• ই-পেপার

কথামালা

টিভিতে

টিভিতে

টি-স্পোর্টস

ফুটবল

ফিফা বিশ্বকাপ, যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে

সরাসরি, সকাল ৭টা

সুইজারল্যান্ড-কাতার, সরাসরি, রাত ১টা

ব্রাজিল-মরক্কো, সরাসরি, রবিবার ভোর ৪টা

স্কটল্যান্ড-হাইতি, সরাসরি, রবিবার সকাল ৭টা

 

অন্যান্য চ্যানেল

ক্রিকেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা

সরাসরি, সন্ধ্যা ৭-৩০ মিনিট, স্টার স্পোর্টস ১, ৩

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ

সরাসরি, রাত ১১-৩০ মিনিট, স্টার স্পোর্টস ১, ৩

 

উইলিয়ামসনের অবসর

উইলিয়ামসনের অবসর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। আগামী ১৭ জুন ওভালে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগে এই সিদ্ধান্তের কথা জানালেন উইলিয়ামসন। লর্ডসে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের হারের ম্যাচে দুই ইনিংসেই ব্যর্থ ছিলেন তিনি। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে করেন ১৮ রান। ক্রিকবাজ

 

 

 

শুরুর আগেই শেষ এন্দোর

শুরুর আগেই শেষ এন্দোর

আরেকটি বিশ্বকাপ খেলা হলো না ওয়াতারু এন্দোর। পায়ের ইনজুরির কারণে গত ফেব্রুয়ারিতে অস্ত্রোপচার করাতে হয়েছে তাঁর। তাই এবার বৈশ্বিক মঞ্চে তাঁর দলের অভিযান শুরুর আগেই ছিটকে পড়েছেন এই জাপান অধিনায়ক। গত দুই বিশ্বকাপ খেলা ৩৩ বছর বয়সী লিভারপুলের এই মিডফিল্ডার তাই আবেগে অবসরের সিদ্ধান্তই নিয়ে ফেলেছেন। বিবিসি

 

 

 

যুক্তরাজ্যের বুকে বাংলাদেশ

যুক্তরাজ্যের বুকে বাংলাদেশ

নুরুল হক শিপু, যুক্তরাজ্য : বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপ যাত্রার প্রাক্কালে যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম নগরী বার্মিংহাম যেন হয়ে ওঠে এক টুকরা বাংলাদেশ। প্রবাসের মাটিতে লাল-সবুজের পতাকা, উচ্ছ্বাস আর অকৃত্রিম ভালোবাসার আবহে বরণ করে নেওয়া হয়েছে নিগার সুলতানাদের। বিশ্বমঞ্চে নতুন স্বপ্নের অভিযাত্রায় পা রাখার আগে প্রবাসী বাংলাদেশিদের হৃদয়ছোঁয়া ভালোবাসা ও শুভ কামনায় সিক্ত হয় বাংলাদেশ নারী দল।

আগামী ১৪ জুন বার্মিংহামের ঐতিহ্যবাহী এজবাস্টন স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নিগারদের অভিযান। এর আগে গত বৃহস্পতিবার বার্মিংহামে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন এবং স্থানীয় ক্রীড়াপ্রেমী প্রবাসীদের যৌথ উদ্যোগে সংবর্ধনা পান নিগাররা।