আলুর চপ
উপকরণ
১ কাপ সিদ্ধ আলু, ১ কাপ বেসন, ২-৩টি কাঁচা মরিচ কুচি করা, ১ চা চামচ চিলি ফ্লেক্স, ১ চা চামচ নুডলসের মসলা, ১ কাপ ধনেপাতা কুচি, আধা কাপ পেঁয়াজ ভাজা, আধা চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ মরিচ গুঁড়া, ১ চা চামচ জিরা গুঁড়া, ১ চা চামচ গরম মসলা গুঁড়া, ১ কাপ তেল এবং স্বাদমতো লবণ।

যেভাবে তৈরি করবেন
* বেসন ও তেল বাদে বাকি সব উপকরণ মেখে চপের আকারে গড়ে নিন।
* এবার বেসনে আধা চা চামচ মরিচ, হলুদ গুঁড়া, লবণ ও পরিমাণমতো পানি দিয়ে ঘন ব্যাটার তৈরি করুন।
* এবার চপগুলো ব্যাটারে ডুবিয়ে তেল গরম করে এপিঠ-ওপিঠ ভালো করে ভেজে নিলেই তৈরি হলো মজাদার আলুর চপ। চপগুলো ভাজা হলে প্রথমে কিচেন টিস্যুতে রাখুন, যেন অতিরিক্ত তেল বেরিয়ে যায়। এরপর গরম গরম পরিবেশন করুন।
ভেজ মোমো
উপকরণ
২ কাপ ময়দা, এক চিমটি লবণ, পরিমাণমতো পানি এবং ১ চা চামচ তেল।
পুরের জন্য : ২ কাপ বাঁধাকপি কুচি, ১টি গাজর গ্রেট করা, ১ চা চামচ আদা কুচি, আধা চা চামচ রসুন কুচি, স্বাদমতো লবণ, ১টি পেঁয়াজ কুচি করা, ২টি কাঁচা মরিচ কুচি করা, আধা চা চামচ গোলমরিচ গুঁড়া, ৩ চা চামচ সাদা তেল এবং ১ চা চামচ সয়া সস।

যেভাবে তৈরি করবেন
* একটি পাত্রে ময়দা নিয়ে এক চিমটি লবণ ও ১ চা চামচ তেল দিয়ে একটু নেড়ে পরিমাণমতো পানি দিন। ভালো করে মথে ডো বানিয়ে নিন।
* পুর তৈরির জন্য প্যান চুলায় বসিয়ে এতে ৩ চা চামচ সাদা তেল দিন। এরপর একে একে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুচি দিয়ে ১ মিনিট নাড়ুন।
* এরপর এতে বাঁধাকপি কুচি, গাজর কুচি ও স্বাদমতো লবণ দিয়ে নাড়ুন। আধা মিনিট সতে করে ওপরে গোলমরিচ ও সয়া সস ছড়িয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন।
* ডো থেকে লেচি কেটে ছোট ছোট লুচির মতো তৈরি করে মাঝে এক চামচ করে ভেজ পুর দিন। এরপর পছন্দমতো শেপে মোমো তৈরি করুন। সব মোমো তৈরি করা হয়ে গেলে স্টিমারে ১৫ মিনিট স্টিম করে নিন। মোমো তৈরি হয়ে গেলে সস দিয়ে পরিবেশন করুন।
লইট্যা মাছের পিঁয়াজু
উপকরণ
৬টি লইট্যা মাছ, ১ কাপ বেসন, আধা কাপ চালের গুঁড়া, স্বাদমতো লবণ, আধা চা চামচ মরিচ গুঁড়া, এক চিমটি হলুদ গুঁড়া, আধা চা চামচ গোলমরিচ গুঁড়া এবং পরিমাণমতো তেল।

যেভাবে তৈরি করবেন
* মাছ ধুয়ে টুকরা করে কেটে নিন। এরপর সামান্য লবণ দিয়ে মাছ মাখিয়ে নিন।
* এবার সব শুকনা উপকরণ, লবণ ও পরিমাণমতো পানি দিয়ে ব্যাটার তৈরি করুন। খেয়াল রাখবেন, ব্যাটার বেশি ঘন হবে না, বেশি পাতলাও হবে না।
* এবার কড়াইয়ে তেল গরম করে মাছগুলো প্রথমে ব্যাটারে ডুবিয়ে একটি একটি করে এপিঠ-ওপিঠ মুচমুচে বাদামি করে ভেজে নিন। ব্যস, তৈরি হয়ে গেল মজাদার মুচমুচে স্পাইসি লইট্যা পিঁয়াজু।
বরিশালী ইলিশ ভাজা
উপকরণ
৪ টুকরা ইলিশ মাছ, ৪টি কাঁচা মরিচ থেঁতো করা, ১ চা চামচ আদা বাটা, ১চা চামচ লেবুর রস, স্বাদমতো লবণ, ১ চা চামচ কাশ্মীরি লাল মরিচ গুঁড়া, পরিমাণমতো সরিষার তেল এবং আধা চা চামচ মরিচ গুঁড়া।

যেভাবে তৈরি করবেন
* মাছ ধুয়ে পরিষ্কার করে নিন। আদা ও কাঁচা মরিচ একসঙ্গে বেটে নিন।
* মাছে লেবুর রস, আদা ও কাঁচা মরিচ বাটা, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে ৩০ মিনিট মেরিনেট করে রাখুন।
* কড়াইয়ে তেল গরম করে তেল থেকে ধোঁয়া উঠলে আঁচ না কমিয়ে তাতে মাছ দিন। বেশি আঁচে ৩-৪ মিনিট ভাজুন। পরে আঁচ কমিয়ে আরো ৩-৪ মিনিট ভেজে নামিয়ে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করুন।
কলিজা শিঙাড়া
উপকরণ
২টি আলু সিদ্ধ কিউব করে কাটা, ১ কাপ মুরগির কলিজা, আধা চা চামচ ভাজা জিরা গুঁড়া, আধা চা চামচ ভাজা ধনে গুঁড়া, আধা কাপ পেঁয়াজ কুচি, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ গোলমরিচ গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ লাল মরিচ গুঁড়া, সিকি কাপ ধনেপাতা কুচি, ১ টেবিল চামচ কাঁচা মরিচ কুচি, ২ চা চামচ সয়াবিন তেল এবং স্বাদমতো লবণ।
খামির তৈরির জন্য : ২ কাপ ময়দা, ৩ টেবিল চামচ তেল, স্বাদমতো লবণ এবং ১ চা চামচ কালিজিরা।

যেভাবে তৈরি করবেন
* প্যানে তেল দিয়ে হালকা গরম করে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে এতে আদা বাটা দিয়ে আরেকটু ভাজুন।
*এবার এতে ধনে, জিরা, হলুদ, মরিচ গুঁড়া ও গোলমরিচ গুঁড়া দিয়ে নাড়ুন। এরপর এতে আধা কাপ পানি দিয়ে মসলা কষিয়ে নিন। এরপর এতে কলিজা ছোট ছোট করে কেটে দিন। কলিজা হাফ ডান হলে সঙ্গে আলু মিশিয়ে দিন।
* আলু নেড়ে একটু ভেঙে নিন। এরপর লবণ মিশিয়ে ৫ মিনিট মাঝারি আঁচে ঢেকে রান্না করুন। কলিজা পুরোপুরি হয়ে এলে কাঁচা মরিচ কুচি ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ঠাণ্ডা করে নিতে হবে।