• ই-পেপার

অর্থনীতির কাঁধে ঋণের বোঝা

তিন অর্থবছরের জিডিপির আকার প্রক্ষেপণ করেছে সরকার

অনলাইন ডেস্ক
তিন অর্থবছরের জিডিপির আকার প্রক্ষেপণ করেছে সরকার

আগামী তিন আর্থিক বছরের জন্য জিডিপির হিসাব প্রক্ষেপণ করেছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই তিন অর্থবছরে মোট জিডিপি হবে ২ কোটি ৩২ লাখ ১৩ হাজার ২০০ কোটি টাকা।

এর মধ্যে আগামী ১ জুলাই থেকে শুরু হওয়া ২০২৬-২০২৭ অর্থবছরের মোট দেশজ উৎপাদন (জিডিপি) আকার প্রক্ষেপণ করা হয়েছে ৬৮ লাখ ৩১ হাজার ৬০০ কোটি টাকা। এর পরের ২০২৭-২০২৮ অর্থবছরে জিডিপির আকার হবে ৭৬ লাখ ৯৪ হাজার ৪০০ কোটি টাকা এবং পরবর্তী অর্থবছর অর্থাৎ ২০২৮-২০২৯ অর্থবছরে জিডিপির প্রক্ষেপণ করা হয়েছে ৮৬ লাখ ৮৭ হাজার ২০০ কোটি টাকা।

এদিকে চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে জিডিপির আকারও সংশোধন করেছে অর্থ বিভাগ। গত বছরের জুনে যখন বাজেট দেওয়া হয় তখন চলতি বছরের জিডিপির আকার প্রক্ষেপণ করা হয়েছিল ৬২ লাখ ৪৪ হাজার ৫৬৮ কোটি টাকা। এখন তা সংশোধন করে ৬০ লাখ ৮০ হাজার ৩০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে এমএফএমওডি পূর্বাভাষ তৈরি করতে বেশ কিছু আচরণগত সমীকরণ ব্যবহার করে ফলাফল প্রস্তুত করা হয়। সামষ্টিক অর্থনৈতিক নীতি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সঠিকভাবে ভবিষ্যতের পূর্বাভাষ দেওয়ার লক্ষ্যে অর্থ বিভাগ এখন থেকে এমএফএমওডি ব্যবহার শুরু করেছে।

সূত্র জানায়, অর্থনীতির দুরবস্থা সত্ত্বেও আগামী অর্থবছরের জন্য জিডিপির প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে সাড়ে ৬ শতাংশ। পরবর্তী দুই অর্থবছরে তা বেড়ে হবে যথাক্রমে সাত ও সাড়ে ৭ শতাংশ। অন্যদিকে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এই প্রবৃদ্ধি ধরা হয়েছে ৫ শতাংশ।
 

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি, মোদির সঙ্গে সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি, মোদির সঙ্গে সাক্ষাৎ
ছবি : এক্স

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ক্লাউড কম্পিউটিংয়ের ক্রমবর্ধমান চাহিদাকে কাজে লাগাতে ২০৩০ সালের মধ্যে ডেটা সেন্টার প্রকল্পে ৩ ট্রিলিয়ন রুপি বা ৩০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে 'এয়ারট্রাঙ্ক'। বাংলাদেশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান বিলিয়নেয়ার রবিন খুদা প্রতিষ্ঠিত এবং মার্কিন প্রাইভেট ইক্যুইটি ফার্ম ব্ল্যাকস্টোন সমর্থিত এই প্রতিষ্ঠানটি সম্প্রতি এই বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

এ বিনিয়োগের লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্যান্য কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন রবিন। বৈঠকের পরেই এই ঘোষণা দেওয়া হয়েছে। 

শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এয়ারট্রাঙ্ক ভারতজুড়ে প্রায় পাঁচ গিগাওয়াট ডেটা সেন্টার সক্ষমতা তৈরির পরিকল্পনা করেছে। এই বিনিয়োগের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রধানমন্ত্রী মোদী জানান, এই ধরনের উদ্যোগ ক্লাউড কম্পিউটিং এবং এআইয়ের বৈশ্বিক হাব হিসেবে ভারতের অবস্থানকে আরও সুদৃঢ় করবে। পাশাপাশি এটি কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় সাপ্লাই চেইনকে সহায়তা এবং উদ্ভাবনভিত্তিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এয়ারট্রাঙ্কের পরিকল্পিত এই প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড়টি গড়ে উঠবে মহারাষ্ট্রে। চলতি সপ্তাহের শুরুতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, এয়ারট্রাঙ্ক রাজ্যে প্রায় ২ ট্রিলিয়ন রুপি ব্যয়ে তিন গিগাওয়াট সক্ষমতার একটি ডেটা সেন্টার হাব তৈরি করবে। মুম্বাইয়ের উপকণ্ঠে রায়গড়ে এই মেগা প্রকল্পের জন্য জমি কিনতে সিডনিভিত্তিক কোম্পানিটি এরই মধ্যে সম্মতিপত্রে (লেটার অব ইনটেন্ট) স্বাক্ষর করেছে।

ফোর্বস এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এয়ারট্রাঙ্কের সিইও রবিন খুদা জানান, ভবিষ্যতের চাহিদার বিশালতার সাথে তাদের লক্ষ্যমাত্রার মিল রয়েছে এমন কয়েকটি বাজারের মধ্যে ভারত অন্যতম। তিনি উল্লেখ করেন, বিশাল জনসংখ্যার আকার, ডিজিটাল প্রযুক্তির দ্রুত গ্রহণ এবং এআই নিয়ে ভারতের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে, তা বিশ্বে অনন্য। উল্লেখ্য, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নিজেদের কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে গত এপ্রিলে মুম্বাইভিত্তিক ডেটা সেন্টার ডেভেলপার 'লুমিনা ক্লাউডইনফ্রা' অধিগ্রহণ করে এয়ারট্রাঙ্ক। এই অধিগ্রহণের মাধ্যমে ভারতজুড়ে আরও ৬০০ মেগাওয়াট সক্ষমতা সম্পন্ন ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে তাদের।

শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন

অনলাইন ডেস্ক
শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটি হতে যাচ্ছে সংসদের প্রথম বাজেট অধিবেশন।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন হিসেবে এই অধিবেশন আজ রোববার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হবে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন বলে জানা গেছে।

এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এ অধিবেশন আহ্বান করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল সমাপ্ত হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস করা হয়।

ইতিহাসের সবচেয়ে বড় বাজেট আসছে

অনলাইন ডেস্ক
ইতিহাসের সবচেয়ে বড় বাজেট আসছে

২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে সরকার। নির্বাচিত নতুন সরকারের এটিই প্রথম বাজেট। অন্তর্বর্তী সরকার ২০২৫-২৬ অর্থবছরে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দিয়েছিল। যা তার পূর্ববর্তী অর্থবছরের চেয়ে সাত হাজার কোটি টাকা কম ছিল।

বাজেটের ব্যয়ের পরিমাণ বৃদ্ধার কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক ঝুঁকি মোকাবিলা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সরকারের কাছে। যার প্রভাব বাজেটে পড়ছে। এ ছাড়া ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপ আছেই। এদিকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করে নতুন বেতন কাঠামোর সুপারিশ আংশিক বাস্তবায়নের পরিকল্পনা করেছে সরকার। যার ফলে বড় হচ্ছে বাজেট।

আজ রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে। বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হবে বিএনপির নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট অধিবেশন। আগামী বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।