• ই-পেপার

ইমরান খানের বোন নরিন

পাকিস্তানি সেনা ‘সিঁদুর’ নিয়ে জয়ের মিথ্যা গল্প বানিয়েছে

সপ্তম ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাল ল্যারি

কালের কণ্ঠ ডেস্ক
সপ্তম ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাল ল্যারি

যুক্তরাজ্যের ক্ষমতাচর্চার কেন্দ্র ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী আসেন ও চলে যান, শুধু থেকে যায় জনপ্রিয় বিড়াল ল্যারি। ১৫ বছর ধরে ডাউনিং স্ট্রিট কাঁপানো ল্যারি সপ্তম ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে স্বাগত জানিয়েছে।

নতুন সঙ্গী অ্যান্ডি বার্নহ্যামকে উদ্দেশ করে ল্যারির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ওই পোস্টে লেখা হয়, রাজনীতিবিদরা আসেন আর যান, কিন্তু বিড়াল থেকে যায়। সূত্র : ডন

 

চতুর্থ সন্তানের বাবা হলেন জে ডি ভ্যান্স

কালের কণ্ঠ ডেস্ক
চতুর্থ সন্তানের বাবা হলেন জে ডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও তাঁর স্ত্রী উষা ভ্যান্স তাঁদের চতুর্থ সন্তানের জন্মের ঘোষণা দিয়েছেন। রবিবার ১৯ জুলাই মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বেথেসডায় অবস্থিত ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে তাঁদের পুত্রসন্তানের জন্ম হয়। এক যৌথ বিবৃতিতে দম্পতি জানান, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আজ সকালে আমাদের পুত্র অ্যালেক নিল ভ্যান্স জন্মগ্রহণ করেছে। উষা ও নবজাতক দুজনই সুস্থ আছে। আর আমাদের অন্য সন্তানরা তাদের ছোট ভাইকে পেয়ে ভীষণ আনন্দিত। ওহাইওর বাসিন্দা জে ডি ভ্যান্স ও ভারতীয় অভিবাসী পরিবারের মেয়ে উষা ভ্যান্স ইয়েল ল স্কুলে পড়ার সময় একে অপরের সঙ্গে পরিচিত হন।  সূত্র : আল জাজিরা

 

ফিলিস্তিনিদের তাঁবুতেও ইসরায়েলি হামলা

কালের কণ্ঠ ডেস্ক
ফিলিস্তিনিদের তাঁবুতেও ইসরায়েলি হামলা

দক্ষিণ গাজার খান ইউনিস শহরের আল-মাওয়াসি এলাকায় ঘরবাড়ি হারানো বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাঁবু লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় অন্তত একজন নিহত এবং শিশুসহ আরো ১০ জন আহত হয়েছেন। রবিবার পরিচালিত এই হামলায় তাঁবুগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদন থেকে এই হতাহতের খবর জানা গেছে। আহত শিশুদের ও এক নারীকে প্রথমে জরুরি চিকিৎসার জন্য কুয়েত সাহরা ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা প্রদানের পর তাদের উন্নত চিকিৎসার উদ্দেশ্যে নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রত্যক্ষদর্শী হুসাম আবু হাজরাস জানান যে বাস্তুচ্যুত মানুষ যখন তাঁবুর ভেতর অবস্থান করছিলেন, তখন বিকট বিস্ফোরণ ঘটে। সূত্র : রয়টার্স

ইসরায়েলে পৌঁছেছে ১৪টি মার্কিন রিফুয়েলিং বিমান

কালের কণ্ঠ ডেস্ক
ইসরায়েলে পৌঁছেছে ১৪টি মার্কিন রিফুয়েলিং বিমান

ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির মধ্যে গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের ১৪টি আকাশে জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) সামরিক বিমান ইসরায়েলে পৌঁছেছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম ওয়ালা দেশটির বিমানবাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং দক্ষিণাঞ্চলের রামন বিমানবন্দরে মোট ১০০টি রিফুয়েলিং বিমান মোতায়েনের পরিকল্পনা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরো জোরদার করে, তাহলে ইসরায়েলে আরো বেশি রিফুয়েলিং বিমান মোতায়েনের প্রয়োজন হবে। সে ক্ষেত্রে এসব বিমান তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরেও অবতরণ করতে পারে। সূত্র : মিডল ইস্ট মনিটর