দায়িত্ব নেওয়ার মাত্র এক বছরের মাথায় ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কোকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। রবিবার দেওয়া এ ঘোষণার ফলে দেশটির পুরো সরকারই পদত্যাগের প্রক্রিয়ায় যাচ্ছে, কারণ ইউক্রেনের আইন অনুযায়ী প্রধানমন্ত্রীর পদত্যাগের সঙ্গে পুরো মন্ত্রিসভাও পদত্যাগ করে। জেলেনস্কি জানান, সরকারের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর শীর্ষ পর্যায়েও পরিবর্তন আনা হবে। তবে কে নতুন প্রধানমন্ত্রী হবেন বা সভিরিদেঙ্কোকে কোন দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে ইউলিয়ার দায়িত্বশীল, স্থির ও কার্যকর নেতৃত্বের জন্য আমি কৃতজ্ঞ। তাঁকে আমাদের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে সম্পর্ক জোরদারের নতুন দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছি।’
সূত্র : রয়টার্স
৩৮ মাসে বিশ্বের বৃহত্তম রেলস্টেশন বানাল চীন
ইউক্রেন সরকারে বড় রদবদলের ঘোষণা
কালের কণ্ঠ ডেস্ক

গাজায় ১০০ কোটি ডলার সহায়তা দেবে ইউরোপীয় কমিশন
কালের কণ্ঠ ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংকট ও যুদ্ধ-পরবর্তী প্রাথমিক পুনর্গঠনের জন্য ৮৮ কোটি ৩৬ লাখ ইউরো (প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার) সহায়তা দেওয়ার ঘোষণা করেছে ইউরোপীয় কমিশন। গতকাল সোমবার ব্রাসেলসে অনুষ্ঠিত ফিলিস্তিন দাতাগোষ্ঠীর বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই তহবিল ও উদ্যোগের কথা জানানো হয়। ‘টিম গাজা ইনিশিয়েটিভ’ নামের এই বিশেষ মানবিক উদ্যোগে ইউরোপীয় কমিশনের সঙ্গে আরো ১৫টি অংশীদারি পক্ষ যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ইউরোপের ১২টি দেশ, জাপান, বিশ্বব্যাংক ও ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক। ইউরোপীয় কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, এই তহবিলের মূল লক্ষ্য হলো গাজার ক্ষতিগ্রস্ত বেসামরিক মানুষের জন্য বর্তমানে চলমান এবং ভবিষ্যতে পরিকল্পিত বিভিন্ন পুনর্বাসন ও পুনরুদ্ধার প্রকল্পগুলোতে সরাসরি অর্থায়ন করা। সূত্র : রয়টার্স
দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসকর্মীরা

কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে

