• ই-পেপার

গাজায় ১০০ কোটি ডলার সহায়তা দেবে ইউরোপীয় কমিশন

ইউক্রেন সরকারে বড় রদবদলের ঘোষণা

কালের কণ্ঠ ডেস্ক
ইউক্রেন সরকারে বড় রদবদলের ঘোষণা

দায়িত্ব নেওয়ার মাত্র এক বছরের মাথায় ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কোকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। রবিবার দেওয়া এ ঘোষণার ফলে দেশটির পুরো সরকারই পদত্যাগের প্রক্রিয়ায় যাচ্ছে, কারণ ইউক্রেনের আইন অনুযায়ী প্রধানমন্ত্রীর পদত্যাগের সঙ্গে পুরো মন্ত্রিসভাও পদত্যাগ করে। জেলেনস্কি জানান, সরকারের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর শীর্ষ পর্যায়েও পরিবর্তন আনা হবে। তবে কে নতুন প্রধানমন্ত্রী হবেন বা সভিরিদেঙ্কোকে কোন দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে ইউলিয়ার দায়িত্বশীল, স্থির ও কার্যকর নেতৃত্বের জন্য আমি কৃতজ্ঞ। তাঁকে আমাদের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে সম্পর্ক জোরদারের নতুন দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছি।
সূত্র : রয়টার্স

৩৮ মাসে বিশ্বের বৃহত্তম রেলস্টেশন বানাল চীন

কালের কণ্ঠ ডেস্ক
৩৮ মাসে বিশ্বের বৃহত্তম রেলস্টেশন বানাল চীন

পাহাড়ি ভূখণ্ডের জন্য পরিচিত দক্ষিণ-পশ্চিম চীনের চংকিং শহরে নির্মিত হয়েছে এক আধুনিক অবকাঠামোগত বিস্ময়, বিশ্বের বৃহত্তম রেলস্টেশন চংকিং ইস্ট। নিউইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের চেয়ে ছয় গুণ এবং ইউরোপের বৃহত্তম রেলস্টেশন লিপজিগ হাউপ্টবানহোফের চেয়ে ১৫ গুণ বড় এই স্টেশনটির আয়তন রোমের ভ্যাটিকান সিটির চেয়েও দ্বিগুণেরও বেশি। চীনের এই বিশাল পরিবহন হাবটি কিছু ছোটখাটো শহরের চেয়েও বড় এলাকা জুড়ে বিস্তৃত। পাহাড়ের ওপর নির্মিত এই চংকিং ইস্ট স্টেশনে রয়েছে ২৯টি প্ল্যাটফর্ম এবং ১৫টি রেললাইন। এর সর্বোচ্চ আটতলা ভবনের ওপর বসানো হয়েছে ১৬ হাজার ৫০০ টন ওজনের একটি বিশাল স্টিল ট্রাস ছাদ। এখানকার ৪০০ মিটার দীর্ঘ প্ল্যাটফর্মগুলো ব্যস্ততম সময়ে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৬ হাজার যাত্রী এবং চীনের দীর্ঘতম বুলেট ট্রেনগুলো পরিচালনা করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। সূত্র : ওডিটি সেন্ট্রাল

 

দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসকর্মীরা

দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসকর্মীরা
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি পাহাড়ি তৃণভূমিতে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসকর্মীরা। গতকাল তোলা। ছবি : রয়টার্স

কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে

কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে
কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ‘সয়ুজ এমএস-২৯’ অভিযানের প্রাক্কালে সংবাদ সম্মেলন শেষে নাসার নভোচারী অনিল মেনন (বাঁয়ে) এবং রসকসমসের নভোচারী পিওত্র দুব্রভ (মাঝে) ও আনা কিকিনা। গতকাল তোলা। ছবি : রয়টার্স