• ই-পেপার

নেতানিয়াহুর ছেলে পারিবারিক নাম বদলালেন

চীনে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ৩৯

কালের কণ্ঠ ডেস্ক
চীনে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ৩৯

চীনের গুয়াংসি অঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো অন্তত ৯ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। চলতি সপ্তাহে চীনের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বয়ে যাওয়া অতিবৃষ্টি আকস্মিক বন্যার কারণে এই বিপর্যয় সৃষ্টি হয়। সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটেছে গত ৬ জুলাই, যখন হেনঝু শহরের লিউলান জলাধারের একটি বাঁধ ভেঙে যায়। সিনহুয়া নিউজের তথ্য মতে, এই বাঁধ ভাঙার কারণে ২৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনো সাতজন নিখোঁজ রয়েছেন। বর্তমানে বন্যা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও লিউলান গ্রামের রাস্তাঘাট ও ঘরবাড়ি কাদায় তলিয়ে আছে। দুর্গত এলাকায় আটকে পড়া মানুষদের কাছে ড্রোন ও স্পিডবোটের মাধ্যমে খাবার ও জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন উদ্ধারকর্মীরা। সূত্র : সিনহুয়াং

 

ফিলিপিন্সে বেকারত্ব বাড়ছে

কালের কণ্ঠ ডেস্ক
ফিলিপিন্সে বেকারত্ব বাড়ছে

নতুন স্নাতকদের জন্য সংকুচিত শ্রমবাজারের কারণে ফিলিপিন্সে বেকারত্ব তীব্র আকার ধারণ করেছে। দেশটির সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী, বর্তমানে বেকার ফিলিপিনোদের সংখ্যা বেড়ে ২৫ লাখে দাঁড়িয়েছে, যা মোট শ্রমশক্তির ৪.৮ শতাংশ। এর পাশাপাশি আরো ৬০ লাখ শ্রমিক নিজেদের যোগ্যতার তুলনায় নিম্নমানের কাজ করতে বাধ্য হচ্ছেন। এ বছর দেশটিতে প্রায় সাত লাখ শিক্ষার্থী স্নাতক শেষ করে কর্মবাজারে প্রবেশ করেছেন। তবে যুব কর্মসংস্থানের হার ৯৫.২ শতাংশ থেকে কমে ৮৭.৬ শতাংশে নেমে আসায় তরুণরা চরম অনিশ্চয়তায় পড়েছেন। পরিস্থিতি এতটাই নাজুক যে, অনেক অভিভাবকই এখন সন্তানদের দেশে কাজের আশা ছেড়ে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন। তীব্র এল নিনো আবহাওয়ার কারণে কৃষি খাতে উৎপাদন ব্যাহত হওয়ায় প্রায় ৯ লাখ কৃষক ও খামার শ্রমিক কাজ হারিয়েছেন। সূত্র : খালিজ টাইমস

নিজস্ব স্যাটেলাইট তৈরি করছে আমিরাত

কালের কণ্ঠ ডেস্ক
নিজস্ব স্যাটেলাইট তৈরি করছে আমিরাত

নিজস্ব স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের নেটওয়ার্ক তৈরিতে বড় পদক্ষেপ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ভূ-রাজনৈতিক উত্তেজনা ও সার্বভৌম মহাকাশ নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির আবুধাবিভিত্তিক প্রতিষ্ঠান অরবিটওয়ার্কস কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন বাণিজ্যিক স্যাটেলাইট তৈরি করছে। মধ্যপ্রাচ্যের প্রথম বেসরকারি মহাকাশ অবকাঠামো প্রতিষ্ঠান হিসেবে তারা আলতেয়ার নামক একটি ১০-স্যাটেলাইটের বহর তৈরির প্রকল্প হাতে নিয়েছে, যার প্রথম স্যাটেলাইটটি আগামী অক্টোবরে উৎক্ষপণ করা হবে।

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান লফট অরবিটাল এবং আমিরাতের মারলান স্পেস-এর যৌথ উদ্যোগে গঠিত অরবিটওয়ার্কস এই প্রজেক্টের নেতৃত্ব দিচ্ছে। সূত্র : সিএনএন

ফিলিস্তিনের গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলা

ফিলিস্তিনের গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলা
ফিলিস্তিনের গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হওয়া যানবাহনের পাশে ফিলিস্তিনিরা। গতকাল তোলা। ছবি : রয়টার্স