• ই-পেপার

বানানচর্চা

সপ্তম শ্রেণি : ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংকচুয়েশন মার্কস

ইকবাল খান, প্রভাষক (ইংরেজি), বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, পিলখানা, ঢাকা

সপ্তম শ্রেণি : ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংকচুয়েশন মার্কস

ইংরেজি দ্বিতীয় পত্র

Capital letter and punctuation marks. 

1.   the man said can you give me some food I’ve been starving for two days the maid said Why do you beg          

​      Answer : The man said, “Can you give me some food? I’ve been starving for two days.” The maid said, “Why do you beg?”

 

2.   the teacher said to the boy why are you making a noise in the class be quiet

​      Answer : The teacher said to the boy, “Why are you making a noise in the class? Be quiet.”

 

​3.   rahim said to karim brother why did you not go to school yesterday karim said i was ill

​      Answer : Rahim said to Karim, “Brother, why did you not go to school yesterday?” Karim said, “I was ill.”

 

​4.   standard foods like rice bread and vegetables give us energy but fast foods like burgers and pizza make us fat

​      Answer : Standard foods like rice, bread, and vegetables give us energy, but fast foods like burgers and pizza make us fat.

 

​5.   what kind of stories do you like best said roni i like fairy tales replied rupa

​      Answer : “What kind of stories do you like best?”, said Roni. “I like fairy tales,” replied Rupa.

 

​6.   may i come in sir said the student the teacher replied yes come in and take your seat

​      Answer : “May I come in, sir?”, said the student. The teacher replied, “Yes, come in and take your seat.”

 

7.   how dare you wake me up roared the lion i will kill you now please let me go said the mouse

      ​Answer : “How dare you wake me up!” roared the lion. “I will kill you now.” “Please let me go”, said the mouse.

 

8.   ​oh what a beautiful scenery it is said he can we stay here for a while

​      Answer : “Oh, what a beautiful scenery it is!” said he. “Can we stay here for a while?”

 

9.   well done my boy said the father you have passed the examination excellently

​      Answer : “Well done, my boy!”, said the father. “You have passed the examination excellently.”

 

10. mina said to her mother i am going to school now will you give me ten taka

​      Answer : Mina said to her mother, “I am going to school now. Will you give me ten taka?”

 

11. down by the river side lived a poor fisherman who was old blind and weak

​      Answer : Down by the riverside lived a poor fisherman who was old, blind, and weak.

 

​12. do you know bangladesh is a small country but she has a large population

​      Answer : Do you know Bangladesh is a small country, but she has a large population?

 

13. my friend said to me lets go to dhaka next friday to buy some books

​      Answer : My friend said to me, “Let’s go to Dhaka next Friday to buy some books.”

14. alas i am undone said the poor woman i have lost everything in the river erosion

      ​Answer : “Alas! I am undone”, said the poor woman. “I have lost everything in the river erosion.”

 

15. whose book is this asked the librarian it is mine said kamal

​      Answer : “Whose book is this?”, asked the librarian. “It is mine”, said Kamal.

16. the boy said to the traveler sir can you tell me the way to the nearest hotel

​      Answer : The boy said to the traveler, “Sir, can you tell me the way to the nearest hotel?”

 

​17. no i can’t do this work now replied subroto i am very busy with my homework

      ​Answer : “No, I can’t do this work now,” replied Subroto. “I am very busy with my homework.”

 

18. hurrah we have won the match shouted the boys of our school team

​      Answer : “Hurrah! We have won the match”, shouted the boys of our school team.

 

​19. dr yunus the noble laureate of bangladesh is known all over the world

​      Answer : Dr. Yunus, the Nobel laureate of Bangladesh, is known all over the world.

 

20. don’t run in the sun my son said the mother you may fall ill

​      Answer : “Don’t run in the sun, my son”, said the mother. “You may
fall ill.”

