• ই-পেপার

আহত দুই শিক্ষার্থীসহ আরো চারজনের মৃত্যু

বিমানবন্দর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক
বিমানবন্দর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ছাত্র নিহত
প্রতীকী ছবি

রাজধানীর বিমানবন্দর সড়কে কার্গো গেটের সামনে মোটরসাইকেলের ধাক্কায় প্রাইভেটকারের চালক মো. রিয়াদ হোসেন হৃদয় (২৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

রিয়াদ রিয়াদ মোহাম্মদপুরের হাজী মকবুল ডিগ্রি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী এবং ময়মনসিংহ ধোবাউড়া উপজেলার ঘুষগাঁও গ্রামের সাইদুল ইসলামের ছেলে। বর্তমানে মিরপুরের পীরেরবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকেন এবং পড়াশোনার পাশাপাশি বাবার প্রাইভেটকারে উবার চালাতেন তিনি। 

জানা যায়, বৃহস্পতিবার সকালে রিয়াদ যাত্রী নিয়ে বিমানবন্দরে যান। সেখানে পেছনের দরজা খুলে দিয়ে যাত্রী নামিয়ে পুনরায় ঘুরে আবার গাড়িটিতে উঠতে যাওয়ার সময়ে পাশ দিয়ে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় শওকত নামে এক পথচারী তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। সংবাদ শুনে হাসপাতালে স্বজনরা ছুটে আসেন। নিহতের ফুপা এম আর শাওন জানিয়েছেন, রিয়াদ পড়াশোনার পাশাপাশি বাবার প্রাইভেটকার দিয়ে উবার চালাত। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

কামরাঙ্গীচরে ছয়তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
কামরাঙ্গীচরে ছয়তলা থেকে পড়ে তরুণের মৃত্যু
সংগৃহীত ছবি

কামরাঙ্গীচর নবি নগর এলাকায় এসি সার্ভিসিং করতে গিয়ে ছয়তলা ভবনের ওপর থেকে নিচে পড়ে মো. রবিউল ইসলাম (২০) নামের মেকানিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে।

নিহত চাঁদপুর জেলার হাজীপাড়া উপজেলার মিজানুর রহমানের ছেলে। বর্তমানে কামরাঙ্গীচর আবুসাঈদ বাজার এলাকায় থাকতেন। তিনি ওয়ালটন এর প্রতিনিধি হয়ে সার্ভিসিং'য়ের কাজ করতেন।

নিহতের সহকর্মী ও খালাতো ভাই রাহাদ হোসেন জানিয়েছেন, তারা সেখানে এসি সার্ভিসিংয়ের জন্য গিয়েছেন। ছয়তলা ভবনের বাইরের দিকে থাকা (আউটডোর) মেশিনটিতে কাজ করার উদ্দেশ্যে ছাদে গিয়ে রশি বেঁধে, তার সঙ্গে রশিটি আটকানোর আগে ইটের রেলিং ধরে বাইরের দিকে নামার মুহূর্তে ইট ভেঙে নিয়ে নিচে পড়ে যান।  পরে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

পদ ফিরে পেয়ে যা বললেন ছাত্রদল নেতা হামিম

অনলাইন ডেস্ক
পদ ফিরে পেয়ে যা বললেন ছাত্রদল নেতা হামিম
সংগৃহীত ছবি

দীর্ঘ আড়াই মাস পর পদ ফিরে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার অধীন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। বৃহস্পতিবার (২১ মে) সংগঠনটির দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের সাংগঠনিক পদের অব্যাহতি প্রত্যাহার করা হলো। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ রইল না।

আরো পড়ুন
মেট্রো রেলের ভাড়ায় ২৫% ছাড়ের সিদ্ধান্ত, পাবেন যারা

মেট্রো রেলের ভাড়ায় ২৫% ছাড়ের সিদ্ধান্ত, পাবেন যারা

 

এতে আরো বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বৃহস্পতিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এদিকে, পদ ফিরে পেয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শেখ তানভীর বারী হামিম। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম ফয়সালাকারী। ধন্যবাদ কেন্দ্রীয় ছাত্রদল।’

চলতি বছরের ৪ মার্চ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেয় কেন্দ্রীয় ছাত্রদল। এর আগে ২৭ ফেব্রুয়ারি তানভীর বারী হামিমকে শোকজ করে কেন্দ্রীয় ছাত্রদল।

আরো পড়ুন
অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত

অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত

 

শোকজের পর ভিডিও বার্তায় হামিম জানিয়েছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার মাহফিল আয়োজন করায় তাকে শোকজ করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

রাজধানীতে মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক
রাজধানীতে মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১

রাজধানীর রামপুরায় ১০ বছর বয়সি এক মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ঘটনায় মামলার মূল আসামি শিহাব হোসেনকে (১৯) গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ।

বুধবার দিবাগত রাত ১টার দিকে পাবনা জেলার বেড়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রামপুরা থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১০টায় ঘটিকায় রামপুরা থানাধীন বনশ্রী সি-ব্লকস্থ আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার ভেতরে শিক্ষার্থী আব্দুল্লাহ গামছা প্যাঁচিয়ে মৃত্যুবরণ করে। উক্ত সংবাদ প্রাপ্তির পর রামপুরা থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকালে মৃতের শরীরে অস্বাভাবিক যৌনাচারের (বলাৎকার) প্রাথমিক লক্ষণ পরিলক্ষিত হয়। 


মাদরাসা কর্তৃপক্ষের নিকট অনুসন্ধান করে জানা যায় যে, উক্ত মাদরাসা ছাত্র শিহাব হোসেন এর পূর্বেও বিভিন্ন সময়ে আরো ৪ জন ছাত্রের সঙ্গে জোরপূর্বক অনৈতিক ও অস্বাভাবিক যৌনাচারে লিপ্ত হয়েছিল। এ ঘটনায় ভিকটিমের মা মোছা. টুকু আরা খাতুন বাদী হয়ে রামপুরা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মামলাটি তদন্তকালে রামপুরা থানার একটি টিম গোয়েন্দা, তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার দিবাগত রাত ১২টায় ৫০ মিনিটে পাবনা জেলার বেড়া থানাধীন থাকছাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত শিহাব হোসেনকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বেড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মন্তাজ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, রামপুরা থানার এসআই একরামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার বিকেলে বেড়ায় অভিযান চালায়। অভিযুক্ত শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালিয়ে টাঙ্গাইলে অবস্থান করছিল। পরে তার বাবার মাধ্যমে যোগাযোগ করে তাকে বেড়ায় ডেকে আনা হয়। সন্ধ্যা ৬টার দিকে বেড়া সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রামপুরা থানার পুলিশ তাকে ঢাকায় নিয়ে যায়। অভিযানে বেড়া থানা-পুলিশ সহযোগিতা করে।

আহত দুই শিক্ষার্থীসহ আরো চারজনের মৃত্যু | কালের কণ্ঠ