ইউনিয়ন পর্যায়ে নির্বাচন হবে নিরপেক্ষ। বিএনপি ও জামায়াত বলে কেউ সুবিধা পাবে না।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী

ইউনিয়ন পর্যায়ে নির্বাচন হবে নিরপেক্ষ। বিএনপি ও জামায়াত বলে কেউ সুবিধা পাবে না।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী

বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আহতের সংখ্যা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান, কার্যকর সমন্বয় এবং জবাবদিহি জোরদারের আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। গত মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সড়ক নিরাপত্তা বিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে যৌথ সভাপতির দায়িত্ব পালনকালে তিনি এই আহবান জানান।
সড়ক নিরাপত্তা উন্নয়নে বাংলাদেশের নেতৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতির অংশ হিসেবে এ দায়িত্ব পালন করেন তিনি। ওই সময় সড়কমন্ত্রী বলেন, ‘শুধু শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুললেই হবে না, সড়ক পরিবহনব্যবস্থার প্রতিটি স্তরে সেসব প্রতিষ্ঠানের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পরিবহন, স্বাস্থ্য, পুলিশ, অর্থ, শিক্ষা, পরিবেশ ও স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয়, দায়িত্বের সুস্পষ্ট বণ্টন এবং নীতিমালা ও বাস্তবায়নের মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করতে হবে।’
সড়কমন্ত্রী আরো বলেন, ‘স্থানীয় সরকার, বেসরকারি খাত, নাগরিক সমাজ, শিক্ষাবিদ এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ সড়ক নিরাপত্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এসব উদ্যোগকে শক্তিশালী সরকারি নেতৃত্ব, কার্যকর সমন্বয় ও জবাবদিহির কাঠামোর আওতায় পরিচালনা করতে হবে।’

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। এতে হরমুজ প্রণালি প্রায় বন্ধ হওয়ার পাশাপাশি আরেক জলপথ বাব আল-মান্দেব বন্ধ করারও হুমকি দিয়েছে হুতি বিদ্রোহীরা। ফলে সরবরাহ উদ্বেগ থেকে আন্তর্জাতিক বাজারে টানা বাড়ছে জ্বালানি তেলের দাম। চতুর্থ দিনের মতো দাম বেড়ে প্রতি ব্যারেল তেল প্রায় ৯৫ ডলারে উঠে এসেছে। এই দর গত ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে, যুদ্ধ ও ভূ-রাজনৈতিক উত্তেজনায় অস্থিরতা বাড়ছে জ্বালানি তেলের বাজারে। শিগগিরই তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে।
বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৩.৫৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয় ৮৭.৩৭ ডলার। এর পাশাপাশি ব্রেন্ট অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৩.৪৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয় ৯৪.৪৭ ডলার। গত মঙ্গলবার দাম বেড়েছে ২ শতাংশ এবং এক সপ্তাহে দাম বেড়েছে ১১ শতাংশ।
এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী টানা ১১তম দিনের মতো ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে। তাদের দাবি, এই অভিযানগুলোর উদ্দেশ্য হলো তেহরানের সেই সক্ষমতা দুর্বল করা, যার মাধ্যমে তারা হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে হুমকি সৃষ্টি করতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে অদূর ভবিষ্যতে কোনো আলোচনার সম্ভাবনা নেই। পাশাপাশি তিনি সামরিক অভিযান আরো বিস্তৃত করারও সতর্কবার্তা দেন, যার মধ্যে পিকঅ্যাক্স মাউন্টেনে অবস্থিত সন্দেহভাজন পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলার কথাও উল্লেখ করেন। এ ছাড়া ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা যদি লোহিত সাগরে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে, তাহলে তার কঠোর জবাব দেওয়ারও প্রতিশ্রুতি দেন।
তেলের বাজার নিয়ে ইনফ্রাস্ট্রাকচার ক্যাপিটাল ম্যানেজমেন্টের জে হ্যাটফিল্ড বলেন, ‘আমাদের ধারণা, খবরের প্রবাহ ও পরিস্থিতির ওপর নির্ভর করে তেলের দাম প্রতি ব্যারেল ৮০ থেকে ৯০ ডলারের মধ্যে ওঠানামা করবে।’ তিনি আরো বলেন, ‘যদি সত্যি লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে সেটি বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। আমরা এখনো এমন পরিস্থিতি দেখিনি। তবে যদি তা ঘটে, তাহলে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলারের ওপরে চলে যেতে পারে।’
মধ্যপ্রাচ্যের বাইরে থেকেও সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলে অবস্থিত কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম টার্মিনালে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। এটি কাজাখস্তানের অপরিশোধিত তেল রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ রুট।

১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দিয়েছেন ফ্রান্সের আইন প্রণেতারা। গত মঙ্গলবার এই ভোট গ্রহণের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম দেশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের জন্য এমন বয়সসীমা নির্ধারণ করল ফ্রান্স।
গত বছরের শেষের দিকে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ওপর প্রথম নিষেধাজ্ঞা জারি করে ইতিহাস গড়ে অস্ট্রেলিয়া। গত মাসে যুক্তরাজ্য সরকারও একই ধরনের বিধি-নিষেধের ঘোষণা দিয়েছে, যা আগামী বছর থেকে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া স্পেন, গ্রিস ও ডেনমার্কও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের জন্য ন্যূনতম বয়সসীমা নির্ধারণের পরিকল্পনা করছে।
ফরাসি আইন প্রণেতারা বিপুল সমর্থনে বিলটি পাস করেন। বিলটির জোরালো সমর্থক ছিলেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। এখন তিনি এতে স্বাক্ষর করে এটিকে আইনে পরিণত করবেন। ভোটের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ম্যাখোঁ আইন প্রণেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘চলতি শিক্ষাবর্ষ থেকেই ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করা হবে।’
এর আগে জানুয়ারিতে এক ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, ‘আমাদের সন্তানদের ও কিশোর-কিশোরীদের মস্তিষ্ক বিক্রির জন্য নয়। আমাদের সন্তানদের আবেগ-অনুভূতি বিক্রি বা নিয়ন্ত্রণের জন্য নয়; কোনো মার্কিন প্ল্যাটফর্ম কিংবা চীনা অ্যালগরিদম—কারো দ্বারাই তা হতে দেওয়া হবে না।’
আগামী সেপ্টেম্বরে নতুন শিক্ষাবর্ষের শুরুতেই যাতে আইনটি কার্যকর করা যায়, সে জন্য সরকারকে দ্রুততার সঙ্গে সংসদে বিলটি পাস করার নির্দেশ দিয়েছিলেন ম্যাখোঁ। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কিভাবে ব্যবহারকারীদের বয়স যাচাই করবে, তা এখনো স্পষ্ট নয়। অস্ট্রেলিয়ায় অপ্রাপ্তবয়স্ক শিশুরা যাতে নতুন অ্যাকাউন্ট খুলতে বা পুরনো অ্যাকাউন্ট সচল রাখতে না পারে, সে জন্য কম্পানিগুলোকে ‘যৌক্তিক পদক্ষেপ’ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে ফরাসি সরকারও জানিয়েছে, আইন বাস্তবায়নে বয়স যাচাইয়ের ব্যবস্থা চালু করা হবে। আইনের আগের খসড়াগুলোতে শিশুদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিজ্ঞাপন বিশেষ করে ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে প্রচার নিষিদ্ধ করার প্রস্তাব ছিল। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিজ্ঞাপনে ‘১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ পণ্য’ এমন সতর্কবার্তা প্রদর্শনের কথাও ছিল। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত বিলে এই পরিকল্পনাগুলো রাখা হয়নি। নতুন এই আইনটি কার্যকর করার দায়িত্বে থাকবে ফ্রান্সের অডিওভিজ্যুয়াল ও ডিজিটাল কমিউনিকেশন নিয়ন্ত্রক সংস্থা ‘আরকম’। দেশের বড় সব সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মের ওপর এটি প্রযোজ্য হবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : বিবিসি