• ই-পেপার

ইউক্রেন সরকারে বড় রদবদলের ঘোষণা

৩৮ মাসে বিশ্বের বৃহত্তম রেলস্টেশন বানাল চীন

কালের কণ্ঠ ডেস্ক
৩৮ মাসে বিশ্বের বৃহত্তম রেলস্টেশন বানাল চীন

পাহাড়ি ভূখণ্ডের জন্য পরিচিত দক্ষিণ-পশ্চিম চীনের চংকিং শহরে নির্মিত হয়েছে এক আধুনিক অবকাঠামোগত বিস্ময়, বিশ্বের বৃহত্তম রেলস্টেশন চংকিং ইস্ট। নিউইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের চেয়ে ছয় গুণ এবং ইউরোপের বৃহত্তম রেলস্টেশন লিপজিগ হাউপ্টবানহোফের চেয়ে ১৫ গুণ বড় এই স্টেশনটির আয়তন রোমের ভ্যাটিকান সিটির চেয়েও দ্বিগুণেরও বেশি। চীনের এই বিশাল পরিবহন হাবটি কিছু ছোটখাটো শহরের চেয়েও বড় এলাকা জুড়ে বিস্তৃত। পাহাড়ের ওপর নির্মিত এই চংকিং ইস্ট স্টেশনে রয়েছে ২৯টি প্ল্যাটফর্ম এবং ১৫টি রেললাইন। এর সর্বোচ্চ আটতলা ভবনের ওপর বসানো হয়েছে ১৬ হাজার ৫০০ টন ওজনের একটি বিশাল স্টিল ট্রাস ছাদ। এখানকার ৪০০ মিটার দীর্ঘ প্ল্যাটফর্মগুলো ব্যস্ততম সময়ে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৬ হাজার যাত্রী এবং চীনের দীর্ঘতম বুলেট ট্রেনগুলো পরিচালনা করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। সূত্র : ওডিটি সেন্ট্রাল

 

গাজায় ১০০ কোটি ডলার সহায়তা দেবে ইউরোপীয় কমিশন

কালের কণ্ঠ ডেস্ক
গাজায় ১০০ কোটি ডলার সহায়তা দেবে ইউরোপীয় কমিশন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংকট ও যুদ্ধ-পরবর্তী প্রাথমিক পুনর্গঠনের জন্য ৮৮ কোটি ৩৬ লাখ ইউরো (প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার) সহায়তা দেওয়ার ঘোষণা করেছে ইউরোপীয় কমিশন। গতকাল সোমবার ব্রাসেলসে অনুষ্ঠিত ফিলিস্তিন দাতাগোষ্ঠীর বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই তহবিল ও উদ্যোগের কথা জানানো হয়। টিম গাজা ইনিশিয়েটিভ নামের এই বিশেষ মানবিক উদ্যোগে ইউরোপীয় কমিশনের সঙ্গে আরো ১৫টি অংশীদারি পক্ষ যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ইউরোপের ১২টি দেশ, জাপান, বিশ্বব্যাংক ও ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক। ইউরোপীয় কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, এই তহবিলের মূল লক্ষ্য হলো গাজার ক্ষতিগ্রস্ত বেসামরিক মানুষের জন্য বর্তমানে চলমান এবং ভবিষ্যতে পরিকল্পিত বিভিন্ন পুনর্বাসন ও পুনরুদ্ধার প্রকল্পগুলোতে সরাসরি অর্থায়ন করা। সূত্র : রয়টার্স

 

দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসকর্মীরা

দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসকর্মীরা
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি পাহাড়ি তৃণভূমিতে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসকর্মীরা। গতকাল তোলা। ছবি : রয়টার্স

কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে

কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে
কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ‘সয়ুজ এমএস-২৯’ অভিযানের প্রাক্কালে সংবাদ সম্মেলন শেষে নাসার নভোচারী অনিল মেনন (বাঁয়ে) এবং রসকসমসের নভোচারী পিওত্র দুব্রভ (মাঝে) ও আনা কিকিনা। গতকাল তোলা। ছবি : রয়টার্স