘সাজাপ্রাপ্ত ও মাদক মামলায় মোট ৪ জনকে গ্রেপ্তারপূর্বক আদালতে পাঠানো হয়েছে।’

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, ‘একজন রিমান্ড ফেরতসহ গ্রেপ্তার ১০ আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’

সীমান্তে হত্যা : বিএসএফের সঙ্গে বৈঠকে বিজিবির তীব্র নিন্দা | কালের কণ্ঠ