• ই-পেপার

অষ্টম শ্রেণি : কবিতা : বঙ্গভূমির প্রতি

  • আতাউর রহমান সায়েম, সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

মজার গণিত

মজার গণিত

হাতের আঙুলে ৯-এর নামতা

​৯-এর ঘরের নামতা মুখস্থ করা অনেকের কাছেই ঝামেলার। কিন্তু তুমি কি জানো, তোমার হাতের ১০টি আঙুলই আসলে ৯-এর নামতার এক জীবন্ত ক্যালকুলেটর?

​প্রথম ধাপ : দুই হাতের ১০টি আঙুল চোখের সামনে মেলে ধরো। এবার বাঁ থেকে ডান দিকের আঙুলগুলোকে ১ থেকে ১০ পর্যন্ত ক্রমিক নম্বর হিসেবে কল্পনা করো।

​দ্বিতীয় ধাপ : ধরো, তুমি ৯-কে ৪ দিয়ে গুণ করতে চাও (৯ ৪)। বাঁ দিক থেকে তোমার ৪ নম্বর আঙুলটি (বাঁ হাতের তর্জনী) ভাঁজ করে ফেলো।

​ফলাফল : ভাঁজ করা আঙুলটির বাঁ পাশে কয়টি আঙুল দাঁড়িয়ে আছে? ৩টি। ডান পাশে কয়টি আঙুল আছে? ৬টি। সংখ্যা দুটি পাশাপাশি বসিয়ে দাও, উত্তর : ৩৬! একইভাবে ৯ × ৭ বের করতে ৭ নম্বর আঙুলটি ভাঁজ করো। বাঁয়ে থাকবে ৬টি, ডানে ৩টি; উত্তর ৬৩। হিসাবটি একদম জাদুর মতোই সহজ, তাই না?

 

মাইল থেকে কিলোমিটার

​ধরো, তুমি দেশের বাইরে কোথাও ঘুরতে গিয়েছ। রাস্তার সাইনবোর্ডে দূরত্ব লেখা ‘মাইল’-এ, কিন্তু তুমি অভ্যস্ত ‘কিলোমিটার’-এ। ক্যালকুলেটর বা ইন্টারনেটের সাহায্য ছাড়াই শুধু ফিবোনাচি সিরিজ ব্যবহার করে এই হিসাব বের করে ফেলা সম্ভব!

​প্রথম ধাপ : ফিবোনাচি সিরিজের সংখ্যাগুলো (১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১...) ক্রমানুসারে মনে করো।

​দ্বিতীয় ধাপ : এই সিরিজের কোনো একটি সংখ্যা যদি ‘মাইল’ নির্দেশ করে, তবে ঠিক তার পরের সংখ্যাটি হবে প্রায় সমপরিমাণ ‘কিলোমিটার’।

​ফলাফল : ৫ মাইল = প্রায় ৮ কিলোমিটার।

৮ মাইল = প্রায় ১৩ কিলোমিটার।
১৩ মাইল = প্রায় ২১ কিলোমিটার!

 

ডুমসডে অ্যালগরিদম

​বিখ্যাত গণিতবিদ জন কনওয়ে চমৎকার একটি পদ্ধতি আবিষ্কার করেছিলেন, যার মাধ্যমে ক্যালেন্ডার না দেখেই অতীত বা ভবিষ্যতের যেকোনো তারিখ কী বার ছিল বা হবে, তা মুখে মুখেই বলে দেওয়া যায়।

​প্রথম ধাপ : বছরের নির্দিষ্ট কিছু ‘ডুমসডে’ বা তারিখ মনে রাখো, যেগুলো সব সময় একই বারে পড়ে। জোড় মাসের ডুমসডেগুলো মনে রাখা বেশ সহজ। যেমন : ৪ এপ্রিল (৪/৪), ৬ জুন (৬/৬), ৮ আগস্ট (৮/৮), ১০ অক্টোবর (১০/১০) এবং ১২ ডিসেম্বর (১২/১২)।