 

একাদশ ও দ্বাদশ শ্রেণি : উৎপাদন ব্যবস্থাপনা

মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

একাদশ ও দ্বাদশ শ্রেণি : উৎপাদন ব্যবস্থাপনা
অঙ্কন : মাসুম

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র

পঞ্চম অধ্যায়

[পূর্বপ্রকাশের পর]

অনুধাবনমূলক প্রশ্ন

৯। সেবার প্রামাণিকীকরণ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

   উত্তর : অদৃশ্যমান কাজ বা সুবিধা, যা এক পক্ষ অন্য পক্ষকে অফার করতে পারে, অথচ কোনো মালিকানা সৃষ্টি হয় না, তাকে সেবা বলে।

   এ ক্ষেত্রে বিভিন্ন তথ্য, চিত্র, পাই চার্ট, হিস্টোগ্রাম বা অন্য কোনো গ্রাফের মাধ্যমে সেবার বিভিন্ন দিক প্রমাণ করার চেষ্টা করা হয়। যেমন : বিভিন্ন কম্পানি তাদের বিক্রয়ের পরিমাণ এক নজরে পাই চার্ট বা হিস্টোগ্রামের মাধ্যমে তুলে ধরে। আবার ISO 9002 সনদের প্রাপ্তি দেখিয়ে বিজ্ঞাপনের মাধ্যমে জনসাধারণের আস্থা অর্জন করার চেষ্টা করছে।

১০।          ‘সেবা অবিভাজ্য’ ব্যাখ্যা করো।

   উত্তর : অদৃশ্যমান কাজ বা সুবিধা, যা এক পক্ষ অন্য পক্ষকে অফার করতে পারে, অথচ কোনো মালিকানা সৃষ্টি হয় না, তাকে সেবা বলে।

   সেবার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এর অবিভাজ্যতা। সেবা সাধারণত যেখানে সৃষ্টি করা হয়, সেখানে ভোগও করা হয়। সেবা প্রথমে বিক্রয়, তারপর একই সঙ্গে উৎপাদন ও ভোগ করা হয়।

   সেবাদাতা সেবার অংশ হিসেবে কাজ করে। অর্থাৎ উৎপাদকের সঙ্গে সেবার সম্পর্ক অবিচ্ছেদ্য। যেমন : ডাক্তারের কাছে রোগীকে উপস্থিত করতে হয়; বিনোদন অনুষ্ঠানের নায়ক-নায়িকার সেবা হস্তান্তরযোগ্য নয়।

১১।          ‘সেবার ফলে বিনিয়োগ বৃদ্ধি পায়’—ব্যাখ্যা করো।

   উত্তর : অদৃশ্যমান কাজ বা সুবিধা, যা এক পক্ষ অন্য পক্ষকে অফার করতে পারে, অথচ কোনো মালিকানা সৃষ্টি হয় না তাকে সেবা বলে।

   মুনাফা ও উন্নয়ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগকারীরা অধিক বিনিয়োগে উৎসাহিত হয়। সেবা হচ্ছে তেমনি একটি বিকশিত খাত। এ খাতে উদ্যোক্তারা বর্তমানে প্রচুর অর্থ বিনিয়োগ করছে।

১২।          ‘সেবা পরিবর্তনশীল’ ব্যাখ্যা করো।

   উত্তর : অদৃশ্যমান কাজ বা সুবিধা, যা এক পক্ষ অন্য পক্ষকে অফার করতে পারে অথচ কোনো মালিকানা সৃষ্টি হয় না, তাকে সেবা বলে।

   সেবা খুব পরিবর্তনশীল। এর পরিবর্তন নির্ভর করে কে, কখন, কোথায় সেবা প্রদান করে তার ওপর। অর্থাৎ ব্যক্তি, স্থান ও সময়ভেদে সেবা পরিবর্তনশীল। যেমন : Grameen Phone, Robi, Tele Talk ইত্যাদি মোবাইল ফোন কম্পানিগুলোর সেবা ভিন্ন ভিন্ন। আবার একই কম্পানির মোবাইল ফোনে একেক সময় একেক ধরনের সেবা পাওয়া যায়। সেবা প্রদানকারীর শরীর, মন ও পরিবেশের কারণেও সেবার মানের পার্থক্য হয়। আবার সেবার মানে ক্রেতার সহযোগিতা, কর্মীর নৈতিকতা ও কর্মীর কর্মের চাপের ওপরও প্রভাব বিস্তার করে। এ জন্য প্রতিষ্ঠানের উচিত কর্মীদের প্রশিক্ষণ দেওয়া, দক্ষতার সঙ্গে সেবা দেওয়ার পরিকল্পনা করা এবং ক্রেতাদের পরামর্শ ও অভিযোগ শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

