• ই-পেপার

বাম্পার ফলনের পরও লোকসানের মুখে তিস্তার চরের মিষ্টি কুমড়া চাষিরা

চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না : সাইয়েদ আব্দুল্লাহ

পাবনা প্রতিনিধি
চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না : সাইয়েদ আব্দুল্লাহ
ছবি: কালের কণ্ঠ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ বলেছেন, ‘কারিগরি শিক্ষার সম্প্রসারণ ঘটিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকারত্ব দূর করা হবে। কোনো চাঁদাবাজক প্রশ্রয় দেওয়া হবে না। আমি নেতা হতে আসিনি, আমি আপনাদের সন্তান।’

শনিবার (১৬ মে) বিকেলে পাবনার সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 
 
তিনি বলেন, ‘নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করা হবে এবং নারীদের কিভাবে কর্মক্ষেত্রে নিয়ে আসা যায় সে কাজ করা হবে। সুখে দুখে আমাকে সব সময় পাশে পাবেন। আহত-নির্যাতিত, অবহেলিত মানুষের পাশে থাকতে চাই। ধর্মকে পুঁজি করে কোনো ব্যবসা করতে দেওয়া হবে না।’

সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল রাসেল ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাহিদুজ্জামান রিপনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব সালাহ উদ্দিন খান, পাবনা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ খন্দকার, কেন্দ্রীয় যুবদল নেতা মাসুদুল হক মাসুদ, পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহম্মেদ হিমেল রানা, সদস্যসচিব মনির আহম্মেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিক, উপজেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহম্মেদ বিপ্লব প্রমুখ।

হবিগঞ্জে অনলাইন জুয়ার সঙ্গে জড়িতের অভিযোগে গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক
হবিগঞ্জে অনলাইন জুয়ার সঙ্গে জড়িতের অভিযোগে গ্রেপ্তার ৩

হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িতের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের সঙ্গে থাকা জুয়া খেলায় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার (১৬ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন উপজেলার মোড়াকরি দাসপাড়া গ্রামের রামু চন্দ্র দাসের ছেলে আশিষ দাস (২২), পূর্ব বুল্লা গ্রামের ছেনু মিয়ার ছেলে সালেক মিয়া (৪০) ও করাব গ্রামের আব্দুল হামিদের ছেলে মোর্শেদ কামাল।

বিষয়টি নিশ্চিত করেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ।

তিনি জানান, গ্রেপ্তাররা এলাকার চিহ্নিত অনলাইন জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অ্যাপসের মাধ্যমে জুয়া খেলে আসছিল। এ ছাড়াও তরুণ-যুবকদের অনলাইন জুয়া খেলায় উদ্বুদ্ধ করছিল। তাদের বিরুদ্ধে প্রচলিত সাইবার সুরক্ষা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। এ ছাড়াও আগামীতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

যশোর যুবলীগের সভাপতি আটক

অনলাইন ডেস্ক
যশোর যুবলীগের সভাপতি আটক

যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে আটক করা হয়েছে। শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে শহর থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান।

তিনি বলেন, ডিবি পুলিশ মোস্তফা ফরিদকে আটক করেছে। রাতে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা। তার বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা আছে কি না তা নিশ্চিত করে জানাতে পারেননি ওসি।

পরিবারের সদস্যদের দাবি, রাতে শহরের খালধার রোডের বাড়ি থেকে মোস্তফা ফরিদকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে মোস্তফা ফরিদ আত্মগোপনে ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এদিকে তার আটকের খবর ছড়িয়ে পড়ার পর যশোরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

হজে পাঠানো ও চাকরি দেওয়ার ফাঁদ : রংপুরে প্রভাষক বাবু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রংপুর
হজে পাঠানো ও চাকরি দেওয়ার ফাঁদ : রংপুরে প্রভাষক বাবু গ্রেপ্তার
সংগৃহীত ছবি

রংপুরের কাউনিয়ায় হজে পাঠানো ও চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলার আসামি কলেজ শিক্ষক মোহাম্মদ আলী বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন। এর আগে শুক্রবার গভীর রাতে রংপুর নগরীর একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ আলী বাবু কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের গধাদর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি স্থানীয় মীরবাগ কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হজে পাঠানো এবং বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা সংগ্রহ করতেন বাবু। তার কথায় বিশ্বাস করে অনেকে লাখ লাখ টাকা দিলেও প্রতিশ্রুতি অনুযায়ী কেউ হজে যেতে পারেননি, আবার চাকরিও পাননি। পরে প্রতারণার শিকার ভুক্তভোগীরা তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, মোহাম্মদ আলী বাবুর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে নীলফামারী থানায় দুটি এবং রংপুর আদালতে আরো তিনটি মামলা রয়েছে। মামলাগুলোর তদন্ত চলাকালে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এমনকি তিনি নিজ এলাকার বাড়িতেও যেতেন না এবং কলেজেও অনিয়মিত হয়ে পড়েন।

একাধিক মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ তার অবস্থান শনাক্তে প্রযুক্তির সহায়তা নেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে রংপুর নগরীর একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, নিজেকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতেন। বিশেষ করে বিদেশে পাঠানো, হজের ভিসা ও চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে অনেকের কাছ থেকে টাকা নেন। পরে ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন শিক্ষক পরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে এমন প্রতারণার অভিযোগ উঠায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অনেকেই বলছেন, শিক্ষকের মতো সম্মানজনক পেশায় থেকে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা অত্যন্ত নিন্দনীয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন জানান, ‘গ্রেপ্তার কলেজ শিক্ষকের বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে রংপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

তিনি আরো বলেন, প্রতারণার ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। মামলাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে।

বাম্পার ফলনের পরও লোকসানের মুখে তিস্তার চরের মিষ্টি কুমড়া চাষিরা | কালের কণ্ঠ