• ই-পেপার

চট্টগ্রামে জেএমবির ছয় সদস্য গ্রেপ্তার

নেত্রকোনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৫

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৫
ছবি: কালের কণ্ঠ

নেত্রকোনার বারহাট্টায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এনামুল (৩৭) নামের এক ব্যক্তি নিহত ও অপর পাঁচ জন হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালের দিকে নেত্রকোনা-বারহাট্টা সড়কের রাজুরবাজার কান্দুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

এনামুলের আত্মীয় ও একই গ্রামের বাসিন্দা সাংবাদিক আবুল কাশেম আজাদ জানান, এনামুল পার্শ্ববর্তী মোহনগঞ্জে বিভিন্ন প্রকার মালামালের ব্যবসা পরিচালনা করতেন। আজ বৃহস্পতিবার সকালে তিনি সিএনজি চালিত অটোরিকশাযোগে মোহনগঞ্জ থেকে নেত্রকোনায় যাচ্ছিলেন, পথে দুর্ঘটনায় মারা যান।

জানা গেছে, অটোরিকশাটিতে চালকসহ ৬ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে পাঁচজনের অবস্থাই গুরুতর। তারা নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বারহাট্টা থানার ওসি চম্পক দাম এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত বারহাট্টা উপজেলার সিংধাভাটিপাড়া গ্রামের লালচান মিয়ার ছেলে।

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ আ. লীগ নেতার হাসপাতালে মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ আ. লীগ নেতার হাসপাতালে মৃত্যু
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জ কারাগারে অুসস্থ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এক আওয়ামী লীগ নেতার হাসপাতালে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত বাবলু মন্ডল (৫২) সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক ও পূর্ব বাহুকা গ্রামের রমজান আলীর ছেলে।

সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম বলেন, ‘৫ আগস্ট পরবর্তীতে সদর থানায় দায়ের হওয়া একটি মারামারি ও বিস্ফোরক মামলায় হাজতি আসামি রমজান আলী গত মাসের ২২ জুন কারাগারে আসেন। শুরু থেকেই শারীরিক দূর্বলতা থাকায় নড়াচড়া কম করতেন তিনি।’

তিনি আরো বলেন, ‘বুধবার রাত পৌনে ৮টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

পুত্রবধূর শ্লীলতাহানির চেষ্টা, শাশুড়ির দায়ের কোপে ১২ মামলার আসামি নিহত

যশোর অফিস
পুত্রবধূর শ্লীলতাহানির চেষ্টা, শাশুড়ির দায়ের কোপে ১২ মামলার আসামি নিহত
সংগৃহীত ছবি

যশোরে ঘরে ঢুকে চাঁদা দাবি, অতর্কিত হামলা ও এক গৃহবধূকে ধর্ষণচেষ্টাকালে শাশুড়ির দায়ের কোপে শরিফুল ইসলাম জিতু (৩৫) নামে এক চিহ্নিত সন্ত্রাসী নিহত হয়েছেন। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১১টার দিকে শহরের বারান্দীপাড়া ফুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিতু ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে একাধিক হত্যাসহ ১২টি মামলা রয়েছে। এ ঘটনায় ওই পরিবারের দুজন গুরুতর আহত হয়ে বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন আহত শুকরান বেগম (৫২) জানান, বুধবার রাতে সন্ত্রাসী জিতু তাদের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে তার ছেলে সুমন হোসেন ওরফে সুমনের (২৮) কাছে মাদক কেনার জন্য চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জিতু ক্ষিপ্ত হয়ে সুমনকে মারধর করে এবং চাকু দিয়ে তার মুখের বাঁ-পাশে জখম করে। ছেলেকে বাঁচাতে মা শুকরান বেগম এগিয়ে এলে তাকেও কুপিয়ে ক্ষতবিক্ষত করে জিতু।

তিনি আরো জানান, হামলার একপর্যায়ে সন্ত্রাসী জিতু ঘরের ভেতরে সুমনের স্ত্রীকে (শুকরান বেগমের পুত্রবধূ) জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। সে সময় পুত্রবধূর সম্ভ্রম ও নিজেদের জীবন বাঁচাতে শুকরান বেগম ঘরে থাকা দা দিয়ে জিতুকে কুপিয়ে গুরুতর জখম করেন।

ঘটনার পর স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় জিতুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার দ্রুত অবনতি হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাসুম বিল্লাহ তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

জিতুর স্বজন হাসিনা বানু বলেন, চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথিমধ্যে নড়াইলের তুলারামপুর এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়। পরে মরদেহ আবার যশোর জেনারেল হাসপাতালের মর্গে আনা হয়।

চিকিৎসক মাসুম বিল্লাহ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপর দিকে হামলায় আহত মা ও ছেলের শরীরে বেশ কয়েকটি সেলাই ও অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান এ বিষয়ে জানান, নিহত জিতু এলাকার চিহ্নিত সন্ত্রাসী ছিল এবং তার বিরুদ্ধে থানায় একাধিক হত্যাসহ বেশ কয়েকটি গুরুতর অপরাধের মামলা রয়েছে।

তিনি বলেন, ঠিক কী কারণে এ ঘটনার সূত্রপাত, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এমপি গাজী নজরুলের আরো এক ভিডিও ভাইরাল, সঙ্গে তরুণী

অনলাইন ডেস্ক
এমপি গাজী নজরুলের আরো এক ভিডিও ভাইরাল, সঙ্গে তরুণী

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের আরো একটি ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে তাকে এক তরুণীর সঙ্গে ‘অন্তরঙ্গ’ অবস্থায় দেখা যায়। তবে ভিডিওতে থাকা তরুণী সম্পর্কে কিছুই জানা যায়নি।

এর আগে এক তরুণীর সঙ্গে এমপি নজরুলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যদিও তিনি এবং তার পরিবার ওই তরুণীকে নজরুলের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন। এ ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে তাকে বহিষ্কারও করা হয়েছে।

এরই মধ্যে তরুণীকে নিয়ে হোটেলে প্রবেশের নতুন আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে নতুন এই ভিডিওতে থাকা তরুণী তার ‘দ্বিতীয় স্ত্রী’ মরিয়ম কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

সিসিটিভি ফুটেজের ভিডিওতে দেখা যায়, এমপি গাজী নজরুল ইসলাম প্রথমে হোটেলে প্রবেশ করে কাউন্টারে থাকা লোকের সঙ্গে কথা বলছেন। এরপরই ওই তরুণী প্রবেশ করে নজরুল ইসলামের পাশে এসে দাঁড়ান। কাউন্টারে থাকা ব্যক্তির হাতের ইশারায় তারা দুজন হোটেলের কক্ষের দিকে হাঁটা শুরু করেন।

কিছুক্ষণ কক্ষের বাইরেই তাদের  ‘ব্যক্তিগত মুহূর্তের’ কিছু দৃশ্যে সিসিটিভি ফুটেজে দেখা যায়।

চট্টগ্রামে জেএমবির ছয় সদস্য গ্রেপ্তার | কালের কণ্ঠ