১৩।          ‘সেবা পচনশীল’ ব্যাখ্যা করো।

   উত্তর : অদৃশ্যমান কাজ বা সুবিধা যা এক পক্ষ অন্য পক্ষকে অফার করতে পারে অথচ কোনো মালিকানা সৃষ্টি হয় না তাকে সেবা বলে।

   সেবার অন্য একটি বৈশিষ্ট্য হচ্ছে এর পচনশীলতা। কারণ সেবাকে পরবর্তীতে বিক্রয় বা ব্যবহারের জন্য মজুদ বা সংরক্ষণ করা যায় না। যেমন : কেউ যদি বিমানে বা ট্রেনে ভ্রমণের জন্য কোনো নির্দিষ্ট টিকিট কেনে এবং সময়মতো যাত্রা না করে, তাহলে ওই টিকিট আর কার্যকরী হবে না। সেবার বাজার মিনিটে মিনিটে, দিনে-রাতে, ঋতুতে ঋতুতে পরিবর্তিত হচ্ছে। এ জন্য বাজারজাতকারীকে বাজারজাত করার সময় চাহিদা ও জোগানের মধ্যে সমন্বয় সাধন করতে হয়। খারাপ মৌসুমে মূল্য কমিয়ে গ্রাহক আকৃষ্ট করতে হয় এবং পিক আওয়ারে সেবা দেওয়ার জন্য পার্টটাইম কর্মী নিয়োগ করতে হয়।

১৪।          ‘সেবা জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখে’—ব্যাখ্যা করো।

   উত্তর : অদৃশ্যমান কাজ বা সুবিধা, যা এক পক্ষ অন্য পক্ষকে অফার করতে পারে, অথচ কোনো মালিকানা সৃষ্টি হয় না তাকে সেবা বলে।

   মানুষের জীবনযাত্রার মান ক্রমাগত উন্নত হচ্ছে। জীবনযাত্রার মানোন্নয়নের সূচক হচ্ছে বিনিয়োগ, আয়, সঞ্চয় ও ভোগপ্রবণতা। ভোগপ্রবণতা বাড়লে ক্রয় ক্ষমতা ও ভোগ ব্যয় বাড়ে। ফলে সেবার গুরুত্বও বৃদ্ধি পায়।

১৫।          ‘সেবা কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির সহায়ক’—ব্যাখ্যা করো।

   উত্তর : অদৃশ্যমান কাজ বা সুবিধা, যা এক পক্ষ অন্য পক্ষকে অফার করতে পারে, অথচ কোনো মালিকানা সৃষ্টি হয় না তাকে সেবা বলে।

   সেবা খাতের দ্রুত বিকাশ হওয়ায় নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। বিশ্বের উন্নত দেশগুলোতে মোট কর্মসংস্থানের ৮০ শতাংশ হচ্ছে সেবাজাতীয়। কৃষি এবং শিল্পের চেয়ে বর্তমানে সেবা বেশ অগ্রসরমান খাত। ব্যাংক, বিমা, পরিবহন, পর্যটন, তথ্য-প্রযুক্তি, শিক্ষা, চিকিৎসা, গৃহস্থালি, মেরামত সর্বত্র প্রায়ই লোক কাজ করছে।

১৬।          ‘সেবা জীবন ধাঁচে আমূল পরিবর্তন আনে’—ব্যাখ্যা করো।

   উত্তর : অদৃশ্যমান কাজ বা সুবিধা, যা এক পক্ষ অন্য পক্ষকে অফার করতে পারে, অথচ কোনো মালিকানা সৃষ্টি হয় না তাকে সেবা বলে।

