• ই-পেপার

প্রথম সেমিফাইনালের সম্ভাব্য ২২ জনের বিশ্বকাপ পারফরম্যান্স

  • ইতিহাস, নাটক, বীরত্ব, উত্তেজনা, স্বপ্নপূরণ আর হৃদয় ভাঙার গল্প শেষে বিশ্বকাপ পৌঁছেছে সেমিফাইনাল পর্বে। ফাইনালে যাওয়ার প্রথম লড়াইয়ে আজ মুখোমুখি ফ্রান্স-স্পেন। বিধ্বংসী ফুটবলে সেমিফাইনালে এসেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসেরা আছেন দুর্দান্ত ছন্দে। স্পেনের গোছানো রক্ষণভাগের সামনে এই ত্রয়ী আরো ঝলক দেখাতে পারে কি না, সেটাই দেখার। স্পেনও আছে দারুণ ছন্দে। এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে তারা। সেমিফাইনাল পর্যন্ত পৌঁছতে দুই দলের সম্ভাব্য একাদশের পারফরম্যান্স কেমন ছিল, তা নিয়েই এ আয়োজন। লিখেছেন রানা শেখ।

উরুগুয়ের দায়িত্বে ফোরলান

উরুগুয়ের দায়িত্বে ফোরলান

উরুগুয়ে জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন সাবেক ফরোয়ার্ড দিয়েগো ফোরলান। অবশ্য স্থায়ীভাবে নয়, অন্তর্বর্তী সময়ের জন্য দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ হচ্ছেন তিনি। প্রস্তাব অনুযায়ী আগামী ছয়টি প্রীতি ম্যাচের পাশাপাশি অনূর্ধ্ব-২০ দলের দায়িত্বও পালন করবেন ৪৭ বছরের ফোরলান। বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে উরুগুয়ের বিদায়ের পর সরে দাঁড়ান সাবেক কোচ মার্সেলো বিয়েলসা। এপি

সেরা সেনাবাহিনী

সেরা সেনাবাহিনী

ক্রীড়া প্রতিবেদক : বসুন্ধরা স্পোর্টস সিটিতে গতকাল সোমবার শেষ হয়েছে দ্বিতীয় বিভাগ বাস্কেটবল টুর্নামেন্ট। ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, রানার্স আপ গ্রেগরিয়ান বাস্কেটবল ক্লাব। আর মেয়েদের চ্যাম্পিয়ন নেট রিপার্স স্পোর্টস ক্লাব, রানার্স আপ ফ্লেম বয়েজ ক্লাব। ছেলেদের ১৭টি ও মেয়েদের বিভাগে ১০টি দল অংশ নেয় এবারের টুর্নামেন্টে।

টিভিতে

টিভিতে

অন্যান্য চ্যানেল

ক্রিকেট

ইংল্যান্ড-ভারত

দ্বিতীয় ওয়ানডে, সরাসরি, রাত ১২-৩০ মিনিট, ফ্যানকোড

ইংল্যান্ড-ভারত, নারী টেস্ট

প্রথম ওয়ানডে সরাসরি, বিকেল ৪টা

সনি স্পোর্টস ৫

 

 

টি-স্পোর্টস

টি-স্পোর্টস

ফিফা বিশ্বকাপ সেমিফাইনাল

টিভিতে

ফ্রান্স-স্পেন

সরাসরি, রাত ১টা

ফ্রান্স-স্পেন

পুনঃপ্রচার, ভোর ৪টা

স্পেন-বেলজিয়াম

কোয়ার্টার ফাইনাল, পুনঃপ্রচার, সকাল ১০টা

নরওয়ে-ইংল্যান্ড

কোয়ার্টার ফাইনাল, পুনঃপ্রচার, দুপুর ১টা