• ই-পেপার

আরো খবর

অন্তর্জাল

রাইড অর ডাই

রাইড অর ডাই
‘রাইড অর ডাই’ সিরিজের দৃশ্য

অ্যামাজান প্রাইম ভিডিওতে আজ এসেছে আমেরিকান রহস্য-কমেডি সিরিজটি। দুই বন্ধুর গল্প। বিশ বছরেরও বেশি সময়ের বন্ধু ডেবি ক্লেবোর্ন এবং জুডিথ বার্টন। উভয়েই মনে করত, তাঁরা একে অপর সম্পর্কে সবই জানেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। আন্তর্জাতিক খুনি জুডিথের গোপন জীবনের একটি মিশন ব্যর্থ হয়। এর রেশ ধরে দুই বন্ধু জড়িয়ে পড়ে ইউরোপজুড়ে এক রুদ্ধশ্বাস সড়ক অভিযানে। অভিনয়ে অক্টাভিয়া স্পেন্সার, হানা ওয়াডিংহ্যাম, বিল নাই, এড স্ক্রেইন প্রমুখ।

 

চলচ্চিত্র

দবির সাহেবের সংসার

দবির সাহেবের সংসার
‘দবির সাহেবের সংসার’ ছবিতে বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহি

অভিনয়ে মাহিয়া মাহি, বাপ্পী চৌধুরী, রোজ, আলীরাজ। পরিচালনা জাকির হোসেন রাজু। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : অবসরপ্রাপ্ত বিচারক দবির সাহেব বিপত্নীক। তার দুই মেয়ে, বড় মেয়ে থাকে বিদেশে। ছোট মেয়ে প্রতীক্ষা অল্প বয়সেই হারিয়ে যায়। তার বিশ্বাস প্রতীক্ষা একদিন ঠিকই ফিরে আসবে। নিজের ও সংসারের দেখাশোনার জন্য কুদ্দুস ও আক্কাসকে নিয়োগ দেয়। পাশের ফ্ল্যাটে কাজের মেয়ে চুমকীর প্রেমে পড়ে দুজনই। দবির সাহেব ও চুমকীর মনরক্ষায় প্রতিযোগিতায় নামে কুদ্দুস ও আক্কাস।

টিভি হাইলাইটস

৩০ বছরে এটিএন বাংলা

৩০ বছরে এটিএন বাংলা
নিলয় আলমগীর ও হিমি

২৯ বছর পূর্ণ করে আজ ৩০ বছরে পদার্পণ করছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। অবিরাম বাংলার মুখ স্লোগান নিয়ে ১৫ জুলাই ১৯৯৭ সালে যাত্রা শুরু করে চ্যানেলটি। বর্ষপূর্তি উদযাপনে আজ বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে তারা। সকাল ৭টা ৩০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান চায়ের চুমুকে দিয়ে শুরু, শেষ হবে রাত ১১টা ৫০ মিনিটে এটিএন সংলাপ-এর বিশেষ পর্ব দিয়ে। দিনভর নানা আয়োজনের ফাঁকে দুপুর ২টা ৪০ মিনিটে প্রচারিত হবে চলচ্চিত্র বরবাদ। চ্যানেলটির প্রথম ধারাবাহিক নাটক সাত নম্বর বাড়ির অভিনয়শিল্পীদের নিয়ে অনুষ্ঠান পুরানো সেই দিনের কথা, বিকাল ৫টা ৩০ মিনিটে। রাত ৭টা ৫০ মিনিটে নাটক জবান। এস আর মজুমদারের পরিচালনায় অভিনয়ে আছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। রাত ১০টা ৫০ মিনিটে বিশেষ সংগীতানুষ্ঠান সোনালি সুর

পিট বুলের গিনেস রেকর্ড

পিট বুলের গিনেস রেকর্ড
পিট বুল

লন্ডনের হাইড পার্কে পিট বুলকে সম্মান জানাতে ২২ হাজার ১৪১ জন মানুষ পরেছিলেন সাদা শার্ট, কালো টাই এবং এভিয়েটর রোদচশমা, সেই সঙ্গে মাথায় ছিল টাক ঢাকার বিশেষ টুপি। সবচেয়ে বেশিসংখ্যক মানুষের এই টুপি পরার গিনেস রেকর্ড গড়তেই তাদের এই অদ্ভুত আয়োজন। কালো স্যুট পরে রেকর্ড ভাঙার এই স্বীকৃতি গ্রহণ করার সময় এই র‌্যাপার বলেন, আমি ভাষা হারিয়ে ফেলেছি। কে ভেবেছিল প্রথম প্রজন্মের একজন কিউবান এভাবে রেকর্ড ভাঙবে এবং গড়বে? পিটবুল নিজেও টাক মাথার অধিকারী, রেকর্ডের অংশ হতে তাকেও এই টাক ঢাকার টুপি পরতে হয়েছিল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিশিয়াল বিচারক উইল মুনফোর্ড জানান, সঠিক ফলাফল নিশ্চিত করতে প্রবেশদ্বার ও অনুষ্ঠানস্থলে ৪০০ জন স্বেচ্ছাসেবক ব্যক্তিগতভাবে সবাইকে চেক করেছেন এবং ব্যাকস্টেজে ৪২ জন গণনাকারী ড্রোন ফুটেজ বিশ্লেষণ করেছেন।