   সাম্প্রতিক মানুষের জীবন-ধাঁচে ব্যাপক পরিবর্তন এসেছে। শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন, পর্যটন, ভ্রমণ, সৌন্দর্য, রূপচর্চা জীবনের অপরিহার্য অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। মানুষ এখন ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন-এর মতো শ্রম-সংক্ষেপ যন্ত্রপাতি ব্যবহার করছে। ফলে ব্যক্তিগত ও সামাজিক জীবনে সেবার গুরুত্ব বেড়েই চলেছে।

১৭। ‘সেবা খাতে আকর্ষণীয় সম্মানী পাওয়া যায়’—ব্যাখ্যা করো।

   উত্তর : অদৃশ্যমান কাজ বা সুবিধা, যা এক পক্ষ অন্য পক্ষকে অফার করতে পারে, অথচ কোনো মালিকানা সৃষ্টি হয় না তাকে সেবা বলে।

সেবা খাতে দক্ষ ও প্রশিক্ষিত লোক নিয়োগ দেওয়া হয় বলে এরা অন্যান্য খাতে কর্মীদের চেয়ে কয়েক গুণ বেশি সম্মানি পায়। মোবাইল ফোন, টিভি, ঘড়ি, ফ্রিজ, গাড়ি, এসি ইত্যাদি মেরামতকারীদের সম্মানি কৃষি ও শিল্পে নিয়োজিতদের চেয়ে অনেক বেশি।

 

 

 

এইচএসসির প্রস্তুতি : বহু নির্বাচনী মডেল প্রশ্ন

সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ

এইচএসসির প্রস্তুতি : বহু নির্বাচনী মডেল প্রশ্ন
অঙ্কন : মাসুম

ভূগোল দ্বিতীয় পত্র

১। নিচের কোনটি অনবায়নযোগ্য শক্তি সম্পদের উদাহরণ?

   ক. সৌরশক্তি    খ. বায়ুগ্যাস

   গ. কয়লা            ঘ. জলবিদ্যুৎ

২।           বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র কোনটি?

   ক. তিতাস      খ. বিবিয়ানা

   গ. হরিপুর     ঘ. বাখরাবাদ

৩।           মধ্যপ্রাচ্যের কোন দেশটিতে সবচেয়ে বেশি খনিজ তেলের মজুদ রয়েছে?

   ক. ইরান                  খ. ইরাক

   গ. সৌদি আরব        ঘ. কুয়েত

   নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

   শিক্ষক শিক্ষার্থীদের বললেন, সারা পৃথিবী সাতটি মহাদেশে বিভক্ত। কিন্তু একটি মাত্র মহাদেশ মানুষের জন্য অনুপযোগী।

৪।           শিক্ষক কোন মহাদেশের কথা বলতে চেয়েছেন?

   ক. ওশেনিয়া  খ. আফ্রিকা  

   গ. উত্তর আমেরিকা ঘ. অ্যান্টার্কটিকা

৫।           মহাদেশটিতে মানুষ ববাসের অনুপযোগী কারণ—

   i. সূর্যের আলো পৌঁছায় না

   ii. তীব্র শীত iii. প্রচণ্ড বৃষ্টিপাত

   নিচের কোনটি সঠিক?

   ক. i ও ii           খ. i ও iii

   গ. ii ও iii          ঘ. i, ii ও iii

৬।           নিরব অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে গিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে। তার এ গমনকে কী বলে?

   ক. উদ্বাস্তু       খ. জোরপূর্বক অভিগমন   

   গ. শরণার্থী           ঘ. রাজনৈতিক অভিগমন

   নিচের উদ্দীপকটি পড়ো এবং ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

   মুক্তিযুদ্ধের সময় অনেক পরিবার ভারতে আশ্রয় নেয়। বহু পরিবার বাংলাদেশে ফিরে আসে। আবার অনেক পরিবার ভারতে স্থায়ীভাবে রয়ে যায়।

৭।           উদ্দীপকে কোন ধরনের অভিগমন হয়েছে?

   ক. জাতীয়      খ. আন্তর্জাতিক   

   গ. রাষ্ট্রীয়            ঘ. গ্রামীণ

৮। উল্লেখিত অভিগমনের প্রভাব পড়েছে—

   i. অর্থনীতির ওপর ii. রাজনীতির ক্ষেত্রে

   iii. জনসংখ্যার ক্ষেত্রে

   নিচের কোনটি সঠিক?