​দ্বিতীয় ধাপ : যে বছরের হিসাব করতে চাও, সেই বছরের ডুমসডেগুলো কী বার, তা জেনে নাও। যেমন : চলতি ২০২৬ সালের ডুমসডে হলো ‘শনিবার’। তার মানে, এ বছর ৪/৪, ৬/৬, ৮/৮, ১০/১০-এর প্রতিটি তারিখই শনিবার।

​তৃতীয় ধাপ : এবার যে তারিখের বার বের করতে চাও, তার সবচেয়ে কাছের ডুমসডে থেকে দিন গুনে বা যোগ-বিয়োগ করে সহজেই সেটি বের করে ফেলো। যেমন : ধরো, তুমি ২০২৬ সালের ২৫ অক্টোবর কী বার, তা বের করতে চাও। দ্বিতীয় ধাপ থেকে তুমি জানো যে, ১০ অক্টোবর (১০/১০) শনিবার। ১০ তারিখ শনিবার হলে, এর ৭ দিন পর ১৭ তারিখ শনিবার এবং আরো ৭ দিন পর ২৪ তারিখও শনিবার। ২৪ তারিখ শনিবার হলে, ঠিক তার পরের দিন অর্থাৎ ২৫ অক্টোবর হবে ‘রবিবার’!

 

৯-এর অবিনশ্বর সত্তা

​গণিতের দুনিয়ায় ৯ সংখ্যাটিকে বলা হয় ‘ম্যাজিক নম্বর’। একে তুমি যে সংখ্যা দিয়েই গুণ করো না কেন, এর মূল অস্তিত্ব কখনো মুছে ফেলা যায় না।

​প্রথম ধাপ : ৯-এর সঙ্গে যেকোনো একটি সংখ্যা গুণ করো। যেমন : ৯ × ১৫ = ১৩৫।

​দ্বিতীয় ধাপ : এবার প্রাপ্ত গুণফলের অঙ্কগুলো পরস্পর যোগ করো : ১ + ৩ + ৫ = ৯।

​তৃতীয় ধাপ : ৯ দিয়ে আরও বড় সংখ্যা গুণ করে দেখতে পারো। যেমন : ৯ × ৫৬ = ৫০৪। অঙ্কগুলো যোগ করে দেখো : ৫ + ০ + ৪ = ৯।

​ফলাফল : যেকোনো বড় সংখ্যা দিয়ে ৯-কে গুণ করা হোক না কেন, প্রাপ্ত গুণফলের অঙ্কগুলো পর্যায়ক্রমে যোগ করে এক অঙ্কে নামিয়ে আনলে ঘুরেফিরে সব সময় সেই ৯-ই আসবে!

♦ আমানুর রহমান

 

 

সপ্তম শ্রেণি : ত্রিভুজ

সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ

সপ্তম শ্রেণি : ত্রিভুজ

নবম অধ্যায়

দ্বিতীয় অধ্যায় (অনুশীলনী-৯.১)

বহু নির্বাচনী প্রশ্ন

১।           বিষম বাহু ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ কত?

   ক. 900     খ. 1800

   গ. 2700            ঘ. 1200

২।           একটি ত্রিভুজের তিনটি বাহু সমান হলে ত্রিভুজটি কোন ধরনের?

   ক. সমকোণী ত্রিভুজ খ. সমদ্বিবাহু ত্রিভুজ

   গ. সমবাহু ত্রিভুজ
ঘ. সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ

৩।           ত্রিভুজের মধ্যমা কয়টি?

   ক. ১     খ. ২  

   গ. ৩               ঘ. ৪

৪।           সমকোণী ত্রিভুজের—

   i. একটি কোণ ৯০০

   ii. সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক

   iii. তিনটি কোণই সমকোণ

   নিচের কোনটি সঠিক?

