• ই-পেপার

গার্মেন্টকর্মীকে বিবস্ত্র করে নির্যাতনের পর ভিডিও ছাড়লেন আ.লীগ নেতা

জীবননগর সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইনের দাবি, প্রবেশের পর উধাও ৫!

চুয়াডাঙ্গা প্রতিনিধি
জীবননগর সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইনের দাবি, প্রবেশের পর উধাও ৫!
ছবি: কালের কণ্ঠ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সাত জনকে ঠেলে দিয়েছে বলে দাবি করেছেন অনুপ্রবেশকারী দুজন। তবে বাংলাদেশে প্রবেশের পর বাকিরা নিরুদ্দেশ হয়ে গেছেন বলে জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে জীবননগর সীমান্তের ওপারে মাটিয়ারি (অনুপ্রবেশকারীরা বলছেন পাটোয়ারি) সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।

বিএসএফের ঠেলে দেওয়া খুলনা জেলার দুই ভাই আমিনুর রহমান ও খলিলুর রহমান জানান, দুই বছর আগে কাজের সন্ধানে ভারতে যান তারা। বৃহস্পতিবার সকালে মোট সাত জনকে ঠেলে দেয় বিএসএফ। বাংলাদেশে ঢোকার সময় বিজিবি বা পুলিশের সঙ্গে দেখা হয়নি তাদের। বাকিরা কোথায় গেছেন, সে বিষয়ে তারা কিছু জানাতে পারেননি।

মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল রফিকুল আলম জানান, পুশইন সংক্রান্ত তথ্য বিজিবির কাছে নেই। পাটোয়ারি নামে কোনো সীমান্ত জীবননগরের আশপাশে নেই। বিষয়টি যাচাই-বাছাই চলছে।

একটি মাছের জন্য প্রাণ গেল মৎস্য ব্যবসায়ী

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
একটি মাছের জন্য প্রাণ গেল মৎস্য ব্যবসায়ী

সিরাজগঞ্জের রায়গঞ্জে রাস্তায় পড়ে যাওয়া মাছ তুলতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ হারিয়েছেন আবুবক্কর (৫৫) নামে এক মৎস্য ব্যবসায়ী। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নিমগাছী-ভূইয়াগাতি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুবক্কর তাড়াশ উপজেলার আড়ংগাইল গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিমগাছী মৎস্য আড়ত থেকে মাছ কিনে বাজারে বিক্রির উদ্দেশ্যে ফিরছিলেন আবুবক্কর। পথে একটি মাছ রাস্তায় পড়ে যায়। মাছটি তুলতে গেলে পেছন দিক থেকে আসা একটি  ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

 

রায়গঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রশিদ জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। নিহতের স্বজনরা মরদেহ নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
 

তাড়াশে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

তাড়াশ-রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
তাড়াশে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকের ধাক্কায় আবু বক্কর (৫৮) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮টার দিকে নিমগাছী বাজারে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ব্যবসায়ী মো. ইদ্রিস আলী। নিহত উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আরঙ্গাইল গ্রামের মৃত মইর আলী আকন্দের বড় ছেলে।

নিহতের বড় ছেলে আব্দুল জলিল বলেন, ‘আমার বাবা মাছের ব্যবসা করতেন। মাছ কেনার জন্য পার্শ্ববর্তী নিমগাছি বাজারে গেলে দ্রুতগতির সিমেন্টবোঝাই ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।’

তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, ‘এ বিষয়ে এখনো কেউ কিছু বলেনি। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দুর্বৃত্তদের হামলায় আহত জিতু মারা গেছেন

যশোর অফিস
দুর্বৃত্তদের হামলায় আহত জিতু মারা গেছেন
সংগৃহীত ছবি

যশোর শহরের বারান্দিপাড়া ফুলতলা মোড় এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত সন্ত্রাসী জিতু (৩৫) মারা গেছেন। বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত জিতু বারান্দি মোল্লাপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

নিহতের ভাই অনিক ও স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে বারান্দিপাড়া ফুলতলা মোড় এলাকায় জিতুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করার পর রাত ১১টা ৫৮ মিনিটে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে স্থানীয়রা জরুরিসেবা ৯৯৯-এ ফোন করলে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জিতুকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে তার অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা রাত সাড়ে ৩টার দিকে মরদেহ পুনরায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজন ও স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে গেছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মো. মাসুম খান জানান, নিহত জিতুর বিরুদ্ধে হত্যা, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র ও বিস্ফোরক আইনসহ বিভিন্ন অভিযোগে কোতোয়ালি থানায় প্রায় এক ডজন মামলা রয়েছে। হামলার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত ও অভিযান চালাচ্ছে।

গার্মেন্টকর্মীকে বিবস্ত্র করে নির্যাতনের পর ভিডিও ছাড়লেন আ.লীগ নেতা | কালের কণ্ঠ