   ক. i ও ii           খ. i ও iii

   গ. ii ও iii          ঘ. i, ii ও iii

৯।   নিচের কোনটি কৃষিকাজের অর্থনৈতিক নিয়ামক?

   ক. মূলধন            খ. পরিবহন

   গ. বিজ্ঞান ও প্রযুক্তি     ঘ. জনসংখ্যা

১০।          কোন দেশ ধান, গম ও চা উৎপাদনে বিশ্বে প্রথম?

   ক. বাংলাদেশ    খ. চীন

   গ. ইন্দোনেশিয়া        ঘ. ভারত

১১।          নিচের কোনটি অর্থকরী ফসল?

   ক. চা         খ. গম   

   গ. ধান             ঘ. ফল

১২।          আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

   ক. জাপানে           খ. চীনে    

   গ. ভারতে           ঘ. ফিলিপাইনসে

১৩।          গ্রাফাইট কোন ধরনের খনিজ?

   ক. অধাতব           খ. আণবিক   

   গ. সংকর            ঘ. ধাতব

১৪।          কোনটি লৌহ সংকর ধাতু?

   ক. টিন              খ. রুপা   

   গ. সোনা            ঘ. স্টিল

   নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

   ‘ক’ একটি মূল্যবান খনিজ সম্পদ। এই খনিজটিকে ইচ্ছামতো কঠিন ও নরম করা যায়। এটি আধুনিক যন্ত্রসভ্যতার ভিত্তিস্বরূপ হিসেবে বিবেচনা করা হয়।

১৫।          উল্লেখিত ‘ক’ খনিজটির নাম কী?

   ক. কয়লা       খ. গ্রাফাইট

   গ. লৌহ আকরিক ঘ. প্রাকৃতিক গ্যাস

১৬।          উদ্দীপকে ‘ক’ খনিজ সম্পদ উৎপাদনে শীর্ষ দেশ—

   i. চীন     ii. ব্রাজিল

   iii. অস্ট্রেলিয়া

   নিচের কোনটি সঠিক?

   ক. i ও ii           খ. i ও iii

   গ. ii ও iii          ঘ. i, ii ও iii

১৭।          শিল্প স্থাপনে প্রথম অবস্থায় কোনটির প্রয়োজন?

   ক. ডলার            খ. কাঁচামাল   

   গ. জমি             ঘ. মূলধন

১৮।          বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কোনটি?

   ক. সিমেন্ট            খ. লৌহ ও ইস্পাত   

   গ. চিনি             ঘ. পোশাক

১৯।          বায়ুদূষণের ফলে মানবদেহে যে সকল সমস্যার সৃষ্টি হতে পারে—

   i. শ্বাসকষ্ট ও হাঁপানি     ii. ফুসফুসে ক্যান্সার

   iii. চর্মরোগ ও অ্যালার্জি

   নিচের কোনটি সঠিক?

   ক. i ও ii           খ. i ও iii

   গ. ii ও iii          ঘ. i, ii ও iii

২০।          বাংলাদেশে বন্যার প্রধান প্রাকৃতিক কারণগুলো হলো—

   i. অধিক বৃষ্টিপাত ও হিমালয়ের বরফ গলা পানি

   ii. নদ-নদীর নাব্যতা হ্রাস পাওয়া

   iii. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়া

   নিচের কোনটি সঠিক?

   ক. i ও ii           খ. i ও iii

   গ. ii ও iii          ঘ. i, ii ও iii

২১।          সরল বেলন অভিক্ষেপের অপর নাম কী?

   ক. সমদূরবর্তী বেলন অভিক্ষেপ      
খ. প্রকৃত বেলন অভিক্ষেপ

   গ. সরল অভিক্ষেপ                    
ঘ. সম-আয়তনিক অভিক্ষেপ

২২।          GIS-এর বহুল ব্যবহৃত সফটওয়্যার কোনটি?

