রাজশাহীতে নগরীতে ‘শামীম সুইটস মিষ্টি’ নামের এক দোকানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রির অভিযোগে দোকান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ আদালতের এ জরিমানা করা হয়।
বিএসটিআই জানায়, রাজশাহী নগরীতে ‘শামীম সুইটস মিষ্টি’ নামের দোকানে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই সুইটমিট (মিষ্টি) ও ফার্মেন্টেড মিল্ক (দই) উৎপাদন ও বিক্রির অভিযোগের প্রমাণ পাওয়া যায়। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতরে মাধ্যমে দোকান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয় রাজশাহীর উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এতে রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআ‘র রাজশাহী বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।






