• ই-পেপার

গোলের জোয়ার কাঁর পায়ে?

টিভিতে

টিভিতে

অন্যান্য চ্যানেল

ক্রিকেট

ইংল্যান্ড-ভারত

পঞ্চম টি-টোয়েন্টি, সরাসরি, সন্ধ্যা ৭-৩০ মিনিট, সনি স্পোর্টস ৫

 

টি-স্পোর্টস

টি-স্পোর্টস

ফিফা বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল

নরওয়ে-ইংল্যান্ড

সরাসরি, রাত ৩টা

স্পেন-বেলজিয়াম

পুনঃপ্রচার, ধারণকৃত, রাত ১টা

ক্রিকেট

 

বাংলাদেশ-জিম্বাবুয়ে

তৃতীয় ওয়ানডে, সরাসরি

দুপুর ১-৩০ মিনিট

 

কথামালা

কথামালা

এই ব্যর্থতা ও লজ্জার পর আনচেলোত্তির ব্রাজিলের কোচ হিসেবে থাকার কোনো অধিকার নেই। আমি হলে তাঁর চুক্তিপত্র ছিঁড়ে ফেলতাম। এরপর চাইলে তিনি আমার বিরুদ্ধে মামলা করতেন।

ব্রাজিলিয়ান কিংবদন্তি

রোমারিও

 

আমি আমার খেলোয়াড়দের মাথা উঁচু রাখতে বলেছি। কারণ আমরা আমাদের সবটুকু উজাড় করে সেরাটা দিয়েছি। তবে অবশ্যই আমাদের সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করতে হবে।

মরক্কো কোচ

মোহামেদ ওয়াহবি

 

আমরা খুবই আনন্দিত। আমরা জানি যে স্বস্তি পাওয়ার একটাই উপায় আছে, আর তা হলো জয়ী হওয়া। তবে আমাদের এখনো অনেক পথ বাকি।

ফ্রান্স অধিনায়ক

কিলিয়ান এমবাপ্পে

এটি অবশ্যই বিশেষ একটি ম্যাচ। আমি ইংল্যান্ডে খেলি। ইংল্যান্ডেই আমার জন্ম। সেখানে আমার অনেক সতীর্থও আছে। তাই ম্যাচটি ভিন্ন রকমের অনুভূতি দেবে।

নরওয়ে স্ট্রাইকার

আর্লিং হালান্ড

 

আমরা এখানে অভিযোগ করতে আসিনি (ডিফেন্ডার জ্যারেল কোয়ানসার দুই ম্যাচের নিষেধাজ্ঞা)। আমাদের এর সঙ্গে মানিয়ে নিতে হবে এবং নরওয়েকে হারানোর জন্য প্রস্তুত একটি দল বেছে নিতে হবে।

ইংল্যান্ড উইঙ্গার

বুকায়ো সাকা

 

মেক্সিকোর বিপক্ষে মহাকাব্যিক জয়ের পর আমার মতো সবাই নিশ্চয়ই এটাই ভাবছে (ইংল্যান্ডের বিশ্বকাপ জয়)। যদিও ম্যাচের আগে আমার সত্যিই এমনটা মনে হয়নি।

সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার

অ্যালান শিয়েরার

স্বপ্ন দেখা থামাচ্ছে না মরক্কো

বিদায়ের পরও নিজের অবস্থান থেকে সরে আসেননি। তিনি বলেছেন, ‘আমরা জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের লক্ষ্য শুধু শেষ আটে ওঠা নয়, আরো সামনে যাওয়া, একদিন বিশ্বকাপ জেতা। তাই এই হার অবশ্যই হতাশার। কিন্তু এটাকে মেনে নিয়েই সামনে এগোতে হবে।’

স্বপ্ন দেখা থামাচ্ছে না মরক্কো

বিশ্বকাপের স্বপ্ন আবারও থামিয়ে দিল ফ্রান্স। তবে হার মানতে রাজি নয় মরক্কো। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের হতাশা নিয়েও ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন দলটির কোচ মোহামেদ ওয়াহবি। তাঁর বিশ্বাস, এই তরুণ দলই আগামী দিনে মরক্কোকে আরো উঁচুতে নিয়ে যাবে। আর সেই পথচলার বড় লক্ষ্য ২০৩০ বিশ্বকাপ। সেই আসরে অন্যতম আয়োজকও মরক্কো।

গত পরশু বোস্টন স্টেডিয়ামে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে আটলাস লায়ন্সদের। দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলে জয় নিশ্চিত করে ফরাসিরা। কাতার বিশ্বকাপের সেমিফাইনালের পর এবারও নক আউট পর্বে ফ্রান্সের কাছে থামতে হলো মরক্কোকে। ম্যাচ শেষে প্রতিপক্ষের শক্তিমত্তার প্রশংসা করে ওয়াহবি বলেছেন, ফ্রান্স দারুণ একটি দল। তারা টানা দুটি বিশ্বকাপের ফাইনাল খেলেছে, আর বর্তমান দলটি প্রতিভায় ভরপুর। আমরা জানি, তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আমাদের আছে। এখন আরো কঠোর পরিশ্রম করতে হবে, যাতে পরেরবার আরো ভালো করা যায়।

এই ম্যাচের আগেই ওয়াহবি স্পষ্ট করে বলেছিলেন, কোয়ার্টার ফাইনালে ওঠাকে তিনি সাফল্য মনে করেন না। বিদায়ের পরও সেই অবস্থান থেকে সরে আসেননি। তিনি বলেছেন, আমরা জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের লক্ষ্য শুধু শেষ আটে ওঠা নয়, আরো সামনে যাওয়া, একদিন বিশ্বকাপ জেতা। তাই এই হার অবশ্যই হতাশার। কিন্তু এটাকে মেনে নিয়েই সামনে এগোতে হবে। বিশ্বকাপের আগে গত মার্চে ওয়ালিদ রেগরাগুইয়ের স্থলাভিষিক্ত হন বেলজিয়ামে জন্ম নেওয়া ওয়াহবি। তাঁর অধীনে নতুন করে নিজেদের গড়ে তুলছে মরক্কো। তবে ২০৩০ বিশ্বকাপের আগে সবচেয়ে বড় পরীক্ষা আগামী বছরের আফ্রিকা কাপ অব নেশনস (আফকন)। ওয়াহবি তাই আপাতত সব মনোযোগ রাখছেন সেই টুর্নামেন্টেই, প্রথমে আফ্রিকা কাপে ভালো করতে হবে। বাছাইপর্ব উতরে শিরোপার জন্য লড়াই করতে হবে। আমাদের হাতে অসংখ্য প্রতিভাবান ফুটবলার রয়েছে, শক্তিশালী ফুটবল ফেডারেশনও আছে। উন্নতির জন্য প্রয়োজনীয় সবকিছুই আমাদের রয়েছে। রয়টার্স