• ই-পেপার

মেসিদের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা সুইজারল্যান্ডের

২০২৬ ফিফা বিশ্বকাপ

রুইজের জবাবে কেটেলারা, ১-১ সমতায় বিরতিতে স্পেন-বেলজিয়াম

ক্রীড়া ডেস্ক
রুইজের জবাবে কেটেলারা, ১-১ সমতায় বিরতিতে স্পেন-বেলজিয়াম
প্রথমার্ধের দুই গোলদাতা রুইজ (বাঁয়ে) ও কেটেলারা। ছবি: ফিফা

স্পেন ১-১ বেলজিয়াম

হাইড্রেশন ব্রেকের আগ পর্যন্ত লক্ষ্যে শট নিতে পারেনি কোনো দল। গোলের সুযোগও যে খুব বেশি তৈরি করতে পেরেছে, তাও নয়। তখন মনে হচ্ছিল, বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধ বুঝি গোলবন্ধ্যাত্বে কাটতে চলেছে। 

কিন্তু অনেকের ধারণাকে ভুল প্রমাণ করল স্পেন ও বেলজিয়াম। লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে হাইড্রেশন ব্রেকের পরের অংশটা রোমাঞ্চকর ফুটবল উপহার দিল দুই দল।

আর এর মূলে মিডফিল্ডার ফাবিয়ান রুইজ ও ফরোয়ার্ড চার্লস ডি কেটেলারা। ৩০ মিনিটে রুইজের গোলে এগিয়ে গেল স্পেন। সেটির জবাব দিতে বেলজিয়াম সময় নিল ১১ মিনিট। ম্যাচের ৪১ মিনিটে কেটেলারার দারুণ হেডে এল সমতা। 

এবারের বিশ্বকাপে এই প্রথম গোল হজম করল স্পেন। প্রায় ৬৫০ মিনিট পর স্প্যানিশ গোলকিপার উনাই সিমনকে পরাস্ত করতে পারলেন প্রতিপক্ষের কেউ।  

২য় কোয়ার্টার ফাইনাল

স্পেন ও বেলজিয়ামের শুরুর একাদশে কারা আছেন

ক্রীড়া ডেস্ক
স্পেন ও বেলজিয়ামের শুরুর একাদশে কারা আছেন
স্পেনের ও বেলজিয়ামের প্রাণভোমরা লামিনে ইয়ামাল ও কেভিন ডি ব্রুইনা। ছবি: সংগৃহীত

লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে আর কিছুক্ষণের মধ্যে শুধু হচ্ছে বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। মুখোমুখি হতে চলেছে ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও বেলজিয়াম।

দুই দলই এরই মধ্যে শুরুর একাদশ ঘোষণা করেছে। এক নজরে তা দেখে নিন—

স্পেনের একাদশ

উনাই সিমন, পেদ্রো পোরো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, দানি ওলমো, লামিনে ইয়ামাল, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারজাবাল।

বেলজিয়ামের একাদশ

থিবো কোর্তোয়া, ম্যাক্সিম ডি ক্রুইপার, ব্রান্ডন মাশেল, নাথান এনগ, টিমোথি কাস্তানিয়ে, নিকোলাস রাসকিন, ইউরি টিলেমান্স, জেরেমি ডোকু, কেভিন ডি ব্রুইনা, চার্লস ডি কেটেলারা, লিয়ান্দ্রো ত্রোসার।

বীরের বেশে দেশে ফিরে ছাদখোলা বাসে সংবর্ধনা পেল মিশর দল

ক্রীড়া ডেস্ক
বীরের বেশে দেশে ফিরে ছাদখোলা বাসে সংবর্ধনা পেল মিশর দল
ছাদখোলা বাসে মিশর দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ছবি: রয়টার্স

বিশ্বকাপ থেকে মিশরের ছিটকে পড়াটা ছিল হৃদয়ভঙ্গের মতো। আটলান্টায় আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের মহানাটকীয়তায় ৩-২ গোলে হেরে বিদায় নিতে হয়েছে তাদের। 

রেফারি ও ভিএআরের একাধিক বিতর্কিত সিদ্ধান্তের কারণে কোয়র্টার ফাইনালে ওঠা না হলেও দেশের মানুষের চোখে মোহাম্মদ সালাহ, মোস্তাফা জিকোরা এখন ‘জাতীয় বীর’।

নিজেদের বিশ্বকাপ ইতিহাসে সেরা অভিযান শেষ করে বীরের বেশে দেশে ফিরে ছাদখোলা বাসে রাজসিক সংবর্ধনা পেয়েছে মিশর দল।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে আজ শুক্রবার (১০ জুলাই) দেশে ফিরেছে মিশর দল। ফুটবলারদের স্বাগত জানাতে এল আলামেইন আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমায় হাজারো সমর্থক। জাতীয় পতাকা, দেশাত্মবোধক গান আর ‘মিশরের ছেলেরা আমাদের গর্বিত করেছে’ লেখা ব্যানারে মুখর ছিল পুরো বিমানবন্দর এলাকা। 

সমর্থকদের অনেকের হাতেই ছিল দলের প্রাণভোমরা ও অধিনায়ক মোহাম্মদ সালাহর ছবি, যার নিচে লেখা ছিল—‘ধন্যবাদ।’

কারো কারো হাতে ছিল প্রধান কোচ হোসাম হাসানের পোস্টার, যেগুলো ফিলিস্তিনের পতাকায় মোড়ানো ছিল। বিশ্বকাপে ফিলিস্তিনের প্রতি প্রকাশ্য সমর্থন জানানোয় কোচকে এভাবে সম্মান জানান সমর্থকেরা।

বিমানবন্দর থেকে বের হওয়ার পর মিশর দলকে বরণ করে নেওয়া হয় একটি বিশেষ ছাদখোলা বাসে। সেই বাসে চড়ে তারা নিউ আলামেইন শহর প্রদক্ষিণ করেন এবং রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা লাখো ভক্ত-সমর্থকদের অভিবাদনের জবাব দেন। ফুটবলারদের এমন বীরোচিত পারফরম্যান্সে গর্বিত পুরো দেশ। 

জানা গেছে, ঐতিহাসিক এই বিশ্বকাপ অভিযানের জন্য খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের আগামীকাল (১১ জুলাই) বিশেষ সংবর্ধনা দেবেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।

চারবারের চেষ্টায় এবারই প্রথম বিশ্বকাপের মঞ্চে জয়ের দেখা পায় মিশর। শুধু তা-ই নয়, প্রথমবারের মতো শেষ ষোলোতেও পা রাখে উত্তর আফ্রিকার এই দেশ। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারানোর পর, রাউন্ড অব ৩২-এর লড়াইয়ে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে বিদায় করে মিশর। 

কিন্তু শেষ ষোলোয় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ভয় ধরিয়েও বিদায় নিতে হয়। মেসি-মার্তিনেজদের কাছে হারলেও মাঠে তাদের লড়াকু মনোভাব গোটা বিশ্বের মন জয় করেছে। 

ইংলিশ ক্রিকেটারদের জন্য নতুন আচরণবিধি ইসিবির

ক্রীড়া ডেস্ক
ইংলিশ ক্রিকেটারদের জন্য নতুন আচরণবিধি ইসিবির
ছবি : সংগৃহীত

ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের খেলোয়াড়দের ম্যাচ চলাকালীন, ম্যাচের আগের দিন এবং ম্যাচের পরের দিন অ্যালকোহল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। খেলোয়াড়দের শৃঙ্খলা, পেশাদারির মান উন্নত করতে এই নতুন আচরণবিধি জারি করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের পর গভীর রাতে লন্ডনের একটি নাইটক্লাবে বেন স্টোকস এবং গাস আটকিনসনকে কেন্দ্র করে তৈরি হওয়া একটি অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। খবর বিসিবি

টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইংল্যান্ডের খেলোয়াড়দের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।