   ক. ARC-GIS খ. ARC-PRO   

   গ. DISSW           ঘ. INSS

২৩।          নিরক্ষীয় অঞ্চলের মানচিত্র কোন অভিক্ষেপ দ্বারা অঙ্কন সঠিক হয়?

   ক. সরল বেলন   খ. মেরুদেশীয়

   গ. শাঙ্কব অভিক্ষেপ ঘ. বেলনাকার অভিক্ষেপ

২৪।          মানচিত্র অভিক্ষেপের জন্য অত্যাবশ্যকীয় উপাদান কোনটি?

   ক. ২               খ. ৩    

   গ. ৪      ঘ. ৫

২৫।          ভারতে ও বাংলাদেশে কোন খনিজের ব্যবহার অভিন্ন?

   ক. তামা       খ. প্রাকৃতিক গ্যাস   

   গ. চুনাপাথর         ঘ. ম্যাঙ্গানিজ

২৬।          নিচের কোনটি বাংলাদেশের একটি প্রধান অপ্রচলিত রপ্তানি পণ্য?

   ক. কাঁচা পাট    খ. তৈরি পোশাক

   গ. হিমায়িত চিংড়ি
ঘ. চামড়া ও চামড়াজাত পণ্য

২৭।          SAFTA চুক্তি কোন আঞ্চলিক সংস্থার সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধির জন্য স্বাক্ষরিত হয়েছে?

   ক. ASEAN          খ. SAARC

   গ. EU                   ঘ. BRICS

২৮। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমদানি ও রপ্তানির মূল্যের মধ্যকার পার্থক্যকে কী বলা হয়?

   ক. বাণিজ্য উদ্বৃত্ত 
খ. বাণিজ্য ঘাটতি

   গ. বাণিজ্যের ভারসাম্য     
ঘ. মুক্ত বাণিজ্য

২৯।          বাংলাদেশের প্রথম সার কারখানা কোনটি?

   ক. ঘোড়াশাল    খ. যমুনা  

   গ. ফেঞ্চুগঞ্জ           ঘ. ঘোড়াশাল

৩০।          কার্পাস বয়নশিল্পের জন্য কোন জলবায়ু উপযোগী

   ক. নাতিশীতোষ্ণ        খ. শুষ্ক  

   গ. উষ্ণ                  ঘ. আর্দ্র

 

উত্তর : ১. গ ২. খ ৩. গ ৪. ঘ ৫. খ ৬. ক ৭. খ ৮. ক ৯. খ ১০. খ ১১. ক ১২. ঘ ১৩. ক ১৪. ঘ ১৫. গ ১৬. ঘ ১৭. ঘ ১৮. ঘ ১৯. ঘ ২০. ক ২১. ক ২২. ঘ ২৩. ক ২৪. খ ২৫. খ ২৬. গ ২৭. খ ২৮. গ ২৯. গ ৩০. ঘ।

 

 

সপ্তম শ্রেণি : সমান্তরাল সরলরেখা

সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ

সপ্তম শ্রেণি : সমান্তরাল সরলরেখা
ছবি : কালের কণ্ঠ

গণিত

অষ্টম অধ্যায়

[পূর্বপ্রকাশের পর]

বহু নির্বাচনী প্রশ্ন

৫।       কোনো নির্দিষ্ট সরলরেখার উপর অবস্থিত নয় এরূপ বিন্দুর মধ্য দিয়ে ঐ সরলরেখার সমান্তরাল করে কয়টি সরলরেখা আঁকা যায়?

  ক. ১টি  খ. ২টি

  গ. ৩টি         ঘ. ৪টি

৬।       দুইটি রেখাকে একটি রেখা ছেদ করলে উৎপন্ন অনুরূপ কোনগুলোর বৈশিষ্ট্য হলো

  i. ছেদকের একই পাশে অবস্থিত

  ii. ছেদকের বিপরীত পাশে অবস্থিত

  iii. কৌণিক বিন্দুগুলো আলাদা

  নিচের কোনটি সঠিক?

  ক. iii       খ. iiii   

  গ. iiiii              ঘ. i, iiiii

৭।       জ্যামিতিতে যে সকল বিষয়ের আাালোচনা করা হয় সাধারণভাবে তাদের কী বলে?

