• ই-পেপার

অন্তর্জাল

রাইড অর ডাই

চলচ্চিত্র

দবির সাহেবের সংসার

দবির সাহেবের সংসার
‘দবির সাহেবের সংসার’ ছবিতে বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহি

অভিনয়ে মাহিয়া মাহি, বাপ্পী চৌধুরী, রোজ, আলীরাজ। পরিচালনা জাকির হোসেন রাজু। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : অবসরপ্রাপ্ত বিচারক দবির সাহেব বিপত্নীক। তার দুই মেয়ে, বড় মেয়ে থাকে বিদেশে। ছোট মেয়ে প্রতীক্ষা অল্প বয়সেই হারিয়ে যায়। তার বিশ্বাস প্রতীক্ষা একদিন ঠিকই ফিরে আসবে। নিজের ও সংসারের দেখাশোনার জন্য কুদ্দুস ও আক্কাসকে নিয়োগ দেয়। পাশের ফ্ল্যাটে কাজের মেয়ে চুমকীর প্রেমে পড়ে দুজনই। দবির সাহেব ও চুমকীর মনরক্ষায় প্রতিযোগিতায় নামে কুদ্দুস ও আক্কাস।

টিভি হাইলাইটস

৩০ বছরে এটিএন বাংলা

৩০ বছরে এটিএন বাংলা
নিলয় আলমগীর ও হিমি

২৯ বছর পূর্ণ করে আজ ৩০ বছরে পদার্পণ করছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। অবিরাম বাংলার মুখ স্লোগান নিয়ে ১৫ জুলাই ১৯৯৭ সালে যাত্রা শুরু করে চ্যানেলটি। বর্ষপূর্তি উদযাপনে আজ বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে তারা। সকাল ৭টা ৩০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান চায়ের চুমুকে দিয়ে শুরু, শেষ হবে রাত ১১টা ৫০ মিনিটে এটিএন সংলাপ-এর বিশেষ পর্ব দিয়ে। দিনভর নানা আয়োজনের ফাঁকে দুপুর ২টা ৪০ মিনিটে প্রচারিত হবে চলচ্চিত্র বরবাদ। চ্যানেলটির প্রথম ধারাবাহিক নাটক সাত নম্বর বাড়ির অভিনয়শিল্পীদের নিয়ে অনুষ্ঠান পুরানো সেই দিনের কথা, বিকাল ৫টা ৩০ মিনিটে। রাত ৭টা ৫০ মিনিটে নাটক জবান। এস আর মজুমদারের পরিচালনায় অভিনয়ে আছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। রাত ১০টা ৫০ মিনিটে বিশেষ সংগীতানুষ্ঠান সোনালি সুর

আরো খবর

আরো খবর

অ্যামাজন প্রাইমের জনপ্রিয় সিরিজ দ্য মার্ভেলাস মিসেস মেইজেলখ্যাত অভিনেতা জশ গ্রিসেটি আর নেই। মার্কিন গণমাধ্যম পিপল জানিয়েছে, ১০ জুলাই তিনি আত্মহত্যা করেছেন।

জাপানে পুরোপুরি ছন্দ হারালো ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে বক্স অফিস কাঁপানো রণবীর সিং অভিনীত ধুরন্ধর। ১০ জুলাই জাপানের প্রায় ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। তবে প্রত্যাশা অনুযায়ী মেলেনি দর্শক।

নতুন জীবন শুরু করলেন হলিউড অভিনেতা পল ওয়েসলি। জনপ্রিয় মার্কিন সিরিজ দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ-এর স্টিফান সালভাতোর চরিত্রে পরিচিত এই অভিনেতা দীর্ঘদিনের সঙ্গী নাটালি ক্যাকেনবার্গকে বিয়ে করেছেন। এর আগেও দুইবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন এই অভিনেতা।

পিট বুলের গিনেস রেকর্ড

পিট বুলের গিনেস রেকর্ড
পিট বুল

লন্ডনের হাইড পার্কে পিট বুলকে সম্মান জানাতে ২২ হাজার ১৪১ জন মানুষ পরেছিলেন সাদা শার্ট, কালো টাই এবং এভিয়েটর রোদচশমা, সেই সঙ্গে মাথায় ছিল টাক ঢাকার বিশেষ টুপি। সবচেয়ে বেশিসংখ্যক মানুষের এই টুপি পরার গিনেস রেকর্ড গড়তেই তাদের এই অদ্ভুত আয়োজন। কালো স্যুট পরে রেকর্ড ভাঙার এই স্বীকৃতি গ্রহণ করার সময় এই র‌্যাপার বলেন, আমি ভাষা হারিয়ে ফেলেছি। কে ভেবেছিল প্রথম প্রজন্মের একজন কিউবান এভাবে রেকর্ড ভাঙবে এবং গড়বে? পিটবুল নিজেও টাক মাথার অধিকারী, রেকর্ডের অংশ হতে তাকেও এই টাক ঢাকার টুপি পরতে হয়েছিল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিশিয়াল বিচারক উইল মুনফোর্ড জানান, সঠিক ফলাফল নিশ্চিত করতে প্রবেশদ্বার ও অনুষ্ঠানস্থলে ৪০০ জন স্বেচ্ছাসেবক ব্যক্তিগতভাবে সবাইকে চেক করেছেন এবং ব্যাকস্টেজে ৪২ জন গণনাকারী ড্রোন ফুটেজ বিশ্লেষণ করেছেন।