• ই-পেপার

সাড়ে ১৫ বছরে টাকা ছাপিয়ে ১ লাখ ৩২ হাজার কোটি টাকা ঋণ নেয় আ. লীগ সরকার

বিশ্ববাজারে বেড়েছে সোনা-রুপার দাম, দেশে কোনটার ভরি কত?

অনলাইন ডেস্ক
বিশ্ববাজারে বেড়েছে সোনা-রুপার দাম, দেশে কোনটার ভরি কত?
সোনা-রুপার গয়না। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা কমে আসায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে সোনার বাজারে। মঙ্গলবার (৯ জুন) আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা বেড়েছে। তবে চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ পাওয়ার কথা রয়েছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আবারও সুদের হার বাড়াতে পারে—এমন আশঙ্কায় সোনার দামের এই ঊর্ধ্বমুখী প্রবণতা বড় কোনো লাফ দিতে পারেনি। খবর রয়টার্স

আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার স্পট সোনার দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪০ দশমিক ৩১ ডলারে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে মূল্যবান এই ধাতুর দাম গত ২৩ মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

এদিকে আগামী আগস্টে সরবরাহের চুক্তিতে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ৪ হাজার ৩৬৪ দশমিক ৯০ ডলারে কেনাবেচা হচ্ছে।

বাজার পরিস্থিতির বিষয়ে স্যাক্সো ব্যাংকের প্রধান পণ্য কৌশলবিদ ওলে হ্যানসেন বলেন, টানা দুই দিন বড় পতনের পর সোনার বাজার কিছুটা স্থিতিশীল হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সুদের হার আরো বাড়ার যে গুঞ্জন রয়েছে, তা সোনার বাজারের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বানের পর ইরান ও ইসরায়েল একে অপরের ওপর হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করে। সাধারণত তেলের দাম বাড়লে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির ঝুঁকি বাড়ে, যা কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সুদের হার বাড়াতে বাধ্য করে।

অর্থনীতিবিদদের মতে, সোনাকে সাধারণত মূল্যস্ফীতিজনিত লোকসান মোকাবেলার হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা সোনার মতো অলাভজনক সম্পদে বিনিয়োগ কমিয়ে দেন। ফলে সোনার আকর্ষণ কমে যায়।

যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে কর্মসংস্থানের শক্তিশালী প্রতিবেদন আসার পর চলতি বছরই সুদের হার বৃদ্ধির সম্ভাবনা জোরালো হয়েছে। ফেডারেল রিজার্ভ পরবর্তী সময়ে কী পদক্ষেপ নেবে, তা বুঝতে বিনিয়োগকারীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন মে মাসের মার্কিন ভোক্তা মূল্য সূচক (সিপিআই) এবং উৎপাদক মূল্য সূচকের (পিপিআই) প্রতিবেদনের জন্য। বুধবার (১০ জুন) ও বৃহস্পতিবার (১১ জুন) এই তথ্য প্রকাশ হওয়ার কথা রয়েছে।

ওলে হ্যানসেন এই প্রসঙ্গে বলেন, বুধবার মার্কিন সিপিআই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গত তিন বছরের মধ্যে এই প্রথম মূল্যস্ফীতি ৪ শতাংশ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া আগামী ১৭ জুনের এফওএমসি বৈঠকের দিকেও সবার নজর থাকবে, কারণ বাজার এখন ফেডের নতুন চেয়ারম্যানের বক্তব্যের অপেক্ষায় রয়েছে।

শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জের (সিএমই) ফেডওয়াচ টুল অনুযায়ী, ব্যবসায়ীরা এখন আগামী ডিসেম্বরে ফেডের সুদের হার বাড়ার সম্ভাবনা ৬৮ শতাংশ ধরে নিয়ে বাজারে লগ্নি করছেন।

সুদের হার বৃদ্ধির আশঙ্কায় গত শুক্রবার থেকে আন্তর্জাতিক বাজারে স্পট সোনার দাম ‘২০০-দিনের মুভিং অ্যাভারেজ’ বা গড় দামের নিচে নেমে গেছে। ২০২৩ সালের অক্টোবরের পর এই প্রথম এমনটি ঘটল।

বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান সিটির বিশ্লেষকেরা এক পূর্বাভাসে জানিয়েছেন, ২০০-দিনের মুভিং অ্যাভারেজের নিচে দাম নেমে যাওয়া কারিগরি দিক থেকে একটি নেতিবাচক সংকেত। এর অর্থ হচ্ছে, নিকট ভবিষ্যতে সোনার দাম আরো কমে যাওয়ার ঝুঁকি রয়েছে।

সোনার পাশাপাশি আজ আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কিছুটা বেড়েছে। স্পট সিলভার বা রুপার দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৮ দশমিক ৫৬ ডলারে উঠেছে। এছাড়া প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ৭৬৯ দশমিক ৮৩ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ২৩৮ দশমিক ৬৬ ডলারে দাঁড়িয়েছে।

১০ হাজার কোটি টাকার তহবিল সহায়তা চাইল ইসলামী ব্যাংক

অনলাইন ডেস্ক
১০ হাজার কোটি টাকার তহবিল সহায়তা চাইল ইসলামী ব্যাংক

সিআরআর (ক্যাশ রিজার্ভ রেশিও) বা নগদ সংরক্ষণ হার কমে যাওয়ায় বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তহবিল সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। ব্যাংকটিতে নতুন চেয়ারম্যানের নিয়োগ ঘিরে গত কয়েক দিনে ব্যাংকটি থেকে প্রায় ৪ হাজার ২৪০ কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা। এ ঘটনার পর পরই ব্যাংটির পক্ষ থেকে এ সহায়তা চাওয়া হয়েছে।

আজ মঙ্গলবার ইসলামী ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‌‘খুরশীদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার আগে ব্যাংকটির সিআরআর বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত চাহিদার তুলনায় বেশি ছিল। তবে গত এক সপ্তাহে গ্রাহকদের আতঙ্কজনিত অর্থ উত্তোলনের কারণে সিআরআর নেগেটিভে চলে গেছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের রিকোয়ারমেন্ট (চাহিদা) রয়েছে প্রায় সাত হাজার কোটি টাকার। আমরা এর চেয়েও বেশি রাখতে সক্ষম ছিলাম। কিন্তু বর্তমান সংকটের কারণে তা কমে ২,৬০০ কোটি টাকায় নেমে এসেছে। তবে বাংলাদেশ ব্যাংকে থাকা আমাদের কারেন্ট অ্যাকাউন্ট এখনও পজিটিভ রয়েছে।’

তিনি জানান, সিআরআর ঘাটতিতে চলে যাওয়ায় ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তহবিল সহায়তা চাওয়া হয়েছে।
 

চা শিল্পের উন্নয়নে এনটিসি চেয়ারম্যান মামুন রশীদকে আহ্বায়ক করে টাস্ক টিম গঠন

অনলাইন ডেস্ক
চা শিল্পের উন্নয়নে এনটিসি চেয়ারম্যান মামুন রশীদকে আহ্বায়ক করে টাস্ক টিম গঠন

ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি) লিমিটেডের চেয়ারম্যান মামুন রশীদকে আহ্বায়ক করে বাংলাদেশ চা শিল্পের উন্নয়ন, আন্তর্জাতিক মান অনুযায়ী উৎপাদন বৃদ্ধি, ব্র্যান্ডিং এবং রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে কৌশলপত্র প্রণয়নের জন্য টাস্ক টিম গঠন করা হয়েছে।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (বিকল্প কর্মকর্তা) দিলওয়ারা আলো স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই কমিটিতে সদস্য হিসেবে আছেন— চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ডের প্রতিনিধি; শ্যামারুখ আলম, স্বতন্ত্র পরিচালক, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড, প্রাক্তন গ্রুপ ফিনান্স ডিরেক্টর, ডানকান ব্রাদার্স (বাংলাদেশ) লিমিটেড; নির্বাহী পরিচালক, সিটি টি স্টেটস লি. (১১ গার্ডেন); উপসচিব (রপ্তানি-৪), বাণিজ্য মন্ত্রণালয়; প্রতিনিধি, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট; প্রতিনিধি, বাংলাদেশ চা সংসদ; সভাপতি, স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; চেয়াম্যান, টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিটিএবি)। এছাড়া সদস্য সচিব হিসেবে থাকছেন ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের প্রতিনিধি।

বিজ্ঞপ্তিতে টাস্ক টিমের কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে— ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড সব সাচিবিক দায়িত্ব পালন করবে; আগামী ১ মাসের মধ্যে কৌশলপত্র প্রণয়নপূর্বক সচিব, বাণিজ্য মন্ত্রণালয় বরাবর পাঠাবে এবং প্রয়োজনে কমিটি যেকোনো সদস্য কো-অপ্ট করতে পারবে।

৯ আর্থিক প্রতিষ্ঠান নিয়ে দুপুরে বাংলাদেশে ব্যাংকের বিশেষ সভা

অনলাইন ডেস্ক
৯ আর্থিক প্রতিষ্ঠান নিয়ে দুপুরে বাংলাদেশে ব্যাংকের বিশেষ সভা
সংগৃহীত ছবি

দীর্ঘদিন ধরে সংকটে থাকা দেশের ৯টি আর্থিক প্রতিষ্ঠান নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বিশেষ বোর্ড সভা ডেকেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৯ জুন) দুপুর ১টায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সভায় পাঁচটি প্রতিষ্ঠান বন্ধের প্রক্রিয়া এগিয়ে নেওয়া এবং বাকি চারটি প্রতিষ্ঠানকে পুনরুদ্ধারের জন্য তিন মাস সময় দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বন্ধের তালিকায় রয়েছে এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। অন্যদিকে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কম্পানি (বিআইএফসি), প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স ও প্রাইম ফাইন্যান্সকে ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসেবে তিন মাস সময় দেওয়ার প্রস্তাব রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের একাধিক সূত্র জানিয়েছে, বন্ধের সিদ্ধান্ত হওয়া পাঁচটি প্রতিষ্ঠানে ব্যক্তি আমানতকারীদের প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা জমা রয়েছে। এসব আমানত কিভাবে এবং কোন প্রক্রিয়ায় ফেরত দেওয়া হবে, সে বিষয়ে বোর্ড সভায় সিদ্ধান্ত হতে পারে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগের প্রস্তাবও সভায় উপস্থাপন করা হবে। বোর্ডের অনুমোদন মিললে প্রশাসক নিয়োগ এবং আমানত ফেরতের প্রক্রিয়া শুরু হবে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, যেসব প্রতিষ্ঠানকে তিন মাস সময় দেওয়ার প্রস্তাব করা হয়েছে, তাদের এই সময়ের মধ্যে ব্যক্তি আমানতকারীদের মূল অর্থ পরিশোধে সক্ষমতা দেখাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তা করতে না পারলে সেগুলোকেও রেজল্যুশন বা অবসায়ন প্রক্রিয়ার আওতায় আনা হবে।

দেশের আর্থিক প্রতিষ্ঠান খাত কয়েক বছর ধরেই তীব্র তারল্যসংকট, উচ্চ খেলাপি ঋণ এবং দুর্বল সুশাসনের সমস্যায় ভুগছে। বিশেষ করে কয়েকটি প্রতিষ্ঠানে আমানত ফেরত না পাওয়ার অভিযোগে গ্রাহকদের দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। এ অবস্থায় দুর্বল আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নির্ধারণে বাংলাদেশ ব্যাংক রেজল্যুশন কাঠামোর আওতায় নতুন উদ্যোগ নিয়েছে।

সাড়ে ১৫ বছরে টাকা ছাপিয়ে ১ লাখ ৩২ হাজার কোটি টাকা ঋণ নেয় আ. লীগ সরকার | কালের কণ্ঠ