  ক. উপাত্ত       খ. প্রতিজ্ঞা  

  গ. স্বতঃসিদ্ধ         ঘ. শর্ত

৮।       নিচের কোনটি উপপাদ্যের অংশ নয়?

  ক. অঙ্কন        খ. উপাত্ত  

  গ. বিশেষ নির্বচন      ঘ. সাধারণ নির্বচন

সপ্তম শ্রেণি : সমান্তরাল সরলরেখা

১১।      সম্পাদ্যে যা দেওয়া থাকে তাকে কী বলে?

  ক. প্রমাণ            খ. উপাত্ত

  গ. প্রতিজ্ঞা      ঘ. অঙ্কন

১২।      প্রতিজ্ঞা কত প্রকার?

  ক. ৫          খ. ৪

  গ. ৩          ঘ. ২

১৩।      যুক্তি দ্বারা অঙ্কনের  নির্ভুলতা যাচাই করাকে কী বলা হয়?

  ক. সম্পাদ্য         খ. অঙ্কন  

  গ. উপপাদ্য     ঘ. প্রমাণ

১৪।      দুইটি সমান্তরাল সরললেখা থেকে যেকোনো দুটি রেখাংশ নিলে, রেখাংশ দুটি পরস্পর কিরূপ হয়?

  ক. পরস্পরচ্ছেদী   খ. লম্ব  

  গ. একই            ঘ. সমান্তরাল

১৫।      দুইটি সমান্তরাল রেখা ও তাদের ছেদকের কয়টি প্রধান ধর্ম আছে?

  ক. ৩         খ. ৪  

  গ. ৫         ঘ. ৬

১৬।      একটি সরলরেখা অঙ্কনের জন্য কমপক্ষে কতটি বিন্দু প্রয়োজন?

  ক. চারটি            খ. তিনটি

  গ. দুইটি            ঘ. একটি    

  নিচের তথ্যের আলোকে ১৭ থেকে ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

সপ্তম শ্রেণি : সমান্তরাল সরলরেখা

  চিত্রে AB।। CD এবং PQ তাদের ছেদক।

১৭। (<X+<Y)  এর মান নিচের কোনটি?

  ক. 1200 খ. 900
গ. 1800           ঘ. 2700     

১৮।     3<X  এর মান নিচের কোনটি?

  ক. 1800 খ. 2700

  গ. 1200 ঘ. 900

১৯। <Y এর মান নিচের কোনটি?

  ক. 1500                খ. 3600 

  গ. 1200 ঘ. 900

২০।      একান্ত কোণের বৈশিষ্ট্য

  i. সরলরেখা দুইটির মধ্যে অবস্থিত

  ii. কোণের কৌণিক বিন্দু আলাদা

  iii. কৌণিক বিন্দু একই রকম

  নিচের কোনটি সঠিক?

  ক. iii       খ. iiii   

  গ. iiiii              ঘ. i, iiiii

২১।      দুইটি রেখাকে একটি রেখা ছেদ করলে কত জোড়া অনুরূপ কোণ পাওয়া যাবে?

  ক. ২          খ. ৩  

  গ. ৪          গ. ৫

২২।      দুইটি সরলরেখাকে একটি সরলরেখা দ্বারা ছেদ করলে কত শ্রেণির কোণ উৎপন্ন হয়?

  ক. ৫          খ. ৪

  গ. ৩          ঘ. ২

  নিচের তথ্যের আলোকে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

সপ্তম শ্রেণি : সমান্তরাল সরলরেখা

২৩।      চিত্রে X-এর মান কত?

  ক. 800     খ. 700 

  গ. 1200 ঘ. 900

২৪।      চিত্রে M-এর মান কত?

  ক. 800            খ. 600

  গ. 500   ঘ. 800

 

    উত্তর : ৫. ক ৬. খ ৭. খ ৮. খ ৯. গ ১০. খ ১১. খ ১২. ঘ ১৩. ঘ  ১৪. ঘ
১৫. ক ১৬. গ ১৭. গ ১৮. ঘ ১৯. ক  ২০. ক ২১. গ  ২২. খ  ২৩. খ  ২৪. গ।