• ই-পেপার

তবু যুদ্ধজয়ের গৌরব হালান্ডদের

  • নিজেদের সেরা সাফল্য হিসেবে প্রথমবার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছে নরওয়ে। ইংল্যান্ডের কাছে হেরে শেষ আটে অভিযান শেষ হলেও আর্লিং হালান্ডরা দেশবাসীকে দিতে পেরেছেন মর্যাদাপূর্ণ উপহার।

আবার উইম্বলডন সিনারের

আবার উইম্বলডন সিনারের

গত বছরই প্রথমবার উইম্বলডন জিতেছিলেন ইয়ানিক সিনার। মর্যাদার এই গ্র্যান্ড স্লাম ধরে রাখলেন বর্তমান বিশ্বের এই এক নম্বর টেনিস তারকা। ফাইনালে এই ইতালিয়ান তারকা ৬-৭ (৭-৯), ৭-৬ (৭-২), ৬-৩ ও ৬-৪ ব্যবধানে হারিয়ে দেন জার্মানির আলেকজান্ডার জভেরেভকে। এটি সিনারের পঞ্চম গ্র্যান্ড স্লাম ট্রফি। বিবিসি

 

নতুন নিয়মে প্রথম এমবোলো

নতুন নিয়মে প্রথম এমবোলো

এবার বিশ্বকাপে বেশ কয়েকটি নিয়মের প্রয়োগ ঘটিয়েছে ফিফা। তেমনি এক নিয়মের বেড়াজালে প্রথমবার লাল কার্ড দেখতে হয়েছে সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এমবোলোকে। শেষ আটে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের ৭২ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে বল দখলের লড়াইয়ের সময় পড়ে যান এমবোলো। সেটিকে বড় ধরনের ফাউল ভেবে রেফারি পারেদেসকে হলুদ কার্ড দেখান। কিন্তু ভিএআর স্ক্রিনে দেখা যায় দুজনের মধ্যে পায়ের কোনো সংযোগ ঘটেনি, মিথ্যা ডাইভ দিয়েছেন এমবোলো। পরে পারেদেসের হলুদ কার্ড বাতিল করে তা দেখানো হয় এমবোলোকে। ম্যাচের ৪৪ মিনিটে তিনি আরেকটি হলুদ কার্ড দেখেছিলেন, তাই স্বাভাবিক নিয়মেই সেটি হয়ে যায় লাল কার্ড।

ফিফার ভুল খেলোয়াড় শনাক্তকরণ বিষয়ক নিয়মে বলা আছে, ফাউল লাভের জন্য কোনো খেলোয়াড় মিথ্যা ডাইভ দিলে তাঁকে হলুদ কার্ড দেওয়ার পরামর্শ দেবে ভিএআর। এ জন্য প্রতিপক্ষকে দেওয়া শাস্তি আরোপ হবে তাঁর ওপরেই। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে ম্যাচে এ নিয়মের প্রথম প্রয়োগ ঘটিয়ে যুক্তরাষ্ট্রের টিম রিমের পাওয়া হলুদ কার্ড ভিএআর দেখে প্যারগুয়ের মিগুয়েল আলমিরনকে দেওয়া হয়। বিবিসি

 

টিভিতে

টিভিতে

অন্যান্য চ্যানেল

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড

দ্বিতীয় ওয়ানডে, সরাসরি, রাত ১২-৩০ মিনিট, ফ্যানকোড

ইংল্যান্ড-ভারত, নারী টেস্ট

চতুর্থ দিন, সরাসরি, বিকেল ৪টা, সনি স্পোর্টস ২ এইচডি

টি-স্পোর্টস

টি-স্পোর্টস

ফিফা বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড

পুনঃপ্রচার, সকাল ১০টা

নরওয়ে-ইংল্যান্ড

পুনঃপ্রচার, রাত ১২টা

স্পেন-বেলজিয়াম

পুনঃপ্রচার, মঙ্গলবার ভোর ৪টা

পর্তুগাল-স্পেন শেষ ষোলো

পুনঃপ্রচার, রাত ১টা