নবম অধ্যায়
দ্বিতীয় অধ্যায় (অনুশীলনী-৯.১)
বহু নির্বাচনী প্রশ্ন
১। বিষম বাহু ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ কত?
ক. 900 খ. 1800
গ. 2700 ঘ. 1200
২। একটি ত্রিভুজের তিনটি বাহু সমান হলে ত্রিভুজটি কোন ধরনের?
ক. সমকোণী ত্রিভুজ খ. সমদ্বিবাহু ত্রিভুজ
গ. সমবাহু ত্রিভুজ
ঘ. সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ
৩। ত্রিভুজের মধ্যমা কয়টি?
ক. ১ খ. ২
গ. ৩ ঘ. ৪
৪। সমকোণী ত্রিভুজের—
i. একটি কোণ ৯০০
ii. সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক
iii. তিনটি কোণই সমকোণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ৫-৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিসংলগ্ন একটি সূক্ষ্মকোণ ৪৫০।
৫। উদ্দীপক অনুসারে ত্রিভুজের অন্য কোণগুলোর সমষ্টি কত?
ক. 1800 খ. 1300
গ. 2750 ঘ. 1350
৬। ত্রিভুজটি হলো—
i. সমকোণী ii. সমবাহু iii. সমদ্বিবাহু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭। মধ্যমাত্রয় পরস্পর সমান কোন ত্রিভুজের?
ক. সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ
খ. সমবাহু ত্রিভুজ গ. সমদ্বিবাহু ত্রিভুজ ঘ. সমকোণী ত্রিভুজ
৮। সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ ৬৫০ হলে অপরটি কত?
ক. 350 খ. 250
গ. 450 ঘ. 1150
৯। ∆ABC একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার B = 900 হলে—
i. C=600 ii. A, C সূক্ষ্মকোণ
iii. AB = AC
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। ত্রিকোণীর একটি কোণ নির্দিষ্ট থাকে, তার মান কত?
ক. 1800 খ. 900
গ. 450 ঘ. 2700
১১। ∆ABC ত্রিভুজের B + C = ৯০০ হলে A = কত?
ক. 1200 খ. 1800
গ. 2700 ঘ. 900
১২। সন্নিহিত কোণের কয়টি বাহু থাকে?
ক. একটি খ. দুইটি
গ. তিনটি ঘ. চারটি
১৩। একটি ত্রিভুজের কয়টি অংশ থাকে?
ক. তিনটি খ. চারটি
গ. পাঁচটি ঘ. ছয়টি
১৪। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি ৪০০ হলে অন্য সূক্ষ্মকোণদ্বয়ের মান কত?
ক. 600 খ. 1300
গ. 2200 ঘ. 500
১৫। সমবাহু ত্রিভুজের বহিঃস্থ কোণগুলোর সমষ্টি কত?
ক. 3600 খ. 1800
গ. 2000 ঘ. 1500
১৬। চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত?
ক. 2600 খ. 1800
গ. 900 ঘ. 3600
১৭। ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টিকে কী বলে?
ক. উচ্চতা খ. পরিসীমা
গ. আয়তন ঘ. ক্ষেত্রফল
১৮। সমদ্বিবাহু ত্রিভুজের—
i. সব কোণ সমান
ii. একটি কোণ ৯০০ হলে অপর কোণদ্বয় ৪৫০
iii. সমান সমান বাহুর বিপরীত কোনদ্বয় সমান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯। ত্রিভুজের যেকোনো দুইটি বাহুর সাধারণ বিন্দুকে কী বলে?
ক. পরিসীমা খ. শীর্ষবিন্দু
গ. মধ্যবিন্দু ঘ. পাদবিন্দু
২০। কোণভেদে ত্রিভুজ কত প্রকার?
ক. ৪ খ. ৩
গ. ২ ঘ. ১
২১। ত্রিভুজ—
i. এর সব কোণ সমান
ii. বাহু তিনটির সমষ্টিই ত্রিভুজের পরিসীমা
iii. দুই বাহুর সাধারণ বিন্দুই শীর্ষবিন্দু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর : ১. খ ২. গ ৩. গ ৪. ক ৫. ঘ ৬. খ ৭. খ ৮. খ ৯. গ ১০. খ ১১. ঘ ১২. গ ১৩. ঘ ১৪. ঘ ১৫. ক ১৬. ঘ ১৭. খ ১৮. গ ১৯. খ ২০. খ ২১. গ।






