• ই-পেপার

সমতা, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিতে সেরার স্বীকৃতি পেল ব্র্যাক ব্যাংক

একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি, জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড পেলেন জবির কাওছার

একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি, জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড পেলেন জবির কাওছার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কৃতী শিক্ষার্থী মো. এনামুল হাসান কাওছার ‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সিলেন্স’ অর্জন করেছেন।

জালালাবাদ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আয়োজিত নবীনবরণ, একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও বিদায়ি সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জালালাবাদ ছাত্রকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

মো. এনামুল হাসান কাওছার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে স্নাতকোত্তর পরীক্ষায় ৪.০০ সিজিপিএ এবং স্নাতক (সম্মান) পরীক্ষায় ৩.৮৫ সিজিপিএ অর্জন করে উভয় ক্ষেত্রেই প্রথম স্থান লাভ করেন। এ ছাড়া তিনি বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক—উভয় পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করেন। ধারাবাহিক এ একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে ‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড ফর অ্যাকাডেমিক এক্সিলেন্স’ প্রদান করা হয়।

অনুষ্ঠানে ​ডা. জিয়াউল ইসলাম মুন্না, সহকারী একান্ত সচিব (এপিএস), প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত উইং, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিনসহ জালালাবাদ ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় কাওছার বলেন, ‘এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত সম্মানের। এটি আমাকে শিক্ষা, গবেষণা ও পেশাগত জীবনে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। এ অর্জনের পেছনে আমার শিক্ষক, পরিবার ও শুভানুধ্যায়ীদের অবদান আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।’

বর্তমানে মো. এনামুল হাসান কাওছার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে এমফিল গবেষক হিসেবে অধ্যয়নরত। পাশাপাশি তিনি কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল)-এর জনসংযোগ ও যোগাযোগ বিভাগের টিম লিড হিসেবে কর্মরত রয়েছেন।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভাল’

অনলাইন ডেস্ক
হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভাল’

বিয়ের আয়োজনকে আরো আড়ম্বরপূর্ণ, আধুনিক এবং পরিকল্পিত করে তুলতে প্রথমবারের মতো সেনসেশন-এর সৌজন্যে ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভাল আয়োজন করতে যাচ্ছে আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি-এর সহযোগিতায় হোটেলটির রূপসী বাংলা গ্র্যান্ড বলরুম ও উইন্টার গার্ডেনে আগামী ৩১ জুলাই ও ১ আগস্ট দুই দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার রাজাধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়, যেখানে হোটেলটির নেতৃত্ব এবং সহযোগী প্রতিষ্ঠানগুলো দুই দিনব্যাপী এই উদযাপনের বিস্তারিত বিবরণ তুলে ধরে এবং দেশের শীর্ষস্থানীয় ওয়েডিং ও লাইফস্টাইল ব্র্যান্ডগুলোকে এক ছাদের নিচে একত্রিত করার রূপকল্পের ওপর আলোকপাত করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের কম্পানি সেক্রেটারি এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার স্বত্বাধিকারী মোহাম্মদ মোজাম্মেল হক, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ডিরেক্টর (ফুড অ্যান্ড বেভারেজ) অলিভিয়ের ক্লদ লোরো, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি-এর উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. শাফকাত হোসেন, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের সিনিয়র মার্কেটিং ম্যানেজার ডা. রাইয়াতুন তেহরিন, পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি লিমিটেডের হেড অফ ক্রিয়েটিভ শাহ মোহাম্মদ দিদারুল আলম দিপু, আমিশে জুয়েলারির সহকারী ব্যবস্থাপক বৃষ্টি খন্দকার, ড্রিম উইভারের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আমানুর রহমান (আমান) এবং র‍্যানকন মোটরস লিমিটেডের ডিভিশনাল হেড অব মার্কেটিং চৌধুরী মো. নাবিল হাসান।

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার আয়োজনে এটিই প্রথম পূর্ণাঙ্গ ওয়েডিং ফেস্টিভাল, যেখানে বিয়ের পরিকল্পনার প্রয়োজনীয় প্রায় সব সেবা ও সমাধান মিলবে এক ছাদের নিচে। স্বপ্নের বিয়েকে বাস্তবে রূপ দিতে আগ্রহী যুগল, তাদের পরিবার এবং ওয়েডিং-সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য এটি হবে এক অনন্য মিলনমেলা।

