• ই-পেপার

জার্মান দূতাবাসের ব্যাখ্যা প্রতিবেদকের বক্তব্য

সাবেক এমপি মনিরুলসহ চার আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
সাবেক এমপি মনিরুলসহ চার আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় যাত্রাবাড়ীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাবেক এমপি কাজী মনিরুল ইসলামসহ চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। ৩ আগস্ট তাঁদের হাজির করতে বলেছেন ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। মামলার অন্য তিন আসামি হলেন যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান।

 

 

শ্রাবণের আকাশে মেঘের ভেলা

শ্রাবণের আকাশে মেঘের ভেলা
শ্রাবণের আকাশে মেঘের ভেলা। এর মধ্যেই সবজিক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক। গতকাল বগুড়ার শেখেরকোলা নূরুলের বিল এলাকায়। ছবি : ঠাণ্ডা আজাদ

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি ছাত্রদলের

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন আইন প্রণেতা, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যসহ সব দোষীর বিচার দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিলে এই দাবি জানানো হয়। গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং আহতদের সুস্থতা কামনায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই মাহফিলের আয়োজন করা হয়।

কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মহানগর ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রকিব বলেন, প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, আমাদের সাক্ষাতের সময় তিনি আশ্বস্ত করেছেন যে জুলাই হত্যাকাণ্ডে জড়িত সবাইকে বাংলাদেশের আইন অনুযায়ী বিচারের আওতায় আনা হবে। আবু সাঈদ হত্যাসহ বেশ কয়েকটি মামলার রায় এরই মধ্যে দেওয়া হয়েছে উল্লেখ করে রকিব বলেন, সংগঠনটি এই চলমান বিচারপ্রক্রিয়ার ওপর আস্থা রাখতে চায়।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, সংহতি জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে তাঁদের মাসব্যাপী কর্মসূচি শুরু হয়েছিল। আজকের এই দোয়া ও মিলাদ মাহফিল সেই কর্মসূচিরই ধারাবাহিকতা।

১৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
১৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে দেশের জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিপুল পরিমাণ ডিজেল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির (সিসিইএ) সভায় প্রায় ১৫ হাজার কোটি টাকার ১৭টি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। একই দিনে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এক হাজার ২৬৯ কোটি টাকার আরো ৯টি ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সব মিলিয়ে দুই কমিটিতে প্রায় ১৬ হাজার ১০৫ কোটি টাকার বিভিন্ন প্রস্তাব অনুমোদন পেয়েছে। গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত সভা দুটিতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।