   ক. i ও ii      খ. i ও iii   

   গ. ii ও iii          ঘ. i, ii ও iii

   নিচের তথ্যের আলোকে ৫-৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

   একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিসংলগ্ন একটি সূক্ষ্মকোণ ৪৫০।

৫।           উদ্দীপক অনুসারে ত্রিভুজের অন্য কোণগুলোর সমষ্টি কত?

   ক. 1800   খ. 1300

   গ. 2750   ঘ. 1350

৬।           ত্রিভুজটি হলো—

   i. সমকোণী    ii. সমবাহু    iii. সমদ্বিবাহু

   নিচের কোনটি সঠিক?

   ক. i ও ii      খ. i ও iii   

   গ. ii ও iii          ঘ. i, ii ও iii

৭।           মধ্যমাত্রয় পরস্পর সমান কোন ত্রিভুজের?

   ক. সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ    
খ. সমবাহু ত্রিভুজ গ. সমদ্বিবাহু ত্রিভুজ                ঘ. সমকোণী ত্রিভুজ   

৮।           সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ ৬৫০ হলে অপরটি কত?

   ক. 350     খ. 250  

   গ. 450       ঘ. 1150

৯।  ∆ABC একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার B = 900 হলে—

   i. C=600   ii. A, C সূক্ষ্মকোণ

   iii. AB = AC

   নিচের কোনটি সঠিক?

   ক. i ও ii      খ. i ও iii   

   গ. ii ও iii          ঘ. i, ii ও iii

১০।          ত্রিকোণীর একটি কোণ নির্দিষ্ট থাকে, তার মান কত?

   ক. 1800            খ. 900

   গ.  450            ঘ. 2700

১১।                    ∆ABC ত্রিভুজের B + C = ৯০০  হলে  A = কত?

   ক. 1200            খ. 1800

   গ. 2700            ঘ. 900     

১২।          সন্নিহিত কোণের কয়টি বাহু থাকে?

   ক. একটি           খ. দুইটি

   গ. তিনটি           ঘ. চারটি

১৩।          একটি ত্রিভুজের কয়টি অংশ থাকে?

   ক.  তিনটি          খ. চারটি

   গ. পাঁচটি            ঘ. ছয়টি

১৪।          সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি ৪০০ হলে অন্য সূক্ষ্মকোণদ্বয়ের মান কত?

   ক. 600     খ. 1300

   গ. 2200    ঘ. 500      

১৫।          সমবাহু ত্রিভুজের বহিঃস্থ কোণগুলোর সমষ্টি কত?

   ক. 3600    খ. 1800

   গ. 2000           ঘ. 1500      

১৬।          চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত?

   ক. 2600    খ. 1800

   গ. 900     ঘ. 3600   

১৭।          ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টিকে কী বলে?

   ক. উচ্চতা       খ. পরিসীমা

   গ. আয়তন      ঘ. ক্ষেত্রফল

১৮।          সমদ্বিবাহু ত্রিভুজের—

   i. সব কোণ সমান

   ii. একটি কোণ ৯০০ হলে অপর কোণদ্বয় ৪৫০

   iii. সমান সমান বাহুর বিপরীত কোনদ্বয় সমান

   নিচের কোনটি সঠিক?

   ক. i ও ii      খ. i ও iii   

   গ. ii ও iii          ঘ. i, ii ও iii

১৯।          ত্রিভুজের যেকোনো দুইটি বাহুর সাধারণ বিন্দুকে কী বলে?

   ক. পরিসীমা     খ. শীর্ষবিন্দু

   গ. মধ্যবিন্দু           ঘ. পাদবিন্দু

২০।          কোণভেদে ত্রিভুজ কত প্রকার?

   ক. ৪               খ. ৩

   গ. ২               ঘ. ১

২১।          ত্রিভুজ—

   i. এর সব কোণ সমান

   ii. বাহু তিনটির সমষ্টিই ত্রিভুজের পরিসীমা

   iii. দুই বাহুর সাধারণ বিন্দুই শীর্ষবিন্দু

   নিচের কোনটি সঠিক?