দুই দিনের এই উৎসবে দর্শনার্থীরা ইন্টারকন্টিনেন্টাল ঢাকার এক্সক্লুসিভ ওয়েডিং প্যাকেজের পাশাপাশি অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষ অফার, নতুন ট্রেন্ড এবং সেবা সম্পর্কে জানার সুযোগ পাবেন। থাকবে বিয়ের সাজসজ্জার নান্দনিক ধারণা, ব্রাইডাল ও গ্রুম ফ্যাশন, গহনা, হানিমুন পরিকল্পনা, পেশাদার ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি, বিউটি ও গ্রুমিং সেবা, ব্যাংকিং সুবিধা, ইন্টেরিয়র ডিজাইন, হোম অ্যাপ্লায়েন্স, প্রিমিয়াম ফুটওয়্যার, ওয়েডিং স্টেশনারি, আন্তর্জাতিক মানের কসমেটিকস এবং বিলাসবহুল গাড়ির প্রদর্শনী।

উৎসবে অংশ নিচ্ছে দেশের ও আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান ও ব্র্যান্ড। এর মধ্যে রয়েছে সারাহ করিম কুত্যুর, জুরহেম, ফিয়েরো, আমিশে, ফার্স্টট্রিপ, ড্রিম উইভার, পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, সনি-স্মার্ট, অ্যান্ড্রোমিডা, আওয়ারগ্লাস এম্পোরিয়াম, সেভ দ্য ডেট, হারলান নিউইয়র্ক, সুন্দোরা এবং মার্সিডিজ-বেঞ্জ বাংলাদেশ। এ ছাড়া সেনসেশনের উদ্যোগে বিয়ে-পূর্ব দাম্পত্য জীবন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের বিনামূল্যে পরামর্শ গ্রহণের সুযোগ থাকবে।

উৎসবকে আরো প্রাণবন্ত করে তুলতে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক পরিবেশনা, আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প-এর ফ্যাশন শো, জালেও-এর কাওয়ালি পরিবেশনা এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্র। র‍্যাফেলের বিজয়ীদের জন্য থাকছে ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে দম্পতির বিমান টিকিটসহ আরও নানা আকর্ষণীয় পুরস্কার।

এ আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে বিশেষ খাদ্য আয়োজনও। ২৯ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ইন্টারকন্টিনেন্টাল ঢাকার এলিমেন্টস গ্লোবাল ডাইনিং-এ পরিবেশন করা হবে বিশেষ ওয়েডিং-থিমড ডিনার। অতিথিরা উপভোগ করতে পারবেন খাসির কাচ্চি বিরিয়ানি, চিকেন রোস্ট, বিভিন্ন ধরনের কাবাবসহ বিয়ের ভোজের জনপ্রিয় নানা পদ। পাশাপাশি নির্বাচিত পার্টনার ব্যাংকের কার্ডধারীদের জন্য থাকছে ‘বাই ওয়ান, গেট থ্রি’ বিশেষ ডাইনিং অফার।

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ফুড অ্যান্ড বেভারেজ ডিরেক্টর অলিভিয়ের লোরো বলেন, ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভাল’ হলো এমন একটি জায়গা যেখানে বিলাসিতা, আভিজাত্য, সৃজনশীলতা এবং জীবনধারা এক ছাদের নিচে মিলিত হয়। দেশের কয়েকটি শীর্ষস্থানীয় ওয়েডিং ও লাইফস্টাইল ব্র্যান্ডকে একত্রিত করে আমরা অবিস্মরণীয় বিয়ের অনুপ্রেরণার জন্য একটি ওয়ান-স্টপ ডেস্টিনেশন তৈরি করতে চাই।’

‘সেনসেশন প্রেজেন্টস ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভাল’ সবার জন্য উন্মুক্ত এবং এতে অংশগ্রহণের জন্য কোনো প্রবেশমূল্য লাগবে না। বিয়ের পরিকল্পনা, নতুন ধারণা, বিশেষজ্ঞের পরামর্শ এবং এক্সক্লুসিভ অফারের সমন্বয়ে এই আয়োজন হতে যাচ্ছে দেশের ওয়েডিং ইন্ডাস্ট্রির অন্যতম বড় উৎসব। ২০২৬ সালের ৩১ জুলাই এবং ১ আগস্ট উভয় দিনই অনুষ্ঠানটি সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

ইন্টারকন্টিনেন্টাল ঢাকা সবাইকে এই উৎসবে অংশ নিয়ে বিশ্বমানের ওয়েডিং অভিজ্ঞতা, নান্দনিক আয়োজন এবং বিলাসবহুল আতিথেয়তার স্বাদ গ্রহণের আমন্ত্রণ জানিয়েছে।

ইউরোপের ৬ দেশে বাজারজাতের অনুমোদন পেল রেনাটার লেভোথাইরক্সিন ট্যাবলেট

ইউরোপের ৬ দেশে বাজারজাতের অনুমোদন পেল রেনাটার লেভোথাইরক্সিন ট্যাবলেট

দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটার লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে বাজারজাতের অনুমোদন পেয়েছে। এক বিজ্ঞপ্তিতে কম্পানিটি এ তথ্য জানিয়েছে। কম্পানিটি জানায়, এই অনুমোদনের ফলে ওষুধটি ডিসেন্ট্রালাইজড প্রসিডিউরের মাধ্যমে ইউরোপের দেশ আয়ারল্যান্ড, জার্মানি, ইতালি, পোল্যান্ড, পর্তুগাল ও মাল্টায় বাজারজাত করা যাবে।

রেনাটা বলছে, এই অনুমোদন ইইউভুক্ত ছয়টি দেশে রেনাটার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ, এই অর্জন ইউরোপীয় কঠোর নিয়ন্ত্রক মানদণ্ড পূরণে প্রতিষ্ঠানটির সক্ষমতার স্বীকৃতি এবং বিশ্বব্যাপী রোগীদের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন লেভোথাইরক্সিন একটি বহুল ব্যবহৃত কৃত্রিম থাইরয়েড হরমোন, যা প্রধানত হাইপোথাইরয়েডিজম এবং থাইরয়েড-সংক্রান্ত অন্যান্য রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি অত্যন্ত সংবেদনশীল ওষুধ হওয়ায় রোগীর বিপাকীয় কার্যক্রম স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে ডোজ বা ওষুধের গুণগত মানে সামান্য পরিবর্তনও চিকিৎসার ফলাফলে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

রেনাটা ওষুধটি উৎপাদনে ইউরোপের উন্নত মান নিয়ন্ত্রণব্যবস্থা এবং গবেষণা ও উন্নয়নভিত্তিক ফর্মুলেশনের মাধ্যমে প্রতিটি ট্যাবলেটে নির্ভুল মাত্রা নিশ্চিত করা হয়, যা রোগীর নিরাপত্তা ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে সহায়তা করে।

বাংলাদেশে রেনাটা তাদের থাইরক্স ব্র্যান্ড নামে লেভোথাইরক্সিন বাজারজাত করে আসছে এবং থাইরয়েড চিকিৎসার ক্ষেত্রে এটি দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড। বাংলাদেশের মতো ইউরোপীয় ওষুধ সরবরাহে রেনাটার ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন।

শাহ্ সিমেন্টের স্পন্সরশিপে আতিফ আসলামের মেইন স্টেজ শো

প্রেস বিজ্ঞপ্তি
শাহ্ সিমেন্টের স্পন্সরশিপে আতিফ আসলামের মেইন স্টেজ শো
সংগৃহীত ছবি

দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড শাহ্ সিমেন্ট আসন্ন ‘শাহ্ সিমেন্ট প্রেজেন্টস মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’-এর টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে তারুণ্যের বিনোদন, উদ্যাপন এবং আন্তর্জাতিক মানের লাইভ সংগীত আয়োজনের প্রতি নিজেদের সমর্থন আরও একবার তুলে ধরছে প্রতিষ্ঠানটি। মেইন স্টেজ আয়োজিত এই কনসার্ট অনুষ্ঠিত হবে ২৪ জুলাই। অনুষ্ঠানস্থলের গেট দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে দুপুর ১ টায় এবং মূল অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫ টা থেকে।

বিশ্বখ্যাত শিল্পী আতিফ আসলাম তাঁর জনপ্রিয় গান নিয়ে মঞ্চ মাতাবেন, যেখানে উপস্থিত থাকবেন হাজারো সংগীতপ্রেমী।

শাহ্ সিমেন্ট বিশ্বাস করে, সংগীত ও বিনোদন মানুষের মধ্যে সংযোগ তৈরি করে এবং একসঙ্গে উদ্যাপনের উপলক্ষ সৃষ্টি করে। সেই ভাবনা থেকেই প্রতিষ্ঠানটি এমন আয়োজনের সঙ্গে যুক্ত হচ্ছে, যা তরুণ প্রজন্মের জন্য আন্তর্জাতিক মানের বিনোদনের অভিজ্ঞতা এনে দেয়।

‘শাহ্ সিমেন্ট প্রেজেন্টস মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ দেশের সংগীতপ্রেমীদের জন্য একটি স্মরণীয় লাইভ কনসার্টের অভিজ্ঞতা হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।