গতকাল যশোর শিল্পকলা একাডেমিতে হয়ে গেল আউটসোর্সিংয়ের মাধ্যমে আত্মকর্মসংস্থানবিষয়ক সেমিনার। 'জেগে ওঠো ফাউন্ডেশন' আয়োজিত এ সেমিনারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০ শিক্ষার্থীকে অনলাইনে আয়ের বিভিন্ন কৌশল শেখানো হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. আতিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ হোসেন এবং সংগঠনের সভাপতি শ্রাবন্তী রানী।