   ক. i ও ii      খ. i ও iii   

   গ. ii ও iii          ঘ. i, ii ও iii

   উত্তর : ১. খ ২. গ ৩. গ ৪. ক ৫. ঘ ৬. খ  ৭. খ ৮. খ ৯. গ ১০. খ ১১. ঘ ১২. গ ১৩. ঘ  ১৪. ঘ ১৫. ক ১৬. ঘ ১৭. খ ১৮. গ ১৯. খ ২০. খ ২১. গ।

 

 

 

 

 

এইচএসসির প্রস্তুতি : বহু নির্বাচনী মডেল প্রশ্ন

জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক, আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুল, মুন্সীগঞ্জ

এইচএসসির প্রস্তুতি : বহু নির্বাচনী মডেল প্রশ্ন
অলংকরণ : শেখ মানিক

অর্থনীতি প্রথম পত্র

১। PPC এর পূর্ণ নাম কী?

   ক. Possibility Production Curve     
খ. Possible Production Curve 

             গ. Production Possibility Curve        
ঘ. Product Possibility Curve 

২। সামষ্টিক শব্দটির ইংরেজি Macro শব্দটি এসেছে কোন শব্দ থেকে?    

   ক. Makros  খ. Macros

      গ. Micros  ঘ. Macross

৩। অর্থনীতির জময় সমস্যাদ্বয় কী? 

             ক. দুষ্প্রাপ্যতা ও নির্বাচন                                       খ. দুষ্প্রাপ্যতা ও সীমাবদ্ধতা 

             গ. অসীমতা ও নির্বাচন              
ঘ. স্বল্পতা ও প্রতিদ্বন্দ্বিতা  

   নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নগুলোর  উত্তর দাও : 

   ‘ক’ এমন একটি অর্থব্যবস্থা, যেখানে দুটি গুরুত্বপূর্ণ অর্থব্যবস্থার মধ্যে সামঞ্জস্য বিধান করা হয়। উক্ত অর্থব্যবস্থায় বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করা  হয়, আবার সরকারি নিয়ন্ত্রণ বিদ্যমান

৪। উদ্দীপকে ‘ক’ দ্বারা কোন ধরনের অর্থব্যবস্থাকে নির্দেশ করে? 

             ক. মিশ্র অর্থব্যবস্থা                                                 খ. ইসলামী অর্থব্যবস্থা

             গ. ধনতান্ত্রিক অর্থব্যবস্থা                                          ঘ. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা

৫। অনুচ্ছেদে বর্ণিত অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হলো—

      i. ব্যক্তিগত ও রাষ্ট্রীয় মালিকানা 

      ii. মুদ্রাস্ফীতি

      iii. উৎপাদন, বণ্টন ও ভোগের স্বাধীনতা

   নিচের কোনটি সঠিক? 

   ক. i ও ii      খ. i ও iii   

   গ. ii ও iii          ঘ. i, ii ও iii

  ৬।         প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার পূর্ব পর্যন্ত মোট উপযোগ কী হয়? 

   ক. বাড়ে    খ. কমে 

   গ. শূন্য হয় ঘ. স্থির থাকে 

৭। গাণিতিক প্রক্রিয়ায় যেসব রাশির মান অজ্ঞাত থাকে তাকে কী বলে?

             ক. ধ্রুবক   খ. পরামিতি

             গ. স্বাধীন চলক   ঘ. অধীন চলক  

৮। চাহিদার হ্রাস-বৃদ্ধি ঘটবে যদি— 

   i. আয়ের পরিবর্তন হয়

   ii. অভ্যাসের পরিবর্তন হয়

   iii. ভোক্তা যুক্তিশীল  হয় 

   নিচের কোনটি সঠিক? 

