বঙ্গতে শনিবার এসেছে বিশেষ নাটক ‘ফুটবল হট্টগোল’। বিশ্বকাপের মৌসুমে ফুটবলকে ঘিরে জুয়া ও আন্ডারওয়ার্ল্ডের সম্পর্কের গল্প তুলে ধরা হয়েছে নাটকটিতে। আয়ান ফুটবল নিয়ে ভবিষ্যদ্বাণী করতে পারদর্শী। ম্যাচের আগে তার করা প্রতিটি পূর্বাভাস মিলে যায়। তার ভবিষ্যদ্বাণী বিশ্বাস করে অনেকেই বড় অঙ্কের জুয়ায় জড়িয়ে পড়ে। হঠাৎ নিখোঁজ হয় আয়ান, রহস্যের শুরু সেখান থেকেই। দীপু হাজরার এই নাটকে অভিনয় করেছেন শ্যামল মাওলা, নিশাত প্রিয়ম, ডলি জহুর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।




