• ই-পেপার

ফেসবুকে প্রেম, ছবি ও ভিডিও নিয়ে বিপাকে কলেজছাত্রী

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর ওমর আলীকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার(৪জুন) ভোরে তাকে আটক করে দামুড়হুদা মডেল থানা পুলিশ।

এর আগে ভুক্তভোগী পুত্রপধূ বুধবার (৩ জুন) দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেন। ওমর আলি ওই গ্রামের নুহু নবী শেখের ছেলে।  

ভুক্তভোগীর পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত মাসের ২০ মে সকাল সাড়ে ৬টার দিকে ভুক্তভোগী তার শিশু সন্তানকে নিতে শ্বশুর ওমর আলীর ঘরে যান। ওই সময় শ্বশুর ওমর আলী তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে তিনি বিষয়টি পরিবারের সদস্যদের জানায় ও এর বিচার দাবি করেন। এতে পরিবারের লোকজন গুরুত্ব না দেওয়ার পরদিন রংপুর বাবার বাড়ি চলে যান তিনি। পরে শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন।

এরপর শ্বশুরের নামে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে অভিযুক্তকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিকে গতকালই চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। ভিকটিমকে একই দিন গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাক্তারী পরিক্ষার করানো হয়েছে।
 

আবারও দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পড়ল পদ্মায়

রাজবাড়ী প্রতিনিধি
আবারও দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পড়ল পদ্মায়

কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস রাজবাড়ীর দৌলত‌দিয়া ফেরিঘাটের ৭ নম্বর পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে গেছে। তবে তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।

তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭নং ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বাস পদ্মায় ডুবে যাওয়ার ঘটনা শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটে ৩ নম্বর পন্টুন থেকে কুষ্টিয়ার কুমারখালি থেকে ঢাকাগামী যাত্রীবাহী ‘সৌহার্দ্য পরিবহনে’র একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ

দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২৫

গোপালগঞ্জ প্রতিনিধি
দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২৫

গোপালগঞ্জের মুকসুদপুরে দুইটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত ও  অন্তত ২৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৪ জুন) রাত ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাগদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আমিরাবাদ গ্রামের অমলেন্দু হাওলাদারের ছেলে অমিতাভ হাওলাদার (৪২) এবং শেরপুর জেলার আব্দুস সামাদের ছেলে কালাম (৩০)।

পুলিশ জানায়, ঢাকাগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাগদি ব্রিজে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা হিমেল সীমান্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিআরটিসি বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

আহতদের মধ্যে আরো একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. সোহেল খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ পরিচালনা করা হয়। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত

অনলাইন ডেস্ক
সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের বেলকুচিতে যাত্রীবাহী বাসচাপায় অটোভ্যানের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। শুক্রবার (৫ জুন) ভোর ৬টার দিকে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মেঘুল্লায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

বেলকুচি ওসি আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন
‘আমি আওয়ামী দোসর—আওয়ামী মানে জনগণ, আমি জনগণের দোসর’

‘আমি আওয়ামী দোসর—আওয়ামী মানে জনগণ, আমি জনগণের দোসর’

 

পুলিশ জানায়, সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস বেলকুচির মেঘমল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় ও একজন আহত হন।

ওসি আবু জাফর জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বর্তমানে দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সরানোর কাজ চলছে। 

ফেসবুকে প্রেম, ছবি ও ভিডিও নিয়ে বিপাকে কলেজছাত্রী | কালের কণ্ঠ