দলকে ঘিরে কিছু সন্দেহ থাকা ভালো ব্যাপার। অতীতেও এমন হয়েছে। অনেক সময় ব্রাজিলকে শিরোপার প্রধান দাবিদার মনে করা হয়নি, কিন্তু শেষ পর্যন্ত তারাই বিশ্বকাপ জিতেছে। -ব্রাজিল গোলরক্ষক, আলিসন বেকার
তাঁর (লিওনেল মেসি) পক্ষে যেকোনো ট্রফি জেতা সম্ভব। বার্সেলোনায় থাকাকালীন আমি দেখেছি তিনি কী করতে পারেন। তিনি আমার দেখা সেরা, ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা। -ফ্রান্স ফরোয়ার্ড, উসমান দেম্বেলে
তিনি (দিদিয়ের দেশম) আর কোনো জাতীয় দলকে কোচিং করাবেন না। এই ব্যাপারে আমি তাঁকে চাপই দিচ্ছি। তাঁর ইতালির কোচ হওয়া নিয়ে নানা কথা আমি শুনেছি, এমন কিছু হলে খুব খারাপ হবে। -ফ্রান্সের ফরোয়ার্ড, কিলিয়ান এমবাপ্পে
আমরা সত্যিই কিছু ভুল করেছি এবং সুযোগও তৈরি করেছি। আমাদের প্রতিপক্ষ খুব গতিময় ছিল। শ্রেয়তর দলই জিতেছে। -চেক প্রজাতন্ত্রের কোচ, মিরোস্লাভ কৌবেক
তারা প্যারাগুয়ের ফুটবলের নিজস্বতা ফিরিয়ে এনেছে। আমরা শুধু বিশ্বকাপে অংশগ্রহণ করতে আসিনি। বিশ্বমঞ্চে লড়াই করতে এসেছি। -প্যারাগুয়ে কোচ, গুস্তাভো আলফারো
জানি না, এই মুহূর্তে ভবিষ্যৎ নিয়ে কথা বলা ঠিক হবে কি না, তবে এই টুর্নামেন্টের পর আমার খেলা চালিয়ে যাওয়ার চেয়ে ক্যারিয়ার শেষ করার সম্ভাবনাই বেশি। -বেলজিয়াম গোলরক্ষক, থিবো কোর্তোয়া