• ই-পেপার

ইংলিশ পরীক্ষায় প্রস্তুত ওডেগার্ডরা

টিভিতে

টিভিতে

টি-স্পোর্টস

ফিফা বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল

স্পেন-বেলজিয়াম

সরাসরি, রাত ১টা

অন্যান্য চ্যানেল

ক্রিকেট

ইংল্যান্ড-ভারত (নারী)

 টেস্ট প্রথম দিন

সরাসরি, বিকেল ৪টা

সনি স্পোর্টস ২ এইচডি

টেনিস

উইম্বলডন চ্যাম্পিয়নশিপ

সরাসরি, বিকেল ৩-৩০ মিনিট

স্টার স্পোর্টস ২ এইচডি

 

পর্তুগালের কোচ হোর্হে

পর্তুগালের কোচ হোর্হে

বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর সরে দাঁড়ান পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। তাঁর জায়গায় ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পেতে চলেছেন ৭১ বছর বয়সী হোর্হে জেসুস। এরই মধ্যে চুক্তিও হয়ে গেছে, যা অচিরেই প্রকাশের কথা জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। গত মে মাসে ক্রিস্তিয়ানো রোনালদোর সৌদি ক্লাব আল-নাসরের দায়িত্ব ছাড়েন হোর্হে। ইএসপিএন

 

ফাইনালে মুচোভা

ফাইনালে মুচোভা

প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনালে উঠলেন ক্যারোলিনা মুচোভা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেমিফাইনালে দশম বাছাই চেক প্রজাতন্ত্রের এই তারকা ৬-২, ১-৬, ৭-৬ গেমে হারিয়েছেন দুইবারের গ্র্যান্ড স্লামজয়ী কোকো গফকে। ক্যারিয়ারে এ নিয়ে একুশতম বার শীর্ষ দশে থাকা প্রতিদ্বন্দ্বীকে হারালেন মুচোভা। চলতি মৌসুমে ঘাসের কোর্টে ১২ ম্যাচে তিনি জিতেছেন ১১টিতেই। রয়টার্স

 

কথামালা

কথামালা

ব্রাজিলের বিপক্ষেও আমরা আন্ডারডগ ছিলাম। তবে সবাই দেখেছে, ফুটবলে যেকোনো কিছুই ঘটতে পারে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ম্যাচটি (ইংল্যান্ডের বিপক্ষে) খেলতে মুখিয়ে আছি। -নরওয়ে অধিনায়ক, মার্টিন ওডেগার্ড

 

সব প্রতিযোগিতায়ই বিস্ময়কর ঘটনা ঘটে। চ্যাম্পিয়নস লিগে, ইউরোপা লিগে, বিশ্বকাপেও...। আমি মনে করি, বিস্ময় উপহার দেওয়া দলগুলোর একটি হতে পারি আমরা। -বেলজিয়াম গোলরক্ষক, থিবো কোর্তোয়া

 

ভিনদেশি কোচদের না পারার (অন্য দেশের হয়ে বিশ্বকাপ জিততে না পারা) আংশিক কারণ জাতীয় গর্ব। বিশ্বকাপে ম্যাচ জেতার সঙ্গে আপনি নিজ দেশের ফুটবল সংস্কৃতিও তুলে ধরতে চাইবেন। -ফুটবল ধারাভাষ্যকার, সিমন কুপার

 

জানি না, এটা (প্রিমিয়ার লিগে খেলা) সুবিধা কি না। আমাদের কিছু খেলোয়াড় অনেক ইংলিশ খেলোয়াড়ের বিপক্ষে খেলেছে। আবার সেরা দুই ইংলিশ ফুটবলার প্রিমিয়ার লিগে খেলে না। -নরওয়ে কোচ, স্টালে সোলবাকেন

 

কেউ দাবি করতে পারে না যে রেফারিং কারো মাধ্যমে প্রভাবিত হতে পারে। এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মাধ্যমেও নয়। তিনি আমাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছেন। -ফিফার রেফারিং প্রধান, পিয়েরলুইজি কলিনা

 

আমার মনে হয় না, এর চেয়ে বড় কোয়ার্টার ফাইনাল কেউ চাইতে পারে। প্রতিটি রাউন্ডের সঙ্গে চ্যালেঞ্জ আরো কঠিন হবে। আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। -সুইজারল্যান্ড ডিফেন্ডার, মানুয়েল আকাঞ্জি