              ক. i ও ii       খ. i ও iii   

   গ. ii ও iii          ঘ. i, ii ও iii

   নিচের ছকটি লক্ষ করো এবং ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

এইচএসসির প্রস্তুতি : বহু নির্বাচনী মডেল প্রশ্ন

৯।           ‘ক’ দ্রব্যের চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা হলো—

             ক. ৩.৭৫  খ. ১.২৫

             গ. ০     ঘ. -০.৬৭

১০।          দুটি দ্রব্যের  আড়াআড়ি স্থিতিস্থাপকতা ধনাত্মক হলে দ্রব্য দুটি কিরূপ দ্রব্য?

             ক. সম্পর্কহীন     খ. পরিবর্তক

             গ. পরিপূরক ঘ. গিফেন

১১।          উৎপাদন প্রক্রিয়ায় যাবতীয় ঝুঁকি বহন করে নিচের কোনটি?

  ক. ভূমি    খ. মূলধন  

  গ. সংগঠন   ঘ. শ্রমিক

১২।          একটি পাবলিক লিমিটেড কম্পানিতে কতজন সদস্য থাকে?

  ক. ২ থেকে ২০ জন                                           খ. ২০ থেকে ৫০ জন                                          

  গ. ২ থেকে অসংখ্য                                           ঘ. ৭ থেকে অসংখ্য                                          

১৩।          দীর্ঘকালীন AC রেখার আকৃতি কেমন?

  ক. U আকৃতির                                              খ. এনভেলাপ আকৃতির

  গ. V আকৃতির   ঘ. L আকৃতির

১৪।          নিচের কোনটি সাধারণত ঋণাত্মক হয়? 

  ক. গড় উপযোগ  খ. উপযোগ  

  গ. প্রান্তিক উপযোগ ঘ. মোট উপযোগ

১৫।          মাত্রাগত উৎপাদন কত প্রকার?

  ক. ৩      খ. ২

  গ. ৫      ঘ. ৬

নিচের সূচিটি লক্ষ করো এবং ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

এইচএসসির প্রস্তুতি : বহু নির্বাচনী মডেল প্রশ্ন

১৬।          তালিকানুযায়ী শ্রমিক নিয়োগ ৩০ জন হলে প্রান্তিক উৎপাদন কত?

  ক. ৫০     খ. ৮০

  গ. ১০০    ঘ. ১৩০

১৭।          উপরোক্ত উদ্দীপকে কোন উৎপাদন বিধি কার্যকর হয়েছে?

  ক. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি                    খ. ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি                   

  গ. ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি                    ঘ. ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি

১৮।          ফর্মের কোন রেখার আকৃতি সমপরাবৃত্তাকার হয়?

             ক. AVC  খ. AFC 

             গ. AC   ঘ. MC

   নিচের চিত্রটি লক্ষ করো এবং ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

এইচএসসির প্রস্তুতি : বহু নির্বাচনী মডেল প্রশ্ন

১৯।          চিত্রানুযায়ী মোট আয় কত?

  ক. ৩০     খ. ২০

  গ. ৫০     ঘ. ৬০

২০।          চিত্রে ঊ বিন্দুতে—

   i. দাম = গড় আয়

   ii. দাম = গড় ব্যয়

   iii. গড় আয় = গড় ব্যয় 

   নিচের কোনটি সঠিক? 

              ক. i ও ii       খ. i ও iii   

   গ. ii ও iii          ঘ. i, ii ও iii

২১।          কোন ধরনের বাজারে ফার্ম ও শিল্প একই বলে বিবেচিত হয়?

             ক. মসোপসনি                                              খ. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার

  গ. ডুয়োপসনি ঘ. একচেটিয়া বাজার

২২।          কোন বাজারকে দাম গ্রহীতা বলে?

  ক. মনোপলি                                                 খ. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার

  গ. অলিগোপলি                                              ঘ. একচেটিয়া বাজার

২৩।          জাতীয় আয় পরিমাপের ব্যয় পদ্ধতি অনুসারে নিচের কোনটি সঠিক?

   ক. Y = C + I + G (X + M)    
খ. Y = I + C + G (X - M)

   গ. Y = I + C + G (X ÷ M)   
ঘ. Y = C + I + G (XM)

২৪।          NGO-এর পূর্ণরূপ কোনটি?

   ক. New Government Organization

   খ. Non Government Organization

   গ. Net Government Organization

   ঘ. National Government Organization

২৫।          স্বল্পকালে উদ্ভব হয় কোন ধরনের খাজনার?

             ক. মোট খাজনা   খ. নিট খাজনা

   গ. নিম খাজনা   ঘ. অর্থনৈতিক খাজনা

২৬।          বাংলাদেশের শ্রমশক্তির প্রধান বৈশিষ্ট্য—

       i. অদক্ষ শ্রমিক

       ii. শ্রমিকের জোগান কম

       iii. উৎপাদনমুখী শ্রমিক 

   নিচের কোনটি সঠিক? 

              ক. i ও ii       খ. i ও iii   

   গ. ii ও iii          ঘ. i, ii ও iii

২৭।          নিচের কোনটি ঐচ্ছিক মুদ্রা?

             ক. ১০ টাকার নোট
খ. ৫ টাকার নোট

             গ. সঞ্চয়পত্র
ঘ. ২০ টাকার নোট

২৮।          পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনটি সত্য?

             ক. P = AR > MC  খ. P = AR < MC

   গ. P = AR = MC ঘ. P = AR > MR

   নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২৯ ও ৩০ নম্বর প্রশ্নগুলোর  উত্তর দাও : 

   গঠ =চঞ এখানে, ঠ = ৫, চ = ৫০, ঞ= ১০

২৯।          উদ্দীপকের আলোকে গ = ?

             ক. ৫০    খ. ১০০

             গ. ২৫০   ঘ. ৫০০

৩০।          উদ্দীপকে—

   i. ফিশারের বিনিময় সমীকরণ দেখানো হয়েছে

   ii.  অর্থের মূল্য ০.০২

   iii. চ = ১০০ হলে ঠস দ্বিগুণ বাড়বে

   নিচের কোনটি সঠিক? 

              ক. i ও ii       খ. i ও iii   

   গ. ii ও iii          ঘ. i, ii ও iii

 

উত্তর : ১. গ ২. ক ৩. ক ৪. ক ৫. ঘ ৬. ক ৭. খ ৮. ক ৯. ক ১০. খ ১১. গ ১২. ঘ ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. গ ১৭. ক ১৮. খ ১৯. গ ২০. ঘ ২১. ঘ ২২. খ ২৩. খ ২৪. খ ২৫. গ ২৬. ক ২৭. গ ২৮. গ ২৯. খ ৩০. ক।

 

 

 

 

বানানচর্চা

বানানচর্চা

বিসর্গ (ঃ)-এর ব্যবহার

ক. কোথায় বসে

বিসর্গ (ঃ) বাংলা বর্ণমালার স্বতন্ত্র ব্যঞ্জনবর্ণ নয়; এটি একটি ধ্বনি-চিহ্ন। এর উৎস হলো সংস্কৃত ভাষা। সংস্কৃতে বিসর্গের উচ্চারণ ছিল হালকা ‘হ্’-ধ্বনির মতো। বাংলা ভাষায় সেই উচ্চারণ প্রায় লোপ পেলেও অনেক তৎসম শব্দে বিসর্গের বানান আজও বজায় আছে।

উদাহরণ : দুঃখ, দুঃসহ, স্বতঃস্ফূর্ত, নিঃশ্বাস, নিঃসঙ্গ, প্রাতঃকাল, অন্তঃপুর, বহিঃপ্রকাশ, বহিঃবিশ্ব, দুঃস্বপ্ন, নিঃস্ব, অন্তঃসার।

 

বিসর্গ-সন্ধির প্রভাব : সংস্কৃত ভাষায় কোনো শব্দের শেষে বিসর্গ থাকলে, তার পরবর্তী ধ্বনির ওপর নির্ভর করে বিসর্গের উচ্চারণ ও রূপ পরিবর্তিত হতো।

আধুনিক বাংলা ভাষায় বিসর্গের সেই উচ্চারণগত নিয়ম প্রায় অনেকটাই লোপ পেয়েছে। অর্থাৎ, আমরা দৈনন্দিন কথ্য ভাষায় বিসর্গকে আলাদা ধ্বনি হিসেবে উচ্চারণ করি না। তবে তৎসম শব্দের বানানে সংস্কৃতের সেই ঐতিহ্য ও সন্ধিজনিত রূপটি এখনো সংরক্ষিত রয়েছে।

উদাহরণ : নিঃ + শব্দ = নিঃশব্দ, নিঃ + স্ব = নিঃস্ব, দুঃ + সংবাদ = দুঃসংবাদ , দুঃ + সাধ্য = দুঃসাধ্য, অন্তঃ + পুর = অন্তঃপুর, বহিঃ + বিশ্ব = বহিঃবিশ্ব

 

খ. কোথায় বসে না

বাংলা ভাষার দেশজ, তদ্ভব এবং বেশির ভাগ বিদেশি উেসর শব্দে বিসর্গ ব্যবহৃত হয় না। কারণ, এসব শব্দ সংস্কৃতের মূল রূপ থেকে সরাসরি গৃহীত নয়; বরং ধ্বনিগত পরিবর্তন, ভাষার স্বাভাবিক বিবর্তন কিংবা অন্য ভাষা থেকে আগমন হওয়ার ফলে গঠিত হয়েছে। তাই এসব শব্দে বিসর্গের কোনো স্থান নেই।
উদাহরণ : মানুষ, সকাল, রাস্তা, হাসপাতাল, স্কুল, বাজার (এগুলোর কোনোটিতেই বিসর্গ নেই।)

 

‘উ’ ও ‘ঊ’-এর ব্যবহার

বাংলা ভাষায় ‘উ’ ও ‘ঊ’-দুই বর্ণের উচ্চারণ প্রায় একই হওয়ায় বানান লেখার সময় বিভ্রান্তি দেখা যায়। অনেকে মনে করেন, শব্দের শুরুতে উচ্চারণে একটু জোর থাকলে ‘ঊ’ হবে, যা সম্পূর্ণ ভুল ধারণা।

বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী, যেসব তৎসম (সংস্কৃত) শব্দে ‘উ’ ও ‘ঊ’ উভয় বানানই সংস্কৃতে গ্রহণযোগ্য ছিল, সেসব ক্ষেত্রে ‘উ’ ব্যবহৃত হবে।
উদাহরণ : উষা (শুদ্ধ), ঊষা (অশুদ্ধ), উর্ণা (শুদ্ধ), ঊর্ণা (অশুদ্ধ), উরু (শুদ্ধ), ঊরু (অশুদ্ধ), উর্মি (শুদ্ধ), ঊর্মি (অশুদ্ধ), উর্মিলা (শুদ্ধ), ঊর্মিলা (অশুদ্ধ)।

এ ছাড়া পরিমাণ বা গণনাবাচক সংখ্যার সব বানানে ‘উ’ ব্যবহার করা হয়।
যেমন : উনিশ, উনত্রিশ, উনপঞ্চাশ ইত্যাদি।

তবে ক্রমবাচক বা পূরণবাচক সংখ্যায় ‘ঊ’ ব্যবহৃত হয়।
যেমন : ঊনবিংশ, ঊনত্রিংশ ইত্যাদি।

 

‘স’, ‘শ’ ও ‘ষ’-এর ব্যবহার

বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী, ‘স’, ‘শ’ ও ‘ষ’-এর ব্যবহার মূলত শব্দের উৎস (ব্যুৎপত্তি), বিশেষ করে তৎসম শব্দের মূল সংস্কৃত বানানের ওপর নির্ভরশীল। 

সংস্কৃত ভাষায় ‘স’, ‘শ’ ও ‘ষ’—এই তিন ধ্বনির উচ্চারণই আলাদা ছিল। ‘স’ = দন্ত্য ‘স’, ‘শ’ = তালব্য ‘শ’ ও ‘ষ’ = মূর্ধন্য ‘ষ’। বাংলা ভাষায় এসে এই তিনটি ধ্বনির উচ্চারণের পার্থক্য প্রায় বিলীন হয়ে গেছে। কিন্তু বানান অপরিবর্তিত রাখা হয়েছে, যাতে শব্দের ব্যুৎপত্তিগত পরিচয় অক্ষুণ্ন থাকে।

‘স’ সাধারণত দেশজ, তদ্ভব ও অনেক বিদেশি শব্দে বেশি ব্যবহৃত হয়। যেসব শব্দ তৎসম নয় বা সংস্কৃত মূলের বানান অনুসরণ করে না, সেসব ক্ষেত্রে সাধারণত ‘স’ ব্যবহৃত হয়ে থাকে। উদাহরণ : সকাল, সাত, সোনা, সহজ, সমান, স্কুল, স্টেশন, বাস, অফিস, সংসার, সংবাদ, সমুদ্র, সরল, সন্তান ইত্যাদি।

‘শ’ প্রধানত তৎসম, তদ্ভব এবং কিছু দেশি ও বিদেশি উেসর শব্দে ব্যবহৃত হয়। তবে তৎসম শব্দে ‘শ’ ব্যবহারের পেছনে সংস্কৃতের মূল বানান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সংস্কৃত শব্দে যেখানে (শ) ছিল, বাংলা তৎসম শব্দেও সাধারণত সেখানে ‘শ’-ই বজায় থাকে।
যেমন : শিক্ষা, শিল্প, শান্তি, শোক, শিষ্য, শীত, শরীর, শিশু, শিক্ষক ইত্যাদি। শুধু তা-ই নয়, আরবি, ফারসি ও ইংরেজি থেকে আগত অনেক শব্দেও উচ্চারণের সুবিধা ও প্রচলিত রীতির কারণে ‘শ’ ব্যবহৃত হয়েছে।

যেমন : শহর (ফারসি), শার্ট (ইংরেজি), শ্যাম্পু (ইংরেজি), শেরওয়ানি (ফারসি)।

তৎসম (সংস্কৃত) যেসব শব্দে ‘ষ’ ছিল বাংলা প্রমিত বানানেও সেখানে ‘ষ’ ব্যবহৃত হয়।

উদাহরণ : কষ্ট, দোষ, ভাষা, বর্ষা, কৃষক, পুষ্টি, নিষ্ঠা, ওষুধ, বিষ, বিশেষ, উষ্ণ, শিষ্য।

মনে রাখা আবশ্যক, বাংলায় ‘ষ’ দিয়ে শুরু হওয়া শব্দের সংখ্যা খুবই কম। বেশির ভাগই তৎসম।
যেমন : ষাট, ষোলো, ষণ্ড, ষড়ঋতু, ষষ্ঠী, ষড়ঙ্গ, ষড়যন্ত্র, ষড়ানন ইত্যাদি।

অন্যদিকে অনেক তৎসম শব্দে ‘ষ’ অন্য ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয়। অর্থাৎ, যুক্তব্যঞ্জনে ‘ষ’ বহুল ব্যবহৃত হয়ে থাকে। উদাহরণ : কষ্ট (ষ্ট), নিষ্ঠা (ষ্ঠ), পুষ্টি (ষ্ট), কৃষ্ণ (ষ্ণ), উষ্ণ (ষ্ণ), ভাষ্য (ষ্য), নিষ্কাশন (ষ্ক), নিষ্প্রাণ (ষ্প), উষ্ম (ষ্ম)।

 

♦ সামিন ইয়াসার