• ই-পেপার

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে : রাকসু ভিপি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান

সিরাজগঞ্জ প্রতিনিধি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ড. অধ্যাপক মো. আব্দুস সোবাহান উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এ অবস্থিত উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান তিনি।  

উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আক্তার নবনিযুক্ত উপ-উপাচার্যকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

যোগদানের পর উপ-উপাচার্য ড. অধ্যাপক মো. আব্দুস সোবাহান বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের অসাম্প্রদায়িক চেতনা, সৃজনশীলতা এবং মানবকল্যাণের দর্শনকে ধারণ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, শিল্পচর্চা ও উদ্ভাবনী কর্মকাণ্ডকে আরো সমৃদ্ধ করতে আমি সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করব।

এর আগে গত সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জারীকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পেইন্টিং ও ওরিয়েন্টাল আর্ট অ্যান্ড প্রিন্টমেকিং বিভাগের ড. অধ্যাপক মো. আব্দুস সোবাহানকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

উপ-উপাচার্য ড. মো. আব্দুস সোবাহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে ছাপচিত্র বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের ছাপচিত্র বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

ঢাবি পরিবেশ সংসদের তিন উপদেষ্টাকে গুণীজন সম্মাননা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাবি পরিবেশ সংসদের তিন উপদেষ্টাকে গুণীজন সম্মাননা
ছবি: কালের কণ্ঠ

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের তিন উপদেষ্টাকে গুণীজন সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

সম্মাননাপ্রাপ্ত তিন উপদেষ্টা হলেন জাতীয় পরিবেশ পদক অর্জনকারী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যান ও মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের নবনিযুক্ত চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব এ টি এম আব্দুল বারী ড্যানী।

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পরিবেশ সংসদের সভাপতি শেখ রাশেদুজ্জামান, সাধারণ সম্পাদক রাশেদ কামাল অনিক এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এম আবু রাফি।

ঢাবি উপ-উপাচার্য

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে
ছবি: কালের কণ্ঠ

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ এবং সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ অ্যান্ড কালচার আয়োজিত জুলাই স্মৃতির স্মরণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। 

অধ্যাপক আবদুস সালাম বলেন, জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নানাভাবে সম্পৃক্ত ছিলেন। শিক্ষার্থীদের এই সাহস, ত্যাগ ও আত্মদানের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। 

ঢাবির এই উপ-উপাচার্য বলেন, এই অভ্যুত্থানের ইতিহাস শুধু স্মরণ করলেই হবে না, এর চেতনা বাস্তবায়নের মাধ্যমে ন্যায়বিচার, সমতা ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি না ঘটে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. শান্টু বড়ুয়া। এতে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ অ্যান্ড কালচারের পরিচালক অধ্যাপক ড. বেলু রানী বড়ুয়ার শুভেচ্ছা বক্তব্যের পর অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
 

বৃত্তি নিয়ে দেশের বাইরে পড়াশোনা, বছরে মিলবে ৪৫ লাখ টাকা

অনলাইন ডেস্ক
বৃত্তি নিয়ে দেশের বাইরে পড়াশোনা, বছরে মিলবে ৪৫ লাখ টাকা
সংগৃহীত ছবি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুখবর নিয়ে এসেছে মারডক ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টি ২০২৭ সালের রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (আরটিপি) স্কলারশিপের জন্য আবেদন আহ্বান করেছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অস্ট্রেলিয়ান সরকারের অর্থায়নে পরিচালিত এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা গবেষণাভিত্তিক মাস্টার্স (এমফিল) অথবা পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টির সব গবেষণাভিত্তিক বিষয়ে আবেদন করা যাবে।

বৃত্তিতে যা যা সুবিধা

  • বছরে সর্বোচ্চ ৩৭ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৪৫ লাখ টাকার বেশি।
  • আন্তর্জাতিক মানের গবেষকদের তত্ত্বাবধানে গবেষণার সুযোগ।
  • বৈশ্বিক গবেষণা প্রকল্পে অংশগ্রহণের সুযোগ।

কোর্সের মেয়াদ

  • গবেষণাভিত্তিক মাস্টার্স (এমফিল) : ২ বছর
  • পিএইচডি : ৩ বছর ৬ মাস
  • আবেদনের যোগ্যতা

গবেষণাভিত্তিক মাস্টার্স (এমফিল)

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি অথবা দ্বিতীয় শ্রেণির অনার্সসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে।

পিএইচডি

আবেদনকারীকে গবেষণার সক্ষমতার প্রমাণ দিতে হবে। সাধারণত নিচের যেকোনো একটি যোগ্যতা থাকতে হবে—

  • প্রথম শ্রেণি বা আপার সেকেন্ড ক্লাস অনার্সসহ স্নাতক ডিগ্রি।
  • স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে গবেষণাভিত্তিক মাস্টার্স ডিগ্রি।
  • গবেষণার দক্ষতা প্রমাণ করে এমন সমমানের অন্য কোনো যোগ্যতা।

আবেদন যেভাবে

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নির্ধারিত আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ সম্পূর্ণ আবেদন গ্র্যাজুয়েট রিসার্চ অফিসে ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। ই-মেইল : [email protected]। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে বিস্তারিত দেখুন।

আবেদনের শেষ তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬।