• ই-পেপার

চট্টগ্রাম-৮ আসন

পরীক্ষামূলক ভোট, ইভিএম পরখ করার সুযোগ

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

মিছিল করে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে টঙ্গীতে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আমির হোসেন লিটনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৭ জুন) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ তথ্য জানায়।

গ্রেপ্তার টঙ্গী পশ্চিম থানার খরতৈল এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের ৫১ নম্বর ওয়ার্ডের সভাপতি।

পুলিশ জানায়, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে গাজীপুর মহানগরে বড় ধরনের মিছিল ও শোডাউন দেওয়ার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এই অভিযানের অংশ হিসেবে পুলিশ মিছিল করে আইন-শৃঙ্খলা হুমকির মুখে ফেলতে আমির হোসেন একাধিক গোপন মিটিং করেছেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। এই তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) একটি দায়িত্বশীল সূত্র জানায়, নোয়াখালী ও চট্টগ্রামের মতো গাজীপুরেরও নিষিদ্ধ সংগঠন বড় ধরনের শোডাউন করার চেষ্টা করছে। ইতিমধ্যে তারা জিএমপির প্রতিটি থানায় গোপন সভা করে প্রস্তুতি গ্রহণ করেছে। সম্ভাব্য প্রস্তুতি মোকাবেলা করতে অভিযান চলছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত। ইতিমধ্যে গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে।’

বরগুনায় বজ্রাঘাতে কিশোর জেলের মৃত্যু

আমতলী ( বরগুনা) প্রতিনিধি
বরগুনায় বজ্রাঘাতে কিশোর জেলের মৃত্যু

বরগুনার তালতলীতে বজ্রাঘাতে অলিউল্লাহ ফরাজী (১৭) নামে এক কিশোর জেলের মৃত্যু হয়েছে।

রোববার (৭ জুন) সকাল ১১টার দিকে উপজেলার পচাঁকোড়ালিয়া স্লুইসগেট সংলগ্ন পায়রা (বুড়িশ্বর) নদীতে এ ঘটনা ঘটে।

নিহত অলিউল্লাহ ফরাজী উপজেলার পচাঁকোড়ালিয়া স্লুইসগেট এলাকার লোকমান ফরাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে মাছ ধরার উদ্দেশ্যে নৌকাযোগে পায়রা নদীতে বড়শি ফেলতে যান অলিউল্লাহ। সকাল ১১টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি বজ্রপাতে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

আরো পড়ুন

২৭ বছর পর ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

২৭ বছর পর ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তাড়াশ-রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশে সাবিয়া খাতুন (২২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৭ জুন) সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর বাহিরপাড়া গ্রামের শফিকুল ইসলামের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাবিয়া খাতুন ওই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সাবিয়া খাতুনের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

শনিবার রাতে পরিবারের সদস্যরা খাবারের জন্য তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করে তারা দেখতে পান, গলায় রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ ঘরের ধর্ণার সঙ্গে ঝুলছে।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরো পড়ুন

গাজার আশ্রয় শিবিরে শৌচাগার সংকটে ভুগছেন লাখো ফিলিস্তিনি

গাজার আশ্রয় শিবিরে শৌচাগার সংকটে ভুগছেন লাখো ফিলিস্তিনি

 

তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, নিহত সাবিয়া খাতুনের বিবাহবিচ্ছেদসহ বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে মানসিক অস্থিরতা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

হালুয়াঘাট

প্রভাষক নাসরিন আক্তারের বেতন ফেরত দিতে নির্দেশ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রভাষক নাসরিন আক্তারের বেতন ফেরত দিতে নির্দেশ
সংগৃহীত ছবি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নে অবস্থিত বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক নাসরিন আক্তার। তিনি ২০০৪ সালে এসএসসি ও ২০০৯ সালে এইচএসসি প্রাইভেট প্রতিষ্ঠান থেকে পাশ করেন। অনিয়মিত থাকায় তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে ভর্তি হওয়ার যোগ্যতা রাখেন না। তারপরও তিনি ইডেন মহিলা কলেজ থেকে অনার্স পাশ করেন বলে ভুয়া সনদ দেখান।

খোঁজ নিয়ে দেখা যায়, তিনি কোনোদিন ইডেন মহিলা কলেজর বারান্দা পর্যন্তও যাননি। বরং ২০১৩ সালে তিনি চৌধুরী ছবুরুন্নেছা মহিলা কলেজ থেকে সাধারণ ডিগ্রি পাস করেন তিনি। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস সনদ দেখিয়ে ভুয়া নিয়োগ বোর্ড, এনটিআরসিএর (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) সনদ জালিয়াতিসহ নানা প্রতারণার আশ্রয় নিয়ে চাকরি নেন নাসরিন আক্তার। এমন অভিযোগ প্রমাণিত হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় এর পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর তার সনদ ভুয়া উল্লেখ করে সরকার থেকে প্রাপ্ত ৪ লক্ষ ২১ হাজার ৯২৮ টাকার বেতন ফেরত দিতে নির্দেশ দিয়েছে।

গত বছরের ১৫ ও ১৬ই অক্টোবর শিক্ষা পরিদর্শক সনজয় চন্দ্র মন্ডল, সহকারী শিক্ষা পরিদর্শক মো. নূরুল আফছার ও অডিটর সিরাজুল ইসলাম বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন ও সনদ যাচাই করে নাসরিন আক্তার এর বিরুদ্ধে এ প্রতিবেদন দাখিল করেন। এরই পরিপ্রেক্ষিতে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর ওই প্রভাষকের বিরুদ্ধে এ আদেশ দেন।

জানা গেছে, নাসিরন আক্তারের বাড়ি নকলা উপজেলার বারমাইসা গ্রামে। স্বামী নাজমুল হক উপজেলার গনপদ্দী উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক। মৌলভী শিক্ষক হওয়ার পরও তিনি তার স্ত্রীকে দিয়ে জাল জালিয়াতির আশ্রয় নিয়ে প্রভাষক পদে চাকরির ব্যবস্থা করে দেন বলে স্থানীয়দের অভিযোগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ কলেজটির গভর্নিং বডির সভাপতি হিসেবে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেন। সেখানে নাসরিন আক্তারের নিয়োগের জাল জালিয়াতি প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এর পরবর্তীতে তাকে দুই দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে তিনি সন্তুষ্টজনক জবাব দিতে না পারায় তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়। এরপর পরিচালক, আঞ্চলিক কার্যালয়, ময়মনসিংহ ও পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) কর্তৃক তদন্তেও নাসরিন আক্তারের সনদ জাল ও বানানো বলে মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ করেন। যা পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে কথা বলতে একাধিকবার প্রভাষক নাসরিন আক্তারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 

বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আরিফ রব্বানী বলেন, ‘এনটিআরসিএ কর্তৃক নির্দেশনা মোতাবেক তার বিরুদ্ধে মামলা দায়ের এর নির্দেশনা এসেছে এবং সেটি প্রক্রিয়াধীন রয়েছে।’

পরীক্ষামূলক ভোট, ইভিএম পরখ করার সুযোগ | কালের